এক্সপ্লোর

Purulia News: আদ্রায় তৃণমূলের টাউন সভাপতি খুনের মূল অভিযুক্তকে গ্রেফতার

এবার ধরা পড়ল মাস্টারমাইন্ড। ধৃতকে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে রঘুনাথপুর মহকুমা আদালত।

পুরুলিয়া: পুরুলিয়ার আদ্রায় তৃণমূলের টাউন সভাপতি খুনের ঘটনায়, মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। এক কংগ্রেস প্রার্থী-সহ এই নিয়ে তিনজন গ্রেফতার হয়েছেন। গতকাল নিতুরিয়া থানা এলাকা থেকে, খুনের মাস্টারমাইন্ড আরজু মালিককে গ্রেফতার করে পুলিশ। তিনি বিহারের জামুইয়ের বাসিন্দা। তাঁর কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও দুটি গুলি বাজেয়াপ্ত করা হয়েছে। ২২ জুন, ভিড়ে ঠাসা আদ্রা বাজারে তৃণমূলের কার্যালয়ের বাইরে বসে ছিলেন দলের টাউন সভাপতি ধনঞ্জয় চৌবে। তখনই বাইকে এসে দুষ্কৃতীরা তাঁকে গুলি করে খুন করে। গুলি লাগে তাঁর দেহরক্ষীরও। ওই ঘটনায় আগেই গ্রাম পঞ্চায়েতের এক কংগ্রেস প্রার্থী-সহ ২জনকে গ্রেফতার করেছিল পুলিশ। এবার ধরা পড়ল মাস্টারমাইন্ড। ধৃতকে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে রঘুনাথপুর মহকুমা আদালত।

পঞ্চায়েত ভোটের মুখে, পার্টি অফিসের সামনেই খুন হয়ে যান আদ্রা টাউন তৃণমূলের সভাপতি ধনঞ্জয় চৌবে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ছিল, খুনের জন্য সুপারি কিলার লাগানো হয়েছিল। 

ভরা বাজার, চতুর্দিক সিসিটিভিতে মোড়া! তার মধ্য়েই, বৃহস্পতিবার ভর সন্ধেয় আততায়ীদের গুলিতে নিহত হন আদ্রার টাউন তৃণমূল সভাপতি। যেদিন রাজ্য নির্বাচন কমিশনকে রিপোর্টে, পুলিশ জানায়, মনোনয়ন পর্বে ৪ জনের মৃত্যু হয়েছে। সেদিনই, আদতে, সংখ্য়াটা বেড়ে দাঁড়াল ৯ -এ। তাও মাত্র ১৪ দিনে। ঘটনায় শুক্রবার, গ্রেফতার করা হল কংগ্রেসের এক প্রার্থী-সহ ২ জনকে। ঝালদা থেকে আদ্রা, ব্যবধান ৬২ কিলোমিটার। গতবছরের মার্চে পুরবোর্ড গঠনের আগে পুরুলিয়ার ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়। আর পঞ্চায়েত ভোটের মুখে, পার্টি অফিসের সামনেই খুন হয়ে গেলেন আদ্রা টাউন তৃণমূলের সভাপতি ধনঞ্জয় চৌবে। 

ঘটনাস্থল আদ্রা থানা থেকে মাত্র ২ কিলোমিটার দূরে। আদ্রা স্টেশন থেকে দূরত্ব আরও কম! মাত্র দেড় কিলোমিটার। খুনের ঘটনায় পুরুলিয়ার ডেকো গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস প্রার্থী আরশাদ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে মহম্মদ জামাল নামে আরও এক ব্য়ক্তিকে। ভর সন্ধেয় ভিড়ে ঠাসা আদ্রা বাজারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন! প্রত্যক্ষদর্শীরা বলছেন, মোটরবাইক ফেলে চম্পট দেয় ৩ জন আততায়ী। 

ঘটনাস্থল থেকে মাত্র ১৬ কিলোমিটার দূরে ঝাড়খণ্ড বর্ডার। কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের সময়ও এই ঝাড়খণ্ডের দিকেই আততায়ীদের পালানোর সম্ভাবনার কথা উঠে আসে। ঘটনাস্থল অর্থাৎ তৃণমূলের পার্টি অফিস থেকে ১০০ মিটারের মধ্য়েই চৌমাথা রাস্তা রয়েছে। তার মধ্য়ে রঘুনাথপুর ও পাঁচুডাঙার রাস্তা দিয়ে ঝাড়খণ্ড, বোকারো, ধানবাদের দিকে যাওয়া যায়। পার্টি অফিসের ডানদিকের রাস্তা দিয়েও, রঘুনাথপুর হয়ে ঝাড়খণ্ডে যাওয়া যায়। 

প্রশ্ন উঠেছিল কোন পথে পালাল আততায়ীরা? রেলপথে না কি সড়কপথে? খুনের পর মোটরবাইক সেখানেই ফেলে যায়।  তাহলে কি কাছেপিঠেই কোনও গাড়ি অপেক্ষা করছিল আততায়ীদের জন্য? দলীয় নেতা খুনের ঘটনার প্রতিবাদে আদ্রা স্টেশন রোডে সকাল থেকে বিক্ষোভ দেখায় তৃণমূল নেতা-কর্মীরা। টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করা হয়। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

রাজ্যে ফের করোনা আক্রান্ত, কলকাতার এই হাসপাতালের ICU-তে ১০ বছরের বালক, কী কী উপসর্গ রয়েছে?
রাজ্যে ফের করোনা আক্রান্ত, কলকাতার এই হাসপাতালের ICU-তে ১০ বছরের বালক, কী কী উপসর্গ রয়েছে?
Mamata Banerjee: 'থাকতে দেওয়ার নামে ঝুপড়িবাসীদের থেকে তোলাবাজি', মমতা বন্দ্যোপাধ্যায়ের ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
'থাকতে দেওয়ার নামে ঝুপড়িবাসীদের থেকে তোলাবাজি', মমতা বন্দ্যোপাধ্যায়ের ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
West Bengal News LIVE: অভিষেকের কার্যালয়ে চলল বুলডোজার, বেআইনি কার্যকলাপ থেকে দুর্নীতি, অত্যাচার নিয়ন্ত্রণ এই পার্টি অফিস থেকে, দাবি এলাকাবাসীর
অভিষেকের কার্যালয়ে চলল বুলডোজার, বেআইনি কার্যকলাপ থেকে দুর্নীতি, অত্যাচার নিয়ন্ত্রণ এই পার্টি অফিস থেকে, দাবি এলাকাবাসীর
Abhishek Banerjee: 'আপনারা ফিরে আসুন, ১ ঘণ্টার মধ্যে ইস্তফা দেব', অভিষেকের চ্যালেঞ্জ, পাল্টা দেবজিৎ বললেন...
'আপনারা ফিরে আসুন, ১ ঘণ্টার মধ্যে ইস্তফা দেব', অভিষেকের চ্যালেঞ্জ, পাল্টা দেবজিৎ বললেন...

ভিডিও

BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee
TMC News: 'যারা চলে গেছে, তাদের দলে ফেরালে আপনার সঙ্গে থাকব না', আল্টিমেটাম কল্যাণের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
Abhishek Banerjee: বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
Garbeta Murder : মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
Kalyan Banerjee: মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
Weather : শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
Embed widget