এক্সপ্লোর

Nandigram News: হারিয়ে গিয়ে ভবঘুরে দশা গুজরাতের গৃহবধূর, ছ’বছর পর বাংলা থেকে ‘ঘর ওয়াপসি’

Gujarat Woman Ghar Wapsi: গুজরাতের দাহদের বাসিন্দা বাবরধনি বেন। ২০১৭ সালে আচমকা বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান তিনি।

বিটন চক্রবর্তী, নন্দীগ্রাম: আদ্য়োপান্ত গৃহস্থ জীবন। সাজানো সংসারের গুরুভার কাঁধে। তার মাঝে পড়ে মনের স্বাস্থ্যের দিকে নজর পড়েনি কারও। তাতে আচমকাই ছন্দপতন ঘটে যায় বছর ছয়েক আগে। নিখোঁজ হয়ে যান গুজরাতের গৃহবধূ বাবরধনি বেন। তার পর মাঝের পাঁচ বছর ঝাপসা। তবে শেষ মেশ বাংলা থেকে ‘ঘর ওয়াপসি’ হচ্ছে ওই গৃহবধূর (Gujarat Woman Ghar Wapsi)।

বাংলা থেকে ‘ঘর ওয়াপসি’ হচ্ছে গুজরাতের হারিয়ে যাওয়া গৃহবধূর

গুজরাতের দাহদের বাসিন্দা বাবরধনি বেন। ২০১৭ সালে আচমকা বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান তিনি। ছাপোষা পরিবারে এমন ঘটনা সচরাচর ঘটে না। প্রাথমিক ধাক্কা সামলে নিয়ম মাফিক থানায় ছুটে গিয়েছিলেন পরিবারের লোকজন। নিখোঁজ বলে দায়ের করা হয়েছিল লিখিত অভিযোগ। কিন্তু দৌড়াদৌড়িই সার, বাবরধনির খোঁজ পাননি পরিবারের লোকজন।

তার পর এক দু’মাস বা বছর নয়, কেটে যায় পাঁচ বছর। তার মধ্যেই ঘটে যায় পট পরিবর্তন, গুজরাত থেকে কাট টু বাংলা। ২০২২-এর সেপ্টেম্বর মাসে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে (Nandigram News) আচমকা উদয় হন ভবঘুরে এক মহিলা। বলা বাহুল্য, তিনি গুজরাতের নিখোঁজ গৃহবধূ বাবরধনি। তারাচাঁদবাড়ে ইসস্তত ঘুরে-বেড়াতে দেখা যায় তাঁকে।

তার পর গত পাঁচ মাসে হলদি নদী দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। রাস্তা থেকে হলদিয়ার বাসুদেবপুরের সরকারে হোমে ঠাঁই হয় বাবরধনির। পুলিশই উদ্ধার করে হোমে পাঠায়। বোঝা যায় মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। সেই মতো শুরু হয় চিকিৎসা। কখনও কলকাতার বিভিন্ন হাসপাতালে বিশেজ্ঞদের দেখানো হয়। কখনও আবার কাউন্সেলিং করে স্বাভাবিক করে তোলার চেষ্টা হয় হোমেই।

আরও পড়ুন: Money Laundering : এক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব কয়লার টাকা পাচারের চেষ্টা করছিলেন, বালিগঞ্জে অর্থ উদ্ধার নিয়ে বিস্ফোরক দাবি ইডি-র

ফল মিলতে খুব বেশি দেরি হয়নি। সেবা-শুশ্রূষা এবং চিকিৎসায় ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠার লক্ষণ দেখা যায় বাবরধনির মধ্য়ে। তাতেই হালকা কথোপকথনের মাধ্যমে শুরু হয় কথা বের করার পালা। ধীরে ধীরে নাম, ধাম সবই জানান বাবরধনি। তাতেই নন্দীগ্রাম থানার সঙ্গে যোগাযোগ করেন হোম কর্তৃপক্ষ। তাতে নন্দীগ্রাম থানার তরফে যোগাযোগ করা হয় গুজরাতের দাহদ জেলা পুলিশের সঙ্গে।

এর পর দাহদ পুলিশই বাবরধনির পরিবারকে খুঁজে বের করে। কিন্তু খুঁজে বের করলেই হল না, আইনি প্রক্রিয়া মেনে এগনো নিয়ম। সেই মতো প্রথমে ভিডিও কলে দফায় দফায় সারা হয় পুনর্পরিচয়, শনাক্তকরণের পালা। ধীরে ধীরে সহজ হয় কথাবার্তা।  তার পর শুরু হয় বাবরধনিকে নিজের ঘরে, নিজের মানুষদের কাছে ফেরানোর পালা। শেষ মেশ পুলিশের দুই রাজ্যের পুলিশের উপস্থিতিতে বাবরধনিকে তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছে।

পরিবারের কাছে ফিরতে পেরে যারপরনাই খুশি বাবরবেন। এত বছর পর, আশা যখন ছাড়তে বসেছিলেন সকলে, বাবরধনি ফিরে আসায় আনন্দের রেশ তাঁর পরিবারেও। কিন্তু বাসুদেবপুরের হোমে বিষণ্ণতা নেমে এসেছে। কারণ গত পাঁচ মাসে হোমের অন্য আবাসিকদের কাছের জন হয়ে উঠেছিলেন বাবরধনি। তিনি বাড়ি ফিরছেন শুনে চোখের জল আটকাতে পারেননি কেউ। কিন্তু ঘরের মানুষ ঘরে ফিরে যাচ্ছেন, তাতে মিলছে স্বস্তিও।

মাঝের পাঁচ বছর কোথায় ছিলেন বাবরধনি, সদুত্তর নেই

নন্দীগ্রাম থাবনার আইসি সুমন চৌধুরী জানিয়েছেন, গুজরাতের গৃহবধূকে বাড়ি ফেরানোর কাজে সফল হয়ে তাঁরাও স্বস্তি পাচ্ছেন। সরকারি হোমে বাবরধনির কাউন্সেলিংয়ের দায়িত্বে থাকা পূজা সাহু বলেন, “নন্দীগ্রাম থানার পুলিশ ওঁকে পাঠিয়েছিল। কাউন্সেলিংয়ের মাধ্যমে নাম-ধাম জানা যায়। পুলিশ ঠিকানা সম্পর্কে নিশ্চিত হয় প্রথমে। তার পর যোগাযোগ করে বাড়ি ফেরানোর ব্যবস্থা হয়।” তবে মাঝের পাঁচ বছর কোথায় ছিলেন বাবরধনি, নন্দীগ্রামেই বা পৌঁছলেন কী করে, সদুত্তর মেলেনি এখনও।

সেরা শিরোনাম

Annapurna Yojana : সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
Annapurna Yojana : সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
SFI-ABVP Clash: যাদবপুরের পর মেদিনীপুর কলেজে SFI-ABVP সংঘর্ষে তুলকালাম, একাধিক সমর্থক জখম
যাদবপুরের পর মেদিনীপুর কলেজে SFI-ABVP সংঘর্ষে তুলকালাম, একাধিক সমর্থক জখম
Jadavpur University : যাদবপুরে 'আবার সার্জিক্যাল স্ট্রাইকের' হুঁশিয়ারি দিলীপ ঘোষের, অর্জুন বললেন 'নেশার আখড়া'
যাদবপুরে 'আবার সার্জিক্যাল স্ট্রাইকের' হুঁশিয়ারি দিলীপ ঘোষের, অর্জুন বললেন 'নেশার আখড়া'
Howrah: তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget