এক্সপ্লোর

Kurmi Movement: পঞ্চায়েত নির্বাচনের আগে ঝাঁঝ বাড়ছে কুড়মি আন্দোলনের, লাগাতার রেল-সড়ক অবরোধ, হয়রান যাত্রীরা

Purulia News: সামনেই রাজ্যে পঞ্চায়েত ভোট। তার আগে জঙ্গলমহলের ৩ জেলায় ফের কোথাও রেল, কোথাও পথ অবরোধে আদিবাসী কুড়মি সমাজ।

হংসরাজ সিংহ , পূর্ণেন্দু সিংহ ও বিশ্বজিৎ দাস, পুরুলিয়া: দাবি আদায়ে ক্রমশই আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে কুড়মি সমাজ (Kurmi  Movement)। পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরে শুরু হয়েছে লাগাতার রেল, সড়ক অবরোধ। অবরোধে সামিল মুখ্য উপদেষ্টা অজিত মাহাতোও। অবরোধের জেরে বিঘ্নিত রেল পরিষেবা (Purulia News)। 

একাধিক দাবিতে ফের দফায় দফায় শুরু হয়েছে আন্দোলন

সামনেই রাজ্যে পঞ্চায়েত ভোট। তার আগে জঙ্গলমহলের ৩ জেলায় ফের কোথাও রেল, কোথাও পথ অবরোধে আদিবাসী কুড়মি সমাজ। কুড়মি সম্প্রদায়কে তপশিলি উপজাতিভুক্তদের আওতায় আনতে হবে। সারনা ধর্মের স্বীকৃতি দিতে হবে। কুড়মালি ভাষাকে অন্তর্ভুক্ত করতে হবে সংবিধানের অষ্টম তফশিলের।

এমনই একাধিক দাবিতে ফের দফায় দফায় শুরু হয়েছে আন্দোলন। বৃহস্পতিবার পুরুলিয়ার কুস্তাউরে রেল লাইনের ওপর বসে পড়ে অবরোধে সামিল হন কুড়মি সম্প্রদায়ের মানুষজন। দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। আদিবাসী কুড়মি সমাজের মুখ্য উপদেষ্টা অজিতপ্রসাদ মাহাতো বলেন, "আমরা আন্দোলন চালিয়ে যাব। আমরা পিছু হঠব না। বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেব আন্দোলন।"

আরও পড়ুন: CV Ananda Bose: পূর্বসূরি ধনকড়কে অনুসরণ! উচ্চশিক্ষায় নজরদারি রাজ্যপালের, আর্থিক লেনদেনে নিতে হবে অনুমোদন


আন্দোলন-অবরোধে বাস, ট্রেন না পেয়ে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। বিশ্বরূপ মুখোপাধ্যায় নামের এক যাত্রী বলেন, "কালকেও বাস পাইনি। ট্রেন পাইনি। যাতায়াতে অসুবিধে হচ্ছে।" আন্দোলনের প্রভাব সরাসরি পড়েছে রেল পরিষেবায়। বাঁকুড়ার ওপর দিয়ে যাওয়া পুরুলিয়া-সাঁতরাগাছি রূপসী বাংলা এক্সপ্রেস, খড়গপুর- রাঁচি এক্সপ্রেস, খড়গপুর-হাতিয়া এক্সপ্রেস বাতিল করা হয়েছে। সংক্ষিপ্ত করা হয়েছে ডাউন পুরুলিয়া এক্সপ্রেসের যাত্রাপথও। অচিন্ত্য মহাদানি নামের এক যাত্রী বলেন, "খুব সমস্যায় পড়েছি। নিরুপায় হয়ে যেতে হচ্ছে জীবিকার স্বার্থে।"

অবরোধকারীরা পুলিশের গাড়িতে ভাঙচুর চালান বলে অভিযোগ

খেমাশুলিতে আবার অবরোধ চলাকালীন গাড়ির ধাক্কায় আহত হন এক আন্দোলনকারী। এরপরই অবরোধকারীরা পুলিশের গাড়ি ভাঙচুর করেন বলে অভিযোগ ওঠে। কুড়মি সমাজ ঘাঘড়ঘেরা কেন্দ্রীয় কমিটির সদস্য সুদীপকুমার মাহাতো বলেন, "এই গাড়ি ভাঙচুরের কোনও খবর আমাদের কাছে নেই।" দাবি আদায়ে আপাতত কুড়মি সমাজ ভরসা রাখছে আন্দোলনেই। কিন্তু তাতে আখেরে ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকেই।

এখনও পর্যন্ত নির্ঘণ্ট ঘোষণা না হলেও, পঞ্চায়েত নির্বাচনের আগে কুড়মিদের বিক্ষোভে তেতে উঠছে জঙ্গলমহল অধ্যুষিত এলাকাগুলি। একাধিক দাবি নিয়ে পথে আদিবাসী কুড়মি সমাজ। অবিলম্বে দাবি না মেটানো হলে, অনির্দিষ্টকালের পথ ও রেল অবরোধের হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।

সেরা শিরোনাম

Hurricane Simon : ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget