এক্সপ্লোর

Purulia: দেড় বছর ধরে বন্ধ কৃষি উন্নয়ন সমবায় ব্যাঙ্ক, অকূলপাথারে গ্রাহকরা

কেউ জমি বিক্রির টাকা গচ্ছিত রেখেছিলেন পরম ভরসায়. কেউ মেয়ের বিয়ের জন্য একটু একটু করে জমিয়েছিলেন টাকা।

সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: প্রায় দেড় বছর ধরে বন্ধ পুরুলিয়ার তালাজুড়ি কৃষি উন্নয়ন সমবায় ব্যাঙ্ক। ফলে অকূলপাথারে পড়েছেন গ্রাহকরা। ব্যাঙ্ক বন্ধের পিছনে রয়েছে শাসক দলের দুর্নীতি, অভিযোগ তুলেছে বিজেপি। দ্রুত ব্যাঙ্ক খোলার বিষয়ে চেষ্টা করা হবে, বিরোধী দলের অভিযোগ উড়িয়ে আশ্বাস তৃণমূলের।

কেউ জমি বিক্রির টাকা গচ্ছিত রেখেছিলেন পরম ভরসায়. কেউ মেয়ের বিয়ের জন্য একটু একটু করে জমিয়েছিলেন টাকা। কিন্তু দিনের পর দিন ব্যাঙ্কের সামনে হত্যে দিয়েও তুলতে পারছেন না নিজেদের কষ্টার্জিত সঞ্চয়। 

কারণ গত দেড় বছর ধরে ব্যাঙ্কে ঝুলছে তালা।ফলে আদৌ সঞ্চিত টাকা হাতে পাবেন কি না তা নিয়েই সংশয়ে পড়েছেন পুরুলিয়ার কাশীপুর এলাকার বাসিন্দারা।স্থানীয় সূত্রে খবর, এলাকার মানুষদের অর্থ সঞ্চয় করার একমাত্র অবলম্বন ছিল তালাজুড়ি কৃষি উন্নয়ন সমবায় ব্যাঙ্ক। বছর দেড়েক আগে আগুন লাগার পর থেকেই বন্ধ হয়ে পড়ে রয়েছে ব্যাঙ্কটি। ফলে সঞ্চিত অর্থের ভবিষ্যৎ নিয়ে অথৈ জলে ব্যাঙ্কের গ্রাহকরা। 

তালাজুড়ি কৃষি উন্নয়ন সমবায় ব্যাঙ্ক, পুরুলিয়ার এক গ্রাহক বেচি বাউড়ি বলেন, "আমি মেয়ের বিয়ের জন্য ১ লাখ ৩০ হাজার টাকা জমিয়েছিলাম। এখন মেয়ের বিয়ে কীভাবে দেব বুঝতে পারছি না। ব্যাঙ্ক কবে খুলবে জানতেও পারছি না।" উদ্বেগের সুর আরেক গ্রাহক বরুণ দেওঘরিয়ার গলায়। তিনি বলেন, "আমি একটি জমি বিক্রি করে ১২ লাখ টাকা ব্যাঙ্কে রেখেছিলাম। কিন্তু রোজই আসছি আর দেখছি ব্যাঙ্ক বন্ধ। টাকা তুলতে পারছি না। অনুরোধ করব ব্যাঙ্ক খোলার বিষয়টি দেখা হোক।"

প্রশাসনিক সূত্রে দাবি,পুরুলিয়া সেন্ট্রাল সমবায় ব্যাঙ্কের শাখা সংগঠন এই তালাজুড়ি কৃষি উন্নয়ন সমবায় ব্যাঙ্ক। বন্ধ ব্যাঙ্কটি খোলার ব্যাপারে স্থানীয়দের আশার আলো দেখাচ্ছে কর্তৃপক্ষ। স্পেশাল অফিসার দিব্যজ্যোতি সিংদেও বলেন, "ওখানে একটা দুর্ঘটনা হওয়ায় বন্ধ রয়েছে। খোঁজখবর নিয়ে দেখছি কীভাবে দ্রুত চালু করা যায়।"

যদিও এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পুরুলিয়া বিজেপির সাধারণ সম্পাদক বিবেক রাঙ্গা বলেন, "এই সমবায় ব্যাঙ্কগুলির টাকা লুঠ করছেন তৃণমূল নেতারা। এখানে মানুষকে পরিষেবা দেওয়া পরিকল্পনা এঁদের মাথাতেও নেই। আমার মনে হয় এখানে দুর্নীতি ধামাচাপ দেওয়ার চেষ্ঠা চলছে। কোনওদিন এই ব্যাঙ্ক খুলবে না। প্রশাসনের নজর দেওয়া উচিত।"

অন্যদিকে, পুরুলিয়া তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, "ওই সমবায় ব্যাঙ্কটি চালুর জন্য আমরা একটা কমিটি করেছিলাম। চিন্তা ভাবনা চলছে কমিটির অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করে দ্রুত সমস্যার সমাধান করার।" 

 

সেরা শিরোনাম

News Live Updates: এবার সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে লক্ষ্য করে ডিম ছোড়া হল, বিজেপি-র দিকে আঙুল
এবার সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে লক্ষ্য করে ডিম ছোড়া হল, বিজেপি-র দিকে আঙুল
Baraipur Case Updates: 'নেশার পর টাকার টোপ দিয়ে নাবালিকাকে তুলে আনতে নির্দেশ', বারুইপুরকাণ্ডে এবার চাঞ্চল্যকর তথ্য সামনে
'নেশার পর টাকার টোপ দিয়ে নাবালিকাকে তুলে আনতে নির্দেশ', বারুইপুরকাণ্ডে এবার চাঞ্চল্যকর তথ্য সামনে
Baruipur Incident: ‘তিন দিন পর কেন এলেন’? বারুইপুরে সায়নীকে ঘিরে বিক্ষোভ, বন্ধ করে দেওয়া হল দরজা, সাংসদ বললেন…
‘তিন দিন পর কেন এলেন’? বারুইপুরে সায়নীকে ঘিরে বিক্ষোভ, বন্ধ করে দেওয়া হল দরজা, সাংসদ বললেন…
নিম্নচাপ চলে গেলেও রাজ্যে ভয়ঙ্কর দুর্যোগ? কেন? এর পিছনে ভৌগলিক কারণটি কী?
West Bengal Weather: নিম্নচাপ চলে গেলেও রাজ্যে ভয়ঙ্কর দুর্যোগ? কেন? এর পিছনে ভৌগলিক কারণটি কী?

ভিডিও

Baruipur News: বারুইপুরের SP অফিসে নিহত নাবালিকার পরিবারের সঙ্গে কথা মুখ্যমন্ত্রীর
Baruipur News | বারুইপুরে কিশোরীকে খুন, ধর্ষণের অভিযোগ, রিপোর্ট তলব জাতীয় মহিলা কমিশনের
Abhishek Banerjee | অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে নতুন অভিযোগ দায়ের | ABP ANANDA LIVE
Abhishek Banerjee | অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে অভিযোগের পাহাড় | ABP ANANDA LIVE
Baruipur News: বারুইপুরের SP অফিসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget