এক্সপ্লোর

Gold Robbery: সংশোধনাগারে বসেই মাস্টারপ্ল্যান ! ডাকাতির ঘটনায় চাঞ্চল্য়কর তথ্য

Purulia Gold Robbery: পুরুলিয়া থেকে ৫০ কিলোমিটার দূরে ঝাড়খণ্ডের একটি জায়গা। সেখানে বসেই পুরুলিয়া শহরে ওই সংস্থার গোল্ডের শোরুমে ডাকাতির ছক করা হয়।

হংসরাজ সিংহ ও সন্দীপ সমাদ্দার , পুরুলিয়া: পুরুলিয়ায় সোনার নামী সংস্থার শোরুমে ডাকাতির ঘটনার তদন্তে উঠে এল চাঞ্চল্য়কর তথ্য। সংশোধনাগারে বসে ডাকাতির পরিকল্পনা করে দুষকৃতীরা। পরে ঝাড়খণ্ডে জড়ো হয়ে ডাকাতির ছক কষে তারা। জানতে পেরেছে পুলিশ। ঘটনায় ঝাড়খণ্ডের সুদামডিহি থেকে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাকে ১৪ দিনের পুলিশ হেফাজত দিয়েছে আদালত (Court)। 

সংশোধনাগারে বসে ডাকাতির ছক

পুরুলিয়া থেকে ৫০ কিলোমিটার দূরে ঝাড়খণ্ডের একটি জায়গা। সেখানে বসেই পুরুলিয়া শহরে ওই সংস্থার গোল্ডের শোরুমে ডাকাতির ছক কষা হয়।পুরুলিয়ায় ভরদুপুরে সোনার দোকানে ভয়াবহ ডাকাতির ঘটনার তদন্তে উঠে এল এই চাঞ্চল্য়কর তথ্য। পুলিশ সূত্রে খবর, তদন্তে উঠে এসেছে বিভিন্ন মামলায় বন্দি ৭ দুষ্কৃতীর পরিচয় হয় সংশোধনাগারে। সংশোধনাগারে বসেই ডাকাতির পরিকল্পনা করে দুষ্কৃতীরা। পরে ছাড়া পেয়ে ঝাড়খণ্ডে জড়ো হয়ে ডাকাতির ছক কষে তারা।

শোরুমের সিসিটিভির হার্ডডিস্কও নিয়ে যায় ডাকাত দল

২০ অগাস্ট থেকে পুরুলিয়া শহরে টানা রেকি করে ডাকাত দল। ২৯ অগাস্ট ওই শোরুমের নিরাপত্তারক্ষী এবং কর্মীদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রায় ৮ কোটি টাকার সোনা ও হীরের গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। শোরুমের সিসিটিভির হার্ডডিস্কও নিয়ে যায় ডাকাত দল। ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল গঠন করেছে জেলা পুলিশ।

মাস্টার মাইন্ড কে ? 

পুরুলিয়া শহরের রাস্তা ও ওই শোরুমের আশেপাশের অন্য় দোকানের সিসিটিভি ফুটেজ দেখে গত ৬ সেপ্টেম্বর দিল্লি থেকে বিকাশ কুমার নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তাকে জেরা করে শুক্রবার ঝাড়খণ্ডের সুদামডিহি থেকে অপর অভিযুক্ত করমজিৎ সিং সিধুকে গ্রেফতার করা হয়েছে। ডাকাতির মাস্টার মাইন্ড সহ বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। 

আরও পড়ুন, ক্রেডিট কার্ডের সমস্যা সমাধানে এল ফোন, OTP দিতেই উধাও প্রায় দেড় লক্ষ টাকা !

প্রসঙ্গত, ব্য়ারাকপুরেও একটি মর্মান্তিক ঘটনা ঘটেছিল ডাকাতিকে ঘিরে। সোনার দোকানে ঢুকে, ব্য়বসায়ীর ছেলেকে গুলি করে খুনের ঘটনা ঘটেছিল।  ব্য়ারাকপুরে আনন্দপুরীতে দুষ্কৃতীদের গুলিতে মৃত্য়ু হয় ২৭ বছরের তরতাজা যুবকের। ফের ডাকাতির ঘটনা রাজ্যে ঘটে। তাও আবার একইদিনে রাজ্যের দুই জেলায় সেনকো গোল্ডের দুই শোরুমে ডাকাতি হয়। পুরুলিয়ার পাশাপাশি একই সংস্থার সোনার দোকানে ডাকাতি হয় রানাঘাটেও।  রানাঘাটে সেনকো গোল্ডের শোরুম থেকে ৯০ শতাংশ গয়না লুঠের অভিযোগ ওঠে। 

 

সেরা শিরোনাম

West Bengal News Update: বেসরকারি BEd-এর কলেজের আড়ালে কোটি কোটি টাকার লেনদেন? বিক্রি হচ্ছে ডিগ্রি?
বেসরকারি BEd-এর কলেজের আড়ালে কোটি কোটি টাকার লেনদেন? বিক্রি হচ্ছে ডিগ্রি?
West Bengal: দই বসানোর ঘরে ঘুরছে সাপ! মিষ্টি তৈরিতে কাঠের আসবাবে ব্যবহার করার রং, ভয়ঙ্কর ছবি!
দই বসানোর ঘরে ঘুরছে সাপ! মিষ্টি তৈরিতে কাঠের আসবাবে ব্যবহার করার রং, ভয়ঙ্কর ছবি!
এবার শিক্ষকতার প্রশিক্ষণের ডিগ্রিতেও উঠল দুর্নীতির অভিযোগ, পরীক্ষায় বই দেখে লেখার জন্যও ছিল রেটচার্ট
এবার শিক্ষকতার প্রশিক্ষণের ডিগ্রিতেও উঠল দুর্নীতির অভিযোগ, পরীক্ষায় বই দেখে লেখার জন্যও ছিল রেটচার্ট
New Farakka Junction: অবশেষে তৈরি লাইন, ৭ টার দিকে ট্রায়াল রান হল নিউ ফারাক্কায়, ট্রেন চালু নিয়ে কী জানাল পূর্ব রেল?
অবশেষে তৈরি লাইন, ৭ টার দিকে ট্রায়াল রান হল নিউ ফারাক্কায়, ট্রেন চালু নিয়ে কী জানাল পূর্ব রেল?

ভিডিও

Abhishek Banerjee Office:
Khanakul Flood Situation: খানাকুলের মোট আটটি পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন | ABP Ananda
Abhishek Banerjee: অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসের ভাড়া ও চুক্তি ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ | TMC
Suvendu Adhikari :
CM Suvendu Adhikari : তৃণমূল জমানায় কম্পোজিট গ্রান্ট নিয়ে আগের সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
Embed widget