এক্সপ্লোর

Jhalda Municipality : দীর্ঘ লড়াইয়ের অবসান, ৭-০ ব্যবধানে জিতে ঝালদা পুরসভা দখল কংগ্রেসের

Calcutta High Court : রাজ্য সরকারের তরফে ঝালদা পুরসভায় প্রশাসক বসানোর সিদ্ধান্ত বাতিল করার পর কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল আস্থাভোটের। যে প্রক্রিয়া আয়োজিত হয় এদিন।

হংসরাজ সিংহ, ঝালদা : দীর্ঘ টানাপোড়েনের অবসান। শেষমেশ ঝালদা পুরসভা (Jhalda Municipality) দখল করল কংগ্রেস । আস্থাবোটে ৭-০ ব্যবধানে জিতে ঝালদা পুরসভায় বোর্ড গঠন করল কংগ্রেস (Congress)। ঝালদা পুরসভায় চেয়ারপার্সন নির্বাচিত হলেন শীলা চট্টোপাধ্যায়। ঝালদা পুরসভায় বোর্ড গড়ল কংগ্রেস। শেষমেশ ৬ কংগ্রেস কাউন্সিলরের সমর্থন নিয়ে চেয়ারপার্সন হলেন শীলা চট্টোপাধ্যায়। 

রাজ্য সরকারের তরফে ঝালদা পুরসভায় প্রশাসক বসানোর সিদ্ধান্ত বাতিল করার পর কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল আস্থাভোটের। যে প্রক্রিয়া আয়োজিত হয় এদিন। ভোটেই কংগ্রেসের ৬ কাউন্সিলর চেয়ারপার্সন হিসেবে সমর্থন জানান নির্দল কাউন্সিলর শীলা চট্টোপাধ্যায়কে। যদিও ভোটের মাঝেও একে অপরের উদ্দেশ্যে কথার বাণ ছুড়ল কংগ্রেস, তৃণমূল শিবির। কংগ্রেস শিবিরের ব্যাখ্যা, তৃণমূল কাউন্সিলররা ইচ্ছাকৃত দেরি করার চেষ্টা করছিলেন নির্বাচন প্রক্রিয়ায়। নির্বাচনে সুপারভাইজার হিসেবে এসডিও রাজ্যের শাসকদলকে সাহায্য করে দিচ্ছিলেন বলেও অভিযোগ করেছেন কংগ্রেস নেতা নেপাল মাহাতো। পাল্টা তৃণমূল কংগ্রেসের পুরুলিয়া জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া বলেছেন, ভুল কথা বলছে কংগ্রেস শিবির। ভোট প্রক্রিয়া সম্পন্ন না করেই তাঁরা বাইরে বেরিয়ে গিয়েছেন। এদিকে, তপন কান্দুর ছবি নিয়ে কংগ্রেস সমর্থকরা মেতে ওঠেন জয়ের আনন্দে।

দীর্ঘ টানাপোড়েন

পুরুলিয়ার ঝালদায় ২ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছিলেন তপন কান্দু। কংগ্রেস প্রার্থী তপন ১২৭ ভোটে হারিয়েছিলেন তৃণমূল প্রার্থী দীপক কান্দুকে, যিনি কিনা তাঁর নিজের ভাইপো। তার পর গত ১৩ মার্চ খুন হয়ে যান তপন। সঙ্গীদের সঙ্গে হাঁটতে বেরিয়েছিলেন তিনি। সেই সময় দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হয়ে যান। এ যাবৎ ঝালদা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে কখনও জেতেনি তৃণমূল। এদিকে উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী হিসেবে কাকা তপন কান্দুর আসনে জয়ী হন ভাইপো মিঠুন কান্দু।ওই আসন ধরে রাখলেও বোর্ড গড়তে পারেনি কংগ্রেস। তারপর থেকেই ঝালদা পুরসভা নিয়ে জারি হয় টানাপড়েন।

যার কিছুটা পর ঝালদা পুরসভা হাতছাড়া হয় তৃণমূলের (TMC),  আস্থা ভোটে তৃণমূলকে টেক্কা দেয় কংগ্রেস (Congress)। ২ নির্দল কাউন্সিলরের সমর্থন করেন কংগ্রেসকে। তৃণমূলের বিরুদ্ধে ভোট ২ নির্দল কাউন্সিলরের তলবি সভায় তৃণমূলের কোনও কাউন্সিলর উপস্থিত ছিলেন না। হাইকোর্টের নির্দেশে, পুরুলিয়ার ঝালদা পুরসভায় হয় আস্থা ভোট। ঝালদা শহরজুড়ে জারি হয় ১৪৪ ধারা। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। ঝালদা পুরসভার ২০০ মিটারের মধ্যে জমায়েতে নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন।  গত ১৩ অক্টোবর, তৃণমূল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দেন বিরোধী কাউন্সিলররা। বিরোধীদের তলবি সভা ডাকা নিয়ে শুরু হয় চাপানউতোর। মামলা গড়ায় হাইকোর্টে। 

যারপর রাজ্য সরকার ঝালদা পুরসভায় প্রশাসক বসানোর কথা বলে। যা খারিজ করে হাইকোর্ট। কংগ্রেসের একাধিক মামলার পর শেষে শেষমেশ আদালত নির্দেশ দেয় ঝালদা পুরসভায় আস্থাভোটের। যার পরই নির্বাচনে বোর্ড গঠন করল কংগ্রেস। 

আরও পড়ুন- 'জানেন তো আমি কীরকম চিজ' টাকা না দেওয়ার অভিযোগ তুলে কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ED-র বিবৃতিতে মমতার নাম, ইন্দ্রনীলের সংস্থায় ৩.৮ কোটি টাকার ৩০ লক্ষ প্রাক্তন মুখ্যমন্ত্রীর অ্যাকাউন্টে ট্রান্সফার
ED-র বিবৃতিতে মমতার নাম, ইন্দ্রনীলের সংস্থায় ৩.৮ কোটি টাকার ৩০ লক্ষ প্রাক্তন মুখ্যমন্ত্রীর অ্যাকাউন্টে ট্রান্সফার
Suvendu Adhikari : 'মুখ্যমন্ত্রীর সঙ্গে হাত মিলিয়ে বলেছেন ভোট নষ্ট করব না', রেজিনগরে প্রচারে ঝড় তুললেন শুভেন্দু
'মুখ্যমন্ত্রীর সঙ্গে হাত মিলিয়ে বলেছেন ভোট নষ্ট করব না', রেজিনগরে প্রচারে ঝড় তুললেন শুভেন্দু
West Bengal News Live: ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র, দুর্গাপুজোর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ
ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র, দুর্গাপুজোর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ
Adhir On Mamata: মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব দিলেন অধীর চৌধুরী
মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব দিলেন অধীর চৌধুরী

ভিডিও

Akhruzzaman News:
Nabanna News: প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিক পরিচয় দিয়ে নবান্নে মহিলা, তারপর... | PMO | ABP Ananda
Brazil Team | ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে কলকাতায় পা রাখল বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল টিম
Samik Bhattacharya | নন্দীগ্রামে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে শমীক ভট্টাচার্য
RG Kar News | আর জি করকাণ্ডে রাজ্য পুলিশের দায়ের করা FIR গেল সিবিআইয়ের হাতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget