এক্সপ্লোর

Purulia: পুরুলিয়ার নিতুড়িয়ায় পেটের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি বহু গ্রামবাসী, মৃত্যু এক শিশুর

Purulia News: পানীয় জল নিয়ে আতঙ্ক দেখা দিয়েছে পুরুলিয়ার গ্রামে। জল খেয়েই গ্রামবাসীরা অসুস্থ হয়ে পড়েছেন বলে মনে করছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক। গ্রামে বসানো হচ্ছে নতুন টিউবওয়েল।

হংসরাজ সিংহ, পুরুলিয়া: পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি করার কয়েক ঘণ্টার মধ্যে মৃত্যু হয়েছে এক  শিশুর। হাসপাতালে চিকিৎসা চলছে আরও ১৩ জন গ্রামবাসীর। কমবেশি সবাই ভুগছেন পেটের সমস্যায়। যা নিয়ে রীতিমতো আতঙ্ক দেখা দিয়েছে পুরুলিয়ার নিতুড়িয়ায়। নবগ্রাম পঞ্চায়েতের উত্তরপাড়ায় ছড়িয়েছে পেটের রোগ।

মঙ্গলবার রাতে পেটে ব্যাথা ও অন্যান্য সমস্যা নিয়ে ৬ বছরের আয়ুষ থানেদারকে হারমাড্ডি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকালে সেখানেই তার মৃত্যু হয়। মৃত শিশুর বাবা অটল থানেদার জানিয়েছেন, ‘বছর ছয়ের আয়ুষ থানেদারের পেটে ব্যথা, পেটের গোলমাল ও বমির উপসর্গ দেখা দেয়। এ ছাড়া তার আর কোনও রোগ ছিল না। তাকে ভর্তি করা হয় হারমাড্ডি গ্রামীণ হাসপাতালে। সেখানেই তার মৃত্যু হয়।’

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বেশ কয়েকদিন ধরেই গ্রামের শিশু ও বয়স্কদের মধ্যে পেটে ব্যথা, বমি ও পেটের গোলমালের উপসর্গ দেখা দিয়েছে। তাঁদের মধ্যে বেশ কয়েকজনকে হারমাড্ডি গ্রামীণ হাসপাতাল এবং রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা বুলটি থানেদার জানিয়েছেন, গ্রামের টিউবলের জল খেয়েই পেটের রোগ, বমি ও পেটে ব্যথার উপসর্গ দেখা দিয়েছে। গ্রামে অবিলম্বে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করার দাবি করেছেন তিনি।

গ্রামবাসীদের একাংশ এবং ব্লক স্বাস্থ্য আধিকারিকের অনুমান, গ্রামের একট নির্দিষ্ট টিউবওয়েলের জল খেয়ে পেটের সমস্যায় ভুগছেন এত মানুষ। 

নিতুড়িয়ার ব্লক স্বাস্থ্য আধিকারিক সুভাষচন্দ্র মাহাত জানিয়েছেন, ‘আমাদের প্রাথমিক অনুমান, গ্রামের একটি টিউবলের জল খেয়ে গ্রামের শিশু ও বয়স্কদের মধ্যে পেটের রোগের সমস্যা দেখা দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নলকূপটি  ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে।’

এক শিশুর মৃত্যুর পাশাপাশি গ্রামবাসীদের পেটের সমস্যা বাড়তে থাকায় তৎপর হয়েছে প্রশাসন। গ্রামে বসানো হচ্ছে নতুন টিউবওয়েল। এদিন তার সূচনা হয়। আপাতত পুরনো টিউবওয়েলের জল খেতে বারণ করা হয়েছে গ্রামবাসীদের। পঞ্চায়েতের তরফে গ্রামে পাঠানো হয়েছে জলের ট্যাঙ্কার। বাড়ি বাড়ি ঘুরে বাসিন্দাদের স্বাস্থ্য নিয়ে খোঁজখবর নিচ্ছেন আশাকর্মীরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Live News Update : ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির, বললেন...
ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির, বললেন...
NEET Protest: দিল্লির আঁচ এ শহরেও, মিছিল করতে চেয়ে, 'ককরোচ'দের চিঠি কলকাতা পুলিশকে
দিল্লির আঁচ এ শহরেও, মিছিল করতে চেয়ে, 'ককরোচ'দের চিঠি কলকাতা পুলিশকে
News Update: NEET প্রশ্নফাঁস, ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির
NEET প্রশ্নফাঁস, ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির
CJP Delhi Protest: 'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের,
'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের, "যখন বলবেন, তখনই.."

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget