এক্সপ্লোর

Purulia News: বিজেপি কর্মী খুন, তদন্তে ধৃত ৩ বিজেপি কর্মীই

Purulia Update: ধৃতদের ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। গোটা ঘটনায় শুরু হয়েছে প্রবল রাজনৈতিক তরজা।

সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যু। তার তদন্তে নেমে পুলিশ গ্রেফতার করল তিন বিজেপি (BJP) কর্মীকেই। ঘটনাস্থল পুরুলিয়ার (Purulia) মানবাজার। ধৃতদের ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। গোটা ঘটনায় শুরু হয়েছে প্রবল রাজনৈতিক তরজা।  

কী ঘটনায় তদন্ত:
গত শনিবারে ঘটনা। পুরুলিয়ার মানবাজার থানার গোপালনগরে এক বিজেপি কর্মীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়। নিহত বিজেপি কর্মীর নাম ছিল মানস মাহাতো। তারপরেই উত্তেজনা ছড়ায় এলাকা। স্থানীয় পুলিশ সূত্রের খবর, ওই বিজেপি কর্মী পুঞ্চা থানার পাঁড়ুই গ্রামের বাসিন্দা। দেহ উদ্ধারের পরে মৃত বিজেপি কর্মীর পরিবারের অভিযোগের প্রেক্ষিতে খুনের (Murder) মামলা রুজু করে তদন্ত শুরু হয়। তারপর থেকে তদন্ত শুরু করে পুলিশ। অবশেষে একাধিক জায়গায় হানা দিয়ে বিজেপি কর্মী খুনে, বিজেপিরই ৩ কর্মীকে গ্রেফতার করে পুলিশ। 

কেন এই খুন?   
পুলিশের তরফে দাবি করা হয়েছে, নেশার আসরে নিজেদের মধ্যে গণ্ডগোল হয় ওই যুবকদের। সেখানেই বচসার জেরে খুন হয়েছেন মানস মাহাতো। পুরুলিয়ার পুলিশ সুপার এস সেলভা মুরুগন বলেন, 'আমরা প্রথমে একজনকে ধরি। তারপর আরও দুজনের সন্ধান পাই। সবাই একসঙ্গে মদ খাচ্ছিল। সৌমিত্র মানসের মাথায় আঘাত করে। মারা গিয়েছে দেখে ব্রিজের ওপর থেকে ফেলে দেওয়া হয়।'

শুরু রাজনৈতিক তরজা:
পুরুলিয়ার জেলা তৃণমূলের (TMC) সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, 'এর থেকে প্রমাণিত হয় বিজেপির নিজেদের মধ্যে গোষ্ঠীকোন্দল রয়েছে।' তাঁর অভিযোগ, পরিবেশ খারাপ করছে বিজেপি। পাল্টা তোপ স্থানীয় বিজেপি নেতৃত্বের। পুরুলিয়া বিজেপির জেলা সভাপতি বিবেক রঙ্গা বলেন, 'পুলিশ বিজেপি কর্মীদের গ্রেফতার করেছে ঠিক আছে। কিন্তু কোর্টে প্রমাণ করতে হবে। বিজেপি কর্মী খুনে বিজেপির লোককে ধরে গোষ্ঠীকোন্দল দেখাবে তা চলবে না।'

ধৃত বিজেপি কর্মীদের ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে পুরুলিয়া জেলা আদালত। 

আরও পড়ুন:  চোখে ধুলো দিয়ে সাফাই লক্ষাধিক টাকার গয়না

সেরা শিরোনাম

News Live: '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
'১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
Saigal Hossain: অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গলের ডোমকলের ফ্ল্যাটে বীরভূম পুলিশের টিম, কী কী উদ্ধার হল ?
অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গলের ডোমকলের ফ্ল্যাটে বীরভূম পুলিশের টিম, কী কী উদ্ধার হল ?
Earthquake In Japan: ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, ভূগর্ভের প্রায় ৭০ কিমি গভীরে কম্পনের উৎসস্থল, আহত বহু
ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, ভূগর্ভের প্রায় ৭০ কিমি গভীরে কম্পনের উৎসস্থল, আহত বহু
Hooghly News: তারাপীঠের পর অঘটন এবার হুগলিতে, গভীর রাতে শ্রীরামপুরের আবাসনে আগুন
তারাপীঠের পর অঘটন এবার হুগলিতে, গভীর রাতে শ্রীরামপুরের আবাসনে আগুন

ভিডিও

BJP Inner Clash: তোলাবাজির টাকায় প্রীতিভোজের আয়োজন করেছিল নব্য় বিজেপিরা, অভিযোগ তুলে সরব বিজেপির আরেক গোষ্ঠী
Rice Exportation: এরাজ্যের তুলাইপাঞ্জি ও গোবিন্দভোগ নিয়ে বিশেষ আগ্রহী KRBL?
Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget