এক্সপ্লোর

Abhijit Ganguly News: 'ভাইপোর নির্দেশে সন্ত্রাস পুলিশের', মারাত্মক অভিযোগ অভিজিতের, সকাল সকাল বেরিয়ে পড়লেন রাস্তায়

Voting in Tamluk: শুক্রবার মধ্যরাতেই এবিপি আনন্দের সঙ্গে ফোনে কথা বলেন অভিজিৎ।

তমলুক: ভোটের আগে পুলিশের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। তাঁর দাবি, নন্দীগ্রামে বাড়ি বাড়ি গিয়ে বিজেপি কর্মীদের গ্রেফতার করছে পুলিশ। পুলিশ ছয় বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে বলে দাবি করেছেন তিনি। নন্দীগ্রামে ৪ হাজার পুলিশ ঢুকেছে বলেও দাবি করেছেন। ভোটের আগে পুলিশ সেখানে সন্ত্রাস চালাচ্ছে বলে দাবি করেছেন অভিজিৎ। শনিবার সকাল সকাল বুথেও পৌঁছে যান তিনি। (Abhijit Ganguly News)

শুক্রবার মধ্যরাতেই এবিপি আনন্দের সঙ্গে ফোনে কথা বলেন অভিজিৎ। তিনি বলেন, "প্রায় হাজার চারেক পুলিশ বাহিনী নন্দীগ্রামে ঢুকেছে সোনাচূড়া দিয়ে। পরশু এক মহিলাকে যারা খুন করেছে, তারা পুলিশের সঙ্গে আছে। তারা রাতের বেলা বিজেপি কর্মীদের চিনিয়ে দিচ্ছে। পুলিশ বিজেপি কর্মীদের তাড়া করে এলাকাছাড়া চালাচ্ছে, হাতে পাচ্ছে যাকে গ্রেফতার করছে।"(Voting in Tamluk)

অভিজিতের দাবি, এখনও পর্যন্ত ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। কার্তিক দলুই নামের একজন মণ্ডল সভাপতির বাড়ি পুড়িয়ে দিয়েছে তৃণমূল, তাঁকেও নন্দীগ্রাম থানার পুলিশ গ্রেফতার করেছে বলে দাবি অভিজিতের। তাঁর বক্তব্য, "গভীর রাতে পুলিশি অত্যাচার চলছে। সভ্য় সমাজে এটা হয় না। ভোটের আগের দিন ভয়ঙ্কর সন্ত্রাস চলছে। আমার কাছে অভিষেক এসেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের ভাইপো, তিনি এই কাজ নির্দেশ দিয়ে করাচ্ছেন। এর দায়িত্বে রয়েছেন একজন ডিজি। থানার অফিসাররা রাতে নৃশংস অত্যাচার চালাচ্ছে। পরিকল্পিত ভাবে পুলিশ নামিয়ে, নিজেদের দালাল ফোর্স নামিয়ে এই কাজ করাচ্ছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় কী ভেবেছেন, গণতন্ত্র ধ্বংস করে তিনি ভোট করাবেন দালাল পুলিশকে দিয়ে? দেখা যাক কার কত ক্ষমতা।"

আরও পড়ুন: Loksabha Election 2024 Dev : 'কর্মা বলে একটা বিষয় আছে' BJP নেতার গাড়ি থেকে টাকা উদ্ধারের পরই সরব দেব

এর পর, শনিবার ষষ্ঠ দফায় ভোট শুরুর আগেই রাস্তায় বেরিয়ে পড়েন অভিজিৎ। এবিপি আনন্দের মুখোমুখি হয়ে জানান, রাতভর দলের নেতাকর্মীদের থেকে ফোন পেয়েছেন। পুলিশ সন্ত্রাস চালাচ্ছে, বিশেষ করে নন্দীগ্রামের খুনিরা বিজেপি কর্মীদের চিনিয়ে দিচ্ছিলেন বলে দাবি করেছেন তিনি। যেনতেন প্রকারে ভোট বেশি পেতেই রাজ্যের তৃণমূল সরকার পুলিশকে দিয়ে এই কাজ করাচ্ছে বলে দাবি অভিজিতের।

আজ ভোটগ্রহণ চলাকালীন দিনভর তিনি সক্রিয় থাকবেন বলেও জানিয়েছেন অভিজিৎ। তিনি জানিয়েছেন, আপাতত হলদিয়া যাচ্ছেন তিনি। বুথে এজেন্ট বসানো নিয়ে সমস্যার কথা জানতে পেরেই সেখানে যাচ্ছেন বলে জানিয়েছেন। দিনভর যেখান থেকে অশান্তির খবর আসবে, সেখানেই যাবেন বলে জানিয়েছেন। এই লড়াই 'প্রেস্টিজ লড়াই'য়ে পরিণত হয়েছে বলে জানিয়েছেন অভিজিৎ। তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ই বিষয়টিকে প্রেস্টিজের লড়াইয়ে পরিণত করেছেন।

 

সেরা শিরোনাম

Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."

ভিডিও

Tulu Mondal | বেআইনি পাথর খাদান চালানোর অভিযোগ, ভবানী ভবনেও ফের টুলু মণ্ডলকে তলব #tulumondal
Visva-Bharati | বিশ্বভারতীর সমবায় সমিতির নির্বাচনে মনোনয়ন ঘিরে উত্তেজনা #visvabharatiuniversity
BJP News | শিরোমণি অকালি দলের সঙ্গে জোট বিজেপির, মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা অমিত শাহের
Suvendu Adhikari| 'বাংলা সিনেমা কেন হল মালিকরা রাখছেন না?' রাজ্য সরকারের কাছে রিপোর্ট দিতে হবে
Kolkata Municipality: ওয়ার্ড পুনর্বিন্যাস-বিতর্কের মধ্যেই পুর-অধিবেশন কক্ষের আসন বৃদ্ধি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget