এক্সপ্লোর

Purba Medinipur : অভাবে বেআব্রু গোটা সংসার ! তা সত্ত্বেও সুতাহাটায় আবাস যোজনার তালিকা থেকে বাদ ৭৮

Purba Medinipur : বাসিন্দাদের একাংশের প্রশ্ন, যে কোনও দিন ভেঙে পড়তে পারে বাড়িটা। আবাস যোজনায় বাড়ি না পেলে কোথায় যাবেন তাঁরা ?

বিটন চক্রবর্তী, সুতাহাটা : ভাঙাচোরা বাড়িতে বসবাস। পাকা বাড়ির জন্য আবেদন করেছিলেন আবাস যোজনায়। অভিযোগ, কোনও কারণ ছাড়াই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে ৭৮ জনের নাম। জেলাশাসকের দ্বারস্থ হয়েছেন বাসিন্দাদের একাংশ। পূর্ব মেদিনীপুরের সুতাহাটার এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

ভাঙাচোরা একচিলতে বাড়ি। সর্বত্র দারিদ্রের ছাপ স্পষ্ট। দেওয়াল জোড়া ফাটল। অভাবে বেআব্রু গোটা সংসার। অভিযোগ, পূর্ব মেদিনীপুরের সুতাহাটার জয়নগর গ্রাম পঞ্চায়েতে এমনই ৭৮ জন বাসিন্দার নাম বাতিল হয়েছে সরকারি আবাস যোজনা থেকে। 

বাসিন্দাদের একাংশের প্রশ্ন, যে কোনও দিন ভেঙে পড়তে পারে বাড়িটা। আবাস যোজনায় বাড়ি না পেলে কোথায় যাবেন তাঁরা ? ইতিমধ্যেই এই বাসিন্দাদের একাংশ সুতাহাটার বিডিও ও জেলাশাসকের কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন। 

আরও পড়ুন ; "বহিরাগত চেয়ারম্যান চাই না", কাকে উদ্দেশ্য করে পোস্টার পড়ল বিষ্ণুপুরে ?

পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাঝি বলেন, আমরা খতিয়ে দেখছি। যদি তাঁরা পাওযার যোগ্য হন, সত্যিই পাবেন। আবাস যোজনা উপভোক্তার একটা তালিকা আছে। সেই তালিকা অনুযায়ী হচ্ছে। তাতে যাঁদের নাম আছে, তাঁদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

এদিকে যোগ্যরা কেন আবাস যোজনায় বঞ্চিত হলেন ? এই প্রশ্নে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে। নিজেদের মধ্যে দলাদলিতে এর নাম বাদ দিচ্ছে ওর নাম বাদ দিচ্ছে, এর ফলে আসল প্রাপকরা বঞ্চিত হচ্ছেন। প্রশাসনিক ভাবে এর তদন্ত করা উচিত।

জয়নগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও তৃণমূল নেতা শেখ সিরাজ আলি বলেন, এটা বিজেপির ভ্রান্ত ধারণা, তৃণমূলের মধ্যে কোনও সমস্যা নেই। বিজেপির এই অভিযোগ ভিত্তিহীন। 

রাজনৈতিক তরজা চলছেই। কিন্তু, এসবের মধ্যে প্রশ্ন একটাই, ভাঙাচোরা বাড়িতে থাকা মানুষগুলোর মাথার ওপর পাকা ছাদ কবে তৈরি হবে ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum Tulu Mondal: টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট
টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট
West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
Baranagar News: ২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে
২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে
Suvendu Adhikari : জঙ্গিদের হিটলিস্টে শুভেন্দু অধিকারী? 'আগে থেকে জানতাম'... কেন বলছেন মুখ্যমন্ত্রীর বাবা ?
জঙ্গিদের হিটলিস্টে শুভেন্দু অধিকারী? 'আগে থেকে জানতাম'... কেন বলছেন মুখ্যমন্ত্রীর বাবা ?

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget