এক্সপ্লোর

Purulia News: সামনে পুরভোট, পুরুলিয়ায় ‘দুয়ারে সরকার’ই ভরসা তৃণমূলের, ক্ষোভ এলাকায়

Purulia News: এই কর্মসূচি নিয়ে ইতিমধ্যেই মানুষের কাছে যেতে শুরু করেছে পুরুলিয়া পৌর বোর্ড। পুরুলিয়া শহরের ২৩টি ওয়ার্ডের প্রত্যেক পাড়ায় গিয়ে চটজলদি এলাকাবাসীর সমস্যা সমাধানে উদ্যোগী হয়েছে তারা।

সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: বিধানসভা নির্বাচনের আগে কাজে লেগেছিল ‘দুয়ারে সরকার’ (Duare Sarkar) কর্মসূচি। পুরভোটের আগে রাজ্য সরকারের এই প্রকল্পকে হাতিয়ার করেই এ বার পুরুলিয়ায় (Purulia Municipal Election) প্রচারে নামতে চলেছে তৃণমূল (TMC)। তবে সামান্য রদবদল ঘটানো হয়েছে তাতে। ‘দুয়ারে সরকার’-এর পরিবর্তে ‘দুয়ারে পৌর প্রশাসক’ কর্মসূচির মাধ্যমে জনগণের মন জয়ের চেষ্টা চলছে।

এই কর্মসূচি নিয়ে ইতিমধ্যেই মানুষের কাছে যেতে শুরু করেছে পুরুলিয়া পৌর বোর্ড। তার আওতায় পুরুলিয়া শহরের ২৩টি ওয়ার্ডের অন্তর্গত প্রত্যেক পাড়ায় গিয়ে চটজলদি এলাকাবাসীর সমস্যা সমাধানে উদ্যোগী হয়েছে তারা। কার্যত দুয়ারে দুয়ারে গিয়েই যাবতীয় অভাব অভিযোগ শুনছেন পুরুলিয়া পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্যরা।

আরও পড়ুন: শুভেন্দুর দল ছাড়ার এক বছর পূর্ণ, কাঁথিতে মিষ্টি বিলি তৃণমূলের

তবে শুধুমাত্র ভোটের আগে কেন জনগণের অভিযোগ শোনার তাগিদ দেখা দিল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। স্থানীয়দের অভিযোগ, তৃণমূল পরিচালিত পুরুলিয়া পুরসভা এত দিন উদাসীন ভূমিকাই পালন করেছে। নানা সমস্যা নিয়ে ছুটে গেলেও পরিষেবা পাননি সাধারণ মানুষ। ভোট এগিয়ে আসছে বলে এখন মানুষের কাছে গিয়ে প্রচার চালানো হচ্ছে। শুধু ভোটের আগে নয়, সারাবছর যাতে মানুষ সঠিক পরিষেবা পান, সব রাজনৈতিক দলেরই তা নিশ্চিত করা উচিত বলে দাবি স্থানীয়দের।  তাঁদের একটাই দাবি, ভোটের আগে শুধু মনজয় করতে নেমে পড়লে চলবে না। সারা বছরই মানুষের সুবিধা-অসুবিধার দিকে নজর দিতে হবে। 

তবে পুরুলিয়া পুরসভার প্রশাসক নবেন্দু মাহালি বলেন, “দুয়ারে সরকারের মতোই দুয়ারে পৌর প্রশাসক কর্মসূচির মাধ্যমে এলাকাবাসীর সমস্যা দূর করাই আমাদের লক্ষ্য।” কিন্তু তাঁকে কটাক্ষ করতে ছাড়েননি পুরুলিয়া শহরের বিজেপি (BJP) নেতৃত্ব। শহরে বিজেপির দক্ষিণ মণ্ডল সভাপতি সত্যজিৎ অধিকারীর কথায়, “পুরভোটের মুখে মানুষকে ভুল বোঝানো হচ্ছে। এই ধরনের কর্মসূচি ভাঁওতা ছাড়া কিছু নয়।”

সেরা শিরোনাম

Bowbazar Metro: কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
Bankura Police: বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট
বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget