এক্সপ্লোর

Purulia News: মহিলাকে রিয়্যালিটি শোয়ে সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ

তাঁদের হাত নাকি অনেক লম্বা! টাকা ফেললেই রিয়্যালিটি শোয়ের মঞ্চে পৌঁছে দেবেন তাঁরা। শোয়ে অংশ নিলেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার নিশ্চিত! এমনই টোপ দিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে।

সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: এক মহিলাকে রিয়্যালিটি শোয়ে (Reality Show) সুযোগ পাইয়ে দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে প্রায় আড়াই লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) বেলঘরিয়া (Belgharia) থেকে ২ জনকে গ্রেফতার করল পুরুলিয়া সাইবার ক্রাইম থানার পুলিশ। ধৃতদের ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। 

তাঁদের হাত নাকি অনেক লম্বা! টাকা ফেললেই রিয়্যালিটি শোয়ের মঞ্চে পৌঁছে দেবেন তাঁরা। আর সেই রিয়্যালিটি শোয়ে অংশ নিলেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার নিশ্চিত! এমনই টোপ দিয়ে পুরুলিয়ার এক মহিলাকে প্রায় আড়াই লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে । 

লিখিত অভিযোগ দায়ের করার ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে পুরুলিয়া জেলা আদালত। গত সোমবার পুরুলিয়া সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মানবাজারের বাসিন্দা সুচিত্রা হালদার । 

অভিযোগের প্রেক্ষিতে পুরুলিয়া থেকে উত্তর ২৪ পরগনায় হানা দেয় পুলিশ। বেলঘরিয়া থেকে গ্রেফতার করা হয় দুই ব্যক্তিকে । ধৃতদের একজন শুভম কুমার (২৮)। অন্যজন সুমন্ত কুমার সিংহ (২৪)। পুলিশ সূত্রে খবর, ধৃতদের একজনের বাড়ি বিহারের পাটনায়। আরেকজন ঝাড়খণ্ডের ধানবাদের বাসিন্দা। 

আরও পড়ুন: KK Demise: রবীন্দ্র সদনে গান স্যালুটে শ্রদ্ধা জানানো হবে শিল্পীকে: মমতা বন্দ্যোপাধ্যায়

সরকারি আইনজীবীর তন্ময় চক্রবর্তী, ধৃতদের বিরুদ্ধে মানবাজারের মহিলার কাছ থেকে রেজিস্ট্রেশন সহ নানা অজুহাতে প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। পুলিশ সূত্রে খবর, টাকা দেওয়ার পরেও রিয়্যালিটি শো থেকে কোনও ডাক না আসায় সন্দেহ হয় মহিলার। ফোন করেও ওই দুই ব্যক্তির সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি তিনি। মহিলার দেওয়া ফোন নম্বরের সূত্র ধরেই অভিযান চালায় পুলিশ। পুলিশ সূত্রে খবর, চক্রের সঙ্গে আর কেউ জড়িত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suruchi Sangha Controversy: নজরে বিশ্বাস ব্রাদার্সের সুরুচি সঙ্ঘ, ক্লাব নিয়ে এবার বড় অভিযোগ LIC- র
নজরে বিশ্বাস ব্রাদার্সের সুরুচি সঙ্ঘ, ক্লাব নিয়ে এবার বড় অভিযোগ LIC- র
CM Suvendu Adhikari: সন্দেশখালিতে উদ্ধার অস্ত্রভাণ্ডার, বেঙ্গল STF - এর তল্লাশি অভিযান জারি, কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
সন্দেশখালিতে উদ্ধার অস্ত্রভাণ্ডার, বেঙ্গল STF - এর তল্লাশি অভিযান জারি, কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
News Live Update : গ্রেফতার সওকত মোল্লা, NIA আদালত চত্বরে বিক্ষোভ কর্মসূচি
গ্রেফতার সওকত মোল্লা, NIA আদালত চত্বরে বিক্ষোভ কর্মসূচি
Sandeshkhali Bengal STF Operation: সন্দেশখালির পুকুরে অস্ত্রভাণ্ডার, ফের শিরোনামে শেখ শাহজাহান, বেঙ্গল STF- এর অভিযানে মিলল কী কী
সন্দেশখালির পুকুরে অস্ত্রভাণ্ডার, ফের শিরোনামে শেখ শাহজাহান, বেঙ্গল STF- এর অভিযানে মিলল কী কী

ভিডিও

Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ২:গ্রেফতার হতেই স্বরূপের 'স্বরূপ' নিয়ে মুখ খুলছে নিউ আলিপুর থেকে টালিগঞ্জ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ১: মেয়র পদ ছাড়লেন ববি, এবার সংসদেও ভাঙতে চলেছে তৃণমূল।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget