এক্সপ্লোর

Mithun Chakraborty : বাসমতি চালের ভাত ও ১৫ রকমের পদে বিজেপি কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ মিঠুনের

Lunch at Purulia : পোস্ত-ডাল-মাছ-বেগুনভাজা দিয়ে অল্প হলেও তৃপ্তি করে ভাত খান।

ব্রতদীপ ভট্টাচার্য, পুরুলিয়া : জনসভার পর লধুড়কা গ্রামে বিজেপি কর্মী (BJP Worker) ফাল্গুনী চট্টোপাধ্যায়ের (Falguni Chatterjee) বাড়িতে মধ্যাহ্নভোজ সারলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। মেনুতে ছিল বাসমতি চালের ভাত ও ১৫ রকমের পদ। 'এত কষ্ট কেন করলেন, আমি তো এত খাই না', বলে ওই পরিবারের সদস্যদের উদ্দেশে মন্তব্য করতে শোনা যায় তাঁকে। বিউলির ডাল ও আলু পোস্ত তাঁর পছন্দের খাবার বলে জানান মিঠুন। পোস্ত-ডাল-মাছ-বেগুনভাজা দিয়ে অল্প হলেও তৃপ্তি করে ভাত খান।

খেতে খেতেই মিঠুন জানান, একটু সুগারভাব রয়েছে। তাই মিষ্টি কম খাই। তাছাড়া এত মিষ্টি খাব কী করে ! বেশি কাতলা মাছই খাই। চিংড়ি পছন্দ নয়। 

রাজ্যকে একহাত-

এরপর রাজ্যকে একহাত নেন। তিনি বলেন, "প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘোষণা হয়েছে, কিন্তু, তার উপর যদি আপনি বাংলা আবাস যোজনা করে দেন তাহলে অ্যাকাউন্টে যে পয়সা আসবে, সেটা কোন অ্যাকাউন্টে আসবে ? টাকা আসছে প্রধানমন্ত্রী আবাস যোজনায়, কিন্তু পোস্টারে দেখা যাচ্ছে বাংলার আবাস যোজনা। তবে, একটা কথা ঠিক যা হচ্ছে সব প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকেই হচ্ছে। তাহলে বলছেন কেন টাকা দিচ্ছে না। হিসেব চাইছে, হিসেব দিচ্ছেন না কেন ? এখানে যে কমিটি এসেছিল, তারা যে রিপোর্ট দিয়েছে, তাদের রিপোর্টের সঙ্গে এখানকার রিপোর্ট মিলছে না। কিছু একটা বৈষম্য রয়েছে। একবার পরিষ্কার হয়ে গেলে, সব আবার শুরু হবে। আগে মানুষ বুঝুক কেন তারা পাচ্ছে না। না পাওয়ার পেছন, টাকা দিচ্ছে না তা বলে দিলে তো হবে না। টাকাটা কেন পাচ্ছেন না? প্রধানমন্ত্রী যখন ঘোষণা করছেন, তখন সেটা সবার জন্য।" 

পঞ্চায়েত ভোটের আগে সংগঠনকে চাঙ্গা করতে আজ পুরুলিয়ায় যান মিঠুন। সভা করেন হুড়ার লধুড়কা গ্রামে। হাতের কাছে মিঠুনকে পেয়ে অভাব-অভিযোগের কথা জানান বিজেপি কর্মীরা। কেউ জানালেন আবাস যোজনায় বাড়ি না পাওয়ার অভিযোগ, কেউ জানান বার্ধক্য ভাতা না পাওয়ার অভিযোগ। রাজ্যকে নিশানা করে এসবের জবাব দেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী।

উল্লেখ্য, কর্মীদের মনোবল চাঙ্গা করতে জেলায় জেলায় সাংগঠনিক সভা করবেন মিঠুন চক্রবর্তী।

আরও পড়ুন ; ‘তৃণমূলের সবাই দুর্নীতিগ্রস্ত নয়, অনেকে ভাল লোক আছেন’ বললেন মিঠুন

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Tulu Mondal : DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget