এক্সপ্লোর

Heatwave Alert: প্রবল গরমে নাকাল পুরুলিয়া, বেলা বাড়লেই চড়ছে পারদ

Purulia:ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা হয়ে উঠেছে সাধারণ মানুষের।

পুরুলিয়া: বাড়ছে তাপমাত্রার পারদ। তীব্র দাবদাহে নাজেহাল পুরুলিয়া জেলার বাসিন্দারা। ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা হয়ে উঠেছে সাধারণ মানুষের। বেলা যত বাড়ছে, তাপমাত্রার পারদ তত বাড়ছে। আজ জেলার তাপমাত্রা ৪০.২ ডিগ্রি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ির বাইরে বেরোতেই পারছেন না স্থানীয় বাসিন্দারা। সকাল সকাল নিত্য প্রয়োজনীয় কাজ সেরে ফেলেছেন সকলেই । বিশেষ প্রয়োজনে বাইরে বেরোলে নাক মুখ ঢেকে,ছাতা মাথায় নিয়ে সাধারণ মানুষ রাস্তায় বেরোচ্ছেন।

মাথার ওপর আগুন ঝরাচ্ছে সূর্য। পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতাজনিত অস্বস্তি। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে জ্বালা ধরানো গরমের দাপট অব্যাহত। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। 

আবহাওয়া দফতরের সূত্রে খবর, কলকাতায় আগামী কয়েক দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়বে। দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলোতেও প্রবল গরম। কার্যত ফুটছে পুরুলিয়া। সেখানে ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে তাপমাত্রা। তীব্র তাপে নাজেহাল পুরুলিয়াবাসী। রোদের দাপটে বেশিরভাগ মানুষই ঘরবন্দি। কাজের জন্য যাঁদের বেরোতে হচ্ছে, তাঁরা নাক, মুখ ঢেকে ছাতা মাথায় নিয়ে বাইরে বেরোচ্ছেন। বাঁকুড়ায় তাপমাত্রা চল্লিশের কোঠা না ছুঁলেও, একই ছবি রাঢ় বাংলার আরেক জেলা বাঁকুড়াতেও। চিড়বিড়ানি গরমে হাঁসফাঁস অবস্থা বাঁকুড়াবাসীর। দুর্গাপুরেও তাপের দাপটে প্রাণ ওষ্ঠাগত। তাপমাত্রা প্রায় চল্লিশ ছুঁইছুঁই। কাজের দিনেও দুর্গাপুর শিল্পাঞ্চলের রাস্তা একটু বেলা বাড়তেই কার্যত সুনসান। আসানসোলে ধরা পড়েছে দহনজ্বালার একই ছবি। শিল্পাঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁইছুঁই।  বাতাসে আর্দ্রতার পরিমাণ অত্যন্ত বেশি থাকায় চরম অস্বস্তিকর আবহাওয়া। দরদরিয়ে ঘাম হচ্ছে।  খুব জরুরি কাজ থাকলে রাস্তায় বের হচ্ছেন লোকজন, কাপড়ে মুখ ঢেকে, ছাতা হাতে। 
 
আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমানে লু বইতে পারে। শনিবারও তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, দুই বর্ধমান এবং নদিয়ায়। শনিবার ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরেও লু বইতে পারে। তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে উত্তরবঙ্গের দুই দিনাজপুর ও মালদায়। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rajarhat Blast: সাদা রঙের ব্যাগ হাতে সিঁড়ি দিয়ে উঠছে কিশোর, একটি ঘুরে ঢুকছে সে, বেরিয়ে আসতেই...
সাদা রঙের ব্যাগ হাতে সিঁড়ি দিয়ে উঠছে কিশোর, একটি ঘুরে ঢুকছে সে, বেরিয়ে আসতেই...
Covid New Cases: রাজ্যে ফের করোনা আক্রান্ত, কলকাতার এই হাসপাতালের ICU-তে ১০ বছরের বালক, কী কী উপসর্গ রয়েছে?
রাজ্যে ফের করোনা আক্রান্ত, কলকাতার এই হাসপাতালের ICU-তে ১০ বছরের বালক, কী কী উপসর্গ রয়েছে?
Abhishek Banerjee: 'যদি হারের দায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়, '২৪ সালে জয়ও হয়েছে...', কী বললেন অভিষেক ?
'যদি হারের দায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়, '২৪ সালে জয়ও হয়েছে...', কী বললেন অভিষেক ?
Mamata Banerjee: 'থাকতে দেওয়ার নামে ঝুপড়িবাসীদের থেকে তোলাবাজি', মমতা বন্দ্যোপাধ্যায়ের ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
'থাকতে দেওয়ার নামে ঝুপড়িবাসীদের থেকে তোলাবাজি', মমতা বন্দ্যোপাধ্যায়ের ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
Abhishek Banerjee: বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
Garbeta Murder : মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
Kalyan Banerjee: মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
Weather : শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
Embed widget