এক্সপ্লোর

Purulia News: চোখে ধুলো দিয়ে সাফাই লক্ষাধিক টাকার গয়না

Purulia Update: পুরুলিয়া পুর এলাকার ১৫ নম্বর ওয়ার্ডের ডাক্তারডাঙ্গা এলাকা, সেখানেই ঘটল এমন ঘটনা।

সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: জনবহুল এলাকা, পাশাপাশি একাধিক বাড়ি। সেখানেই দিনে দুপুরে গৃহস্থবাড়িতে কেপমারি। মঙ্গলবার ঠিক এমনই ঘটনা ঘটল পুরুলিয়া (Purulia) শহরের জনবহুল এলাকায়।

ঘরে ঢুকে প্রতারণা
পুরুলিয়া পুর এলাকার ১৫ নম্বর ওয়ার্ডের ডাক্তারডাঙ্গা এলাকা। সেখানে বাড়ি খান পরিবারের। দুপুরে বাড়িতে একাই ছিলেন বাড়ির এক সদস্য। সেই সুযোগেই বাড়িতে আসে দুই দুষ্কৃতী। নিজেদের গয়না পালিশের কর্মী বলে পরিচয় দেয় তাঁরা। ওই মহিলার সঙ্গে কথা বলতে শুরু করে। বাড়িতে থাকা পুরনো গয়না পালিশ করে নতুনের মতো করে দেওয়া হবে বলে জানায় তারা। পরিবারের এক সদস্য জানাচ্ছেন, প্রথমে গুরুত্ব দেওয়া হয়নি। কিন্তু ওই দুই যুবক ক্রমশ কথা বলতে থাকে। কথা বলতে বলতেই কোনওভাবে নিজেদের দাবি বিশ্বাস করায়। ওই দুজন একটি মোটরবাইকে এসেছিল। ওই দুজনের সঙ্গে ছিল একাধিক লিফলেট ও প্রচারমূলক কাগজপত্র। সেগুলিও দেখায় তারা। শেষ পর্যন্ত ওই দুজনের কথায় বিশ্বাস করে কিছু সোনার গয়না (Gold Ornaments) বের করে দেন পরিবারের ওই সদস্য। সেগুলি পালিশ করে দেন তাঁরা। তা দেখে ঘরে থাকা বাকি সোনার গয়নাগুলিও শেষ পর্যন্ত বের করে দেন ওই সদস্য। তখনই সব গয়না নিয়ে ওই মহিলার চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় দুই দুষ্কৃতী। প্রতারিত হয়েছে বুঝতে পেরে শেষ পর্যন্ত ছেলেকে খবর দেন ওই মহিলা। খবর পেয়ে বাড়িতে আসেন তাঁর ছেলে।

পুলিশে অভিযোগ: 
গোটা বিষয়টি জানার পর সোজা পুরুলিয়া সদর থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন ওই ব্যক্তি। পরিবারের অভিযোগ, ঘরের প্রায় সব গয়নাই লুট হয়েছে। লুট হয়ে যাওয়া গয়নার মূল্য ৪ থেকে ৫ লক্ষ টাকা বলে অভিযোগ পরিবারের। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনার তদন্তে নেমেছে পুরুলিয়া সদর থানার পুলিশ। দুষ্কৃতীদের গতিবিধি বুঝতে পাশের একটি বাড়ির সিসিটিভি ক্যামেরার ফুটেজে ভরসা করছে পুলিশ। আপাতত ওই দুই দুষ্কৃতীর খোঁজে তল্লাশি চলছে। 

আরও পড়ুন: রাতের ট্রেনে মত্ত অবস্থায় তরুণীর শ্লীলতাহানির চেষ্টা জওয়ানের! অভিযুক্ত গ্রেফতার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Today Live Updates: অবশেষে গ্রেফতার সোনা পাপ্পু
অবশেষে গ্রেফতার সোনা পাপ্পু
Singur Movement: বদলে যাবে সিলেবাস? ইতিহাস থেকে বাদ যাবে সিঙ্গুর আন্দোলন? বিকাশ ভবনের বৈঠকের পরেই বড় ইঙ্গিত!
বদলে যাবে সিলেবাস? ইতিহাস থেকে বাদ যাবে সিঙ্গুর আন্দোলন? বিকাশ ভবনের বৈঠকের পরেই বড় ইঙ্গিত!
CM Suvendu Adhikari: শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ায় বাংলাদেশের জামাতিদের চিড়বিড়ানি অনেক বেশি হয়ে গেছে : মুখ্যমন্ত্রী
শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ায় বাংলাদেশের জামাতিদের চিড়বিড়ানি অনেক বেশি হয়ে গেছে : মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari: 'আপনাদের ভাই পাশে থাকবে, একটা নম্বর দিয়ে যাব', ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে কী বার্তা মুখ্যমন্ত্রীর
'আপনাদের ভাই পাশে থাকবে, একটা নম্বর দিয়ে যাব', ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে কী বার্তা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Oudh Restaurant: বাহারি পদে ব্রেকফাস্টে সারতে চান? রকমারি মেনু ব্রেকফাস্ট সাজিয়েছে আউধ ১৫৯০-এর দেশপ্রিয় পার্কের আউটলেট
Chok Bhanga 6ta : কলকাতা-জেলা, কোথাও জব কার্ড কোথাও আধার-ভোটার কার্ড উদ্ধার | BJP | ABP Ananda
Suvendu Adhikari News: 'ফলতার উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ', ফলতায় পুনর্নির্বাচনের আগে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
BJP News: ভারতীয় নাগরিক না হলে বন্ধ সমস্ত সরকারি সুবিধা, রেশন কার্ডও বাতিল : খাদ্য মন্ত্রী অশোক কীর্তনিয়া
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(১৫.০৫.২৬)।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gujarat News: ২০০০ টাকা ঘরভাড়া দেওয়ার সামর্থ্য নেই, বাড়িওয়ালাকে দিয়ে স্ত্রী ও নাবালক মেয়েকে ধর্ষণ করাল এক ব্য়ক্তি
২০০০ টাকা ঘরভাড়া দেওয়ার সামর্থ্য নেই, বাড়িওয়ালাকে দিয়ে স্ত্রী ও নাবালক মেয়েকে ধর্ষণ করাল এক ব্য়ক্তি
Chingrighata Metro Work : আজই শুরু চিংড়িঘাটায় আটকে থাকা মেট্রো প্রকল্পের অবশিষ্ট কাজ, দু'দফায় যান নিয়ন্ত্রণ
আজই শুরু চিংড়িঘাটায় আটকে থাকা মেট্রো প্রকল্পের অবশিষ্ট কাজ, দু'দফায় যান নিয়ন্ত্রণ
LPG Delivery Scam Alert  : গ্যাসের সিলিন্ডারের নামে OTP চাইছে ফোনে ? সব টাকা হাতিয়ে নেবে আপনার ! কীভাবে সুরক্ষিত থাকবেন
গ্যাসের সিলিন্ডারের নামে OTP চাইছে ফোনে ? সব টাকা হাতিয়ে নেবে আপনার ! কীভাবে সুরক্ষিত থাকবেন
TMC Councilor Arrested: তোলাবাজির অভিযোগে তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী গ্রেফতার
তোলাবাজির অভিযোগে তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী গ্রেফতার
KKR: আইপিএলের মাঝপথেই দেশে ফিরে গেলেন কেকেআরের তারকা অলরাউন্ডার! খেলবেন না আর?
আইপিএলের মাঝপথেই দেশে ফিরে গেলেন কেকেআরের তারকা অলরাউন্ডার! খেলবেন না আর?
RG Kar News: 'মাটি খুঁড়ে অপরাধীদের বের করবেন', RG Kar কাণ্ডে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে আশ্বস্ত অভয়ার বাবা, আর কী জানালেন?
'মাটি খুঁড়ে অপরাধীদের বের করবেন', RG Kar কাণ্ডে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে আশ্বস্ত অভয়ার বাবা, আর কী জানালেন?
Suvendu Adhikari: RG Kar কাণ্ডে সাসপেন্ড IPS ইন্দিরা, কী কী গুরুতর অভিযোগ মুখ্যমন্ত্রী শুভেন্দুর?
RG Kar কাণ্ডে সাসপেন্ড IPS ইন্দিরা, কী কী গুরুতর অভিযোগ মুখ্যমন্ত্রী শুভেন্দুর?
Suvendu Adhikari : 'দুই পুলিশ কর্তা টাকা দিতে চেয়েছিলেন' ! নজরে মমতাও, খুলছে 'অভয়ার' ফাইল, কী কী ব্যবস্থা নিলেন মুখ্যমন্ত্রী ?
'দুই পুলিশ কর্তা টাকা দিতে চেয়েছিলেন' ! নজরে মমতাও, খুলছে 'অভয়ার' ফাইল, কী কী ব্যবস্থা নিলেন মুখ্যমন্ত্রী ?
Embed widget