এক্সপ্লোর

Purba Medinipur News: 'বেআইনি মদের কারবার, পয়সা খাচ্ছে পুলিশ', নেতার মন্তব্যে অস্বস্তি তৃণমূলে

Patashpur News: মন্ত্রী চন্দ্রনাথ সিনহার পর এবার পীযূষকান্তি পণ্ডা। দলের একাংশের কাজকর্ম নিয়ে গুরুতর অভিযোগ করলেন পূর্ব মেদিনীপুরের পটাশপুর ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি।

ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: এলাকায় তেল চুরি শুরু হয়েছে। চলছে মদের কারবার। বেআইনি মদ বিক্রির সঙ্গে জড়িয়ে তৃণমূলের (TMC) কয়েকজন পাণ্ডা। দলের একাংশের বিরুদ্ধে এই অভিযোগ করে শোরগোল ফেলে দিয়েছেন পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur News) পটাশপুর (Patashpur) এক নম্বর ব্লকের তৃণমূল সভাপতি। তা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।

বিস্ফোরক তৃণমূল নেতা পীযূষকান্তি পণ্ডা

মন্ত্রী চন্দ্রনাথ সিনহার পর এবার পীযূষকান্তি পণ্ডা। দলের একাংশের কাজকর্ম নিয়ে গুরুতর অভিযোগ করলেন পূর্ব মেদিনীপুরের পটাশপুর ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি। পটাশপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতির দায়িত্বেও রয়েছেন তিনি। 

বুধবার প্রকাশ্য সভায় তাঁকে বলতে শোনা যায়, "কিছুদিন আগে শুনলাম এখানে তেল চুরি শুরু হয়েছে। মদের কারবার শুরু হয়েছে। উচ্ছৃঙ্খল আচরণ শুরু হয়েছে। কেন? বেআইনি মদ বিক্রির যে পাণ্ডা এখানে আছে, আমাদের কিছু লোক জড়িয়ে আছে। পুলিশ পয়সা খাচ্ছে। পুলিশের লোক আছে, সোজাসুজি বলছি। এই যে কাজগুলো চলছে, এলাকায় তো ভাল হবে না। আমার আপনার মতো কর্মীরা যারা অভদ্র আচরণ করি গ্রামের মানুষের সঙ্গে, তাদের জন্য ভোটটা কমে।"

আরও পড়ুন: KK Demise : কে কে প্রসঙ্গে বিতর্কিত লাইভের জেরে পাচ্ছেন 'হুমকি ফোন', দাবি করে পুলিশে অভিযোগ রূপঙ্করের স্ত্রীর

বুধবার বিকেলে পটাশপুরের গোয়ালদা বুথে তৃণমূলের নতুন পার্টি অফিসের উদ্বোধন হয়। সেই উপলক্ষ্যে আয়োজিত হয়েছিল সভা। পটাশপুরের তৃণমূল বিধায়ক নতুন পার্টি অফিসের উদ্বোধন করেন। বিধায়ক মঞ্চে উপস্থিত থাকতেই, পার্টি অফিস নিয়েও চাঞ্চল্যকর অভিযোগ করেন তৃণমূলের ব্লক সভাপতি। বলেন, "পার্টি অফিস মানে মন্দির। মন্দিরে কোনও অপকর্ম করা যাবে না। আগের নেতাদের আমি লক্ষ্য করেছি পার্টি অফিসে মদ খেত। পার্টি অফিসে আরও অনেক কিছু হত। মন্দিরে যদি আমি খারাপ কাজ করি, তাহলে সেই মন্দিরে কী ভগবান থাকবেন? ভগবান সেই মন্দির থেকে চলে যাবেন। আমাদের মাননীয় বিধায়ক আজ যে পার্টি অফিস উদ্বোধন করবেন, দয়া করে এর মধ্যে যেন কোনও খারাপ কাজ না হয়, তার জন্য আপনাদের নজর রাখতে হবে।"

এই বক্তব্য ঘিরে শোরগোল শুরু হতেই কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি।  দলের কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি সুদাম পণ্ডিত বলেন, "যাই হোক ওঁরা এত দিন বাদে স্বীকার করছেন। কিছু কিছু নেতার হয়ত বিবেকে লাগছে, নয়ত কাটমানি কম পেয়েছেন। তাই তিনি বলেছেন। আত্মসমালোচনা ভাল। ওঁরা মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারাচ্ছেন।"

দলে অসাধু লোক ঢুকে পড়েছে!

দলের বিরুদ্ধে মুখ খোলার উদ্দেশ্য জানতে চাইলে পীযূষ বলেন, "দলে বেশ কিছু অসাধু ঢুকে পড়েছে। মদ বিক্রি থেকে শুরু করে অসাধু কাজ করে বেড়াচ্ছে। এদের জন্য দল ও নেতৃত্বের অপমান হচ্ছে। তাই একথা বলেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি। এলাকার মানুষ চায় শান্তিতে থাকতে। তাই মদের প্রতিবাদ করেছি।" সব মিলিয়ে অস্বস্তি পিছু ছাড়ছে না তৃণমূলের। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget