এক্সপ্লোর

Purba Medinipur News: চায়ের দোকানে বাকি ১৪০০০ টাকা, চাইতে গেলে ধমক, কাগজ চাইছেন বিডিও? প্রৌঢ়ের অভিযোগে তরজা

TMC News: পূর্ব মেদিনীপুরের মহিষাদল ব্লকের ঘটনা।

বিটন চক্রবর্তী, মহিষাদল: চায়ের বিল বাবদ ১৪ হাজার টাকা বাকি রাখার অভিযোগ। কাঠগড়ায় মহিষাদলের ব্লক প্রশাসন। দোকানের দলিল দেখাতে পারলে, তবেই বকেয়া টাকা মিলবে বলে নাকি নিদান দিয়েছেন বিডিও। সেই নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিডিও যদিও অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, অতিরিক্ত দাম দেখানো হয়েছে বিলে। টাকা চাইতে কাগজ চাওয়া হয়নি, সরকারি ভাবে জমির কাগজ দেখা হচ্ছে বলেই ওই দোকানদারের থেকে কাগজ চাওয়া হয়েছে বলে জানান বিডিও। (Purba Medinipur News)

পূর্ব মেদিনীপুরের মহিষাদল ব্লকের ঘটনা। সেখানে একটি চায়ের দোকানে প্রশাসনের ১৪ হাজার টাকা বাকি রয়েছে বলে অভিযোগ। এত টাকা বিল হল কী করে? জানা গিয়েছে, মহিষাদল পঞ্চায়েত সমিতির অনুমোদিত ক্যান্টিনের কর্মীরা অসুস্থ হয়ে পড়ায়, বেশ কয়েক মাস ক্যান্টিন বন্ধ ছিল। সেই সময় পঞ্চায়েত সমিতির দফতর থেকে কিছুটা দূরে হিজলি টাইডাল ক্যানেলের পাড়ে দোকান খুলে বসেন নন্দ মাইতি। (TMC News)

অভিযোগ, সেই থেকে দিনের পর দিন ব্লক এবং পঞ্চায়েত সমিতির বিভিন্ন বৈঠকে ধারবাকিতে ওই দোকান থেকে চা, বিস্কুট, কফি, ঝালমুড়ি নেওয়া হতো। বাড়তে বাড়তে ১৩ হাজার ৬০০ টাকা বিল হয়ে যায়। বার বার সেই নিয়ে তাগাদা দিয়েও লাভ হয়নি। ব্লক প্রশাসনের দ্বারস্থ হলে ধমক খেতে হয় নন্দকে। বিডিও দোকানের জায়গার কাগজপত্র জানতে চান বলে দাবি তাঁর। টাকা না পেয়ে তিনি সমস্য়ায় পড়েছেন বলে জানিয়েছেন নন্দ।

আরও পড়ুন: Arnab Dam: সোমবার PHD-তে ভর্তি হতে পারেন প্রাক্তন মাওবাদী নেতা অর্ণব, অবশেষে কাটল জট

যদিও মহিষাদলের বিডিও বরুণাশিস সরকার বলেন, "আমি আসার আগে এই ঘটনা ঘটেছে। উনি ভিত্তিহীন অভিযোগ করছেন। যে পরিমাণ টাকা বকেয়া বলছেন উনি, আসলে তত টাকা বাকি নেই। আর কাগজ চাওয়া হয়েছে অন্য কারণে। সরকারি জায়গায় যাঁরা রয়েছেন, তাঁদের তথ্য নেওয়া হচ্ছে। তাই দোকানের জায়গার কাগজ আনতে বলা হয়েছে ওঁকে।"

মহিষাদল পঞ্চায়েতের সভাপতি শিউলি দাস বলেন, "আবেদন পেয়েছি। বিডিও-র সঙ্গে কথা বলেই ব্যবস্থা নেওয়া হবে।" এই ঘটনা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে। চায়ের দোকানের টাকা না মিটিয়ে ব্লক প্রশাসন অমানবিকতার পরিচয় দিচ্ছে বলে মত বিজেপি-র রাজ্য কমিটির সদস্য প্রদীপ দাস। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : নিত্যযাত্রীদের বড় সুবিধা, 'যাত্রী সাথী'র সঙ্গে জুড়ল 'ভারত ট্যাক্সি', কী ঘোষণা মুখ্যমন্ত্রীর ?
Suvendu Adhikari : নিত্যযাত্রীদের বড় সুবিধা, 'যাত্রী সাথী'র সঙ্গে জুড়ল 'ভারত ট্যাক্সি', কী ঘোষণা মুখ্যমন্ত্রীর ?
West Bengal News Live Updates: ২১ জুলাই নিয়ে 'ঋতব্রত তৃণমূল'-এর তৎপরতা তুঙ্গে, মেয়ো রোডে সভার প্রস্তুতি খতিয়ে দেখলেন ববি, চন্দ্রিমা, অরূপ, সন্দীপনরা
২১ জুলাই নিয়ে 'ঋতব্রত তৃণমূল'-এর তৎপরতা তুঙ্গে, মেয়ো রোডে সভার প্রস্তুতি খতিয়ে দেখলেন ববি, চন্দ্রিমা, অরূপ, সন্দীপনরা
FIFA World Cup 2026 : মাঝরাতে বিশ্বকাপের ফাইনাল, চাইলে সোমবার ছুটি দিতে পারে স্কুল, বড় ঘোষণা রাজ্যের
মাঝরাতে বিশ্বকাপের ফাইনাল, চাইলে সোমবার ছুটি দিতে পারে স্কুল, বড় ঘোষণা রাজ্যের
Amit Shah : বাংলায় আমূল! বহু লোক পাবেন চাকরি, ৭০০ কোটির বিনিয়োগ নিয়ে কী জানালেন অমিত শাহ ?
বাংলায় আমূল! বহু লোক পাবেন চাকরি, ৭০০ কোটির বিনিয়োগ নিয়ে কী জানালেন অমিত শাহ ?

ভিডিও

Amit Shah: সোনার বাংলার স্বপ্ন শেষ করে দিয়েছিল তৃণমূল, ফের সোনার বাংলা গড়বে বিজেপি সরকার : অমিত শাহ
Amul Factory in Howrah: আমূলের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিয়ে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
Debjit Sarkar on Abhishek Banerjee: 'অভিষেকের কার্যালয়ের ভিতরে কেন সাদা শাড়ি?', পোস্ট করে কটাক্ষ দেবজিৎ সরকারের
Rajarhat News: রাজারহাটে বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার বেড়ে দুই, এবার পুলিশের জালে মহম্মদ শাহেনশা
NCPI: দিল্লির রাজঘাটে ২১ জুলাই পালন করবে NCPI, বিবৃতি দিয়ে জানালেন NCPI মুখ্য সচেতক কাকলি ঘোষ দস্তিদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget