এক্সপ্লোর

Mahishadal Couple Death: ছেলের বৌয়ের সঙ্গে 'অশান্তি', বৃদ্ধ দম্পতির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজের বাড়ি থেকেই উদ্ধার হয় ওই দম্পতির নিথর দেহ। সোমবার ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলায় মহিষাদল থানার চকগাজীপুর এলাকায়।

বিটন চক্রবর্তী, মহিষাদল:  বৃদ্ধ দম্পতির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হল পূর্ব মেদিনীপুরের মহিষাদলে। নিজের বাড়ি থেকেই উদ্ধার হয় ওই দম্পতির নিথর দেহ। সোমবার ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলায় মহিষাদল থানার চকগাজীপুর এলাকায়। পুলিশ এসে দুটি মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।

জানা গিয়েছে ওই বৃদ্ধ দম্পতির নাম নন্দলাল ঘোড়ই (৮৩) এবং রেবতী রাণী ঘোড়ই (৮০)। সোমবার সকালে বাড়ির মধ্যে থেকেই মৃতদেহ উদ্ধার হয় দু'জনের দেহ। বাড়ির সদস্যদের বক্তব্য, সকাল হয়ে যাওয়ার পরও দীর্ঘক্ষণ তারা ঘুম থেকে না ওঠায়, দরজা খুলে ডাকতে গিয়ে দেখেন কোনোরকম তাঁদের সাড়াশব্দ নেই। এরপর স্থানীয় বাসিন্দাদের খবর দেন পাড়া পড়শিরা।

পরে মহিষাদল থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যান। এই ঘটনায় ওই দম্পতির ছেলের বউকেই কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। জানা গিয়েছে, বৃদ্ধ দম্পতির ছেলে বছর দশেক আগে মারা যান। বাড়িতে রয়েছেন বৃদ্ধ দম্পতির বৌমা, নাতি ও নাতবউ। বাড়ির সদস্যদের বক্তব্য, কীভাবে এই ঘটনা ঘটল তা তাঁদের অজানা। তবে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য দীর্ঘ দিন ধরে বৃদ্ধ দম্পতির সঙ্গে বৌমার পারিবারিক অশান্তি চলছিল। 

এখন এর জেরেই এই ঘটনা, না কি এই মৃত্যুর পেছনে অন্য কোনো রহস্য আছে, তা নিয়ে প্রশ্ন উঠছে। মানসিক অবসাদে কি আত্মঘাতী, না কি এই মৃত্যুর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য, তদন্ত করে দেখছে পুলিশ।

এ বিষয়ে মহিষাদল থানার এক পুলিশ আধিকারিক জানান দুটি মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। ময়না তদন্তে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্টে মৃত্যুর কারণ অনেকটাই পরিষ্কার হবে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। পাশাপাশি ওই দম্পতির পুত্রদের জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। 

এদিকে, স্ত্রীকে নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধেই। স্ত্রীকে খুন করার পর নিজেও আত্মহত্যার চেষ্টা করেন অভিযুক্ত ব্যক্তি, এমনটাই জানা গিয়েছে। সন্তানের সঙ্গে স্ত্রীর সম্পর্ক রয়েছে, এই সন্দেহে স্ত্রীকে নৃশংসভাবে খুন করল স্বামী। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
News Live Updates: আর জি-কর কাণ্ডের ২ বছর পার, আজ অভয়া স্মরণ
আর জি-কর কাণ্ডের ২ বছর পার, আজ অভয়া স্মরণ
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
ভবানী ভবনে দ্বিতীয় হাজিরা অভিষেকের PA সুমিত রায়ের,
ভবানী ভবনে দ্বিতীয় হাজিরা অভিষেকের PA সুমিত রায়ের,

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget