এক্সপ্লোর

Mahishadal News: বাড়ি ফেরার পথে হামলা, মহিষাদলে তৃণমূল নেতাকে খুনের অভিযোগ, কাঠগড়ায় BJP

Purba Medinipur News: এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। 

বিটন চক্রবর্তী, মহিষাদল: ভোটের আগের দিন মহিষাদলে খুন তৃণমূল নেতা। খুন হলেন বেতকুণ্ডু গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য শেখ মইবুল।  রাতে দলীয় কর্মীকে নামিয়ে মোটর সাইকেলে চেপে বাড়ি ফেরার পথে আক্রমণের মুখে পড়েন তিনি। অভিযোগ, ধারালো অস্ত্র দিয়ে প্রথমে কোপানো হয় মইবুলকে। এর পর রক্তাক্ত অবস্থায় পুকুরের জলে ফেলে দেওয়া হয়। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। (Mahishadal News) এই ঘটনায় অ্যাকশন টেকন রিপোর্ট চাইল কমিশন।

শনিবার ষষ্ঠদফায় লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ। এর কয়েক ঘণ্টা আগে, শুক্রবার বার রাতে খুন হয়ে গেলেন ওই তৃণমূল নেতা। অভিযোগের তির বিজেপি-র দিকে। বিজেপি  যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে। রাজনৈতিক কারণেই এই খুন কি না, এখনও পর্যন্ত পুলিশের তরফে কিছু জানানো হয়নি। তবে ভোট চলাকালীন ফের প্রাণ ঝরল রাজ্যে। (Purba Medinipur News)

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মইবুল তৃণমূলের দাপুটে নেতা হিসেবেই পরিচিত মইবুল। বেতকুণ্ডু গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল সদস্যও। গতকাল রাতে এক দলীয় কর্মীকে প্রথমে বাড়ি পৌঁছে দেন তিনি। তার পর মোটর সাইকেল নিয়ে নিজের বাড়ির অভিমুখে রওনা দেন। কিন্তু বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাঁর পথ আটকান বলে অভিযোগ তৃণমূলের। 

আরও পড়ুন: Abhijit Ganguly News: 'ভাইপোর নির্দেশে সন্ত্রাস পুলিশের', মারাত্মক অভিযোগ অভিজিতের, সকাল সকাল বেরিয়ে পড়লেন রাস্তায়

তৃণমূল নেতৃত্বের দাবি, পথ আটকে প্রথমে বেধড়ক মারধর করা হয় মইবুলকে। এর পর ধারাল অস্ত্র দিয়ে তাঁকে কোপানো হয়। সেই রক্তাক্ত অবস্থাতেই এলাকার পুকুরে ফেলে দেওয়া হয় মইবুলকে। মইবুল বাড়ি ফেরেননি বলে এর পর খোঁজ শুরু হয়। দলীয় কর্মী-সমর্থকরাই পুকুর থেকে মইবুলকে উদ্ধার করা হয়। মহিষাদলের ব্লক স্বাস্থ্যকেন্দ্রে প্রথমে নিয়ে যাওয়া হয় মইবুলকে। সেখানে পরিস্থিতির অবনতি হলে তমলুকের তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরাই মইবুলকে মৃত বলে ঘোষণা করেন। 

এই ঘটনায় সরাসরি বিজেপি-র দিকে আঙুল তুলেছে তৃণমূল। বিজেপি যদিও অভিযোগ অস্বীকার করেছে। কিন্তু ভোটের আগের রাতে মহিষাদলে এই খুনের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। এই মুহূর্তে থমথমে এলাকা। এমনিতেই এবারের নির্বাচনে সকলের নজর রয়েছে পূর্ব মেদিনীপুরে। গত কয়েক দিন ধরে তপ্ত হয়ে উঠেছে এলাকা। সেই আবহেই এই ঘটনা। অন্য দিকে, তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় পুলিশের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলেছেন। বাড়ি বাড়ি গিয়ে বিজেপি নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

সেরা শিরোনাম

Jadavpur University: যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
Howrah Death News: ঘরে জমা জল, আর সেখানে পড়েই মৃত্যু হল বৃদ্ধের, ঘটনায় চঞ্চল্য হাওড়ায়
ঘরে জমা জল, আর সেখানে পড়েই মৃত্যু হল বৃদ্ধের, ঘটনায় চঞ্চল্য হাওড়ায়
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget