এক্সপ্লোর

Purulia News: ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল, অস্বস্তিতে শাসকদল

Purulia TMC Clash: কার্যালয় দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে কোন্দল প্রকাশ্যে। ঘটনাই অস্বস্তিতে পড়েছে শাসকদল।

পুরুলিয়া: কার্যালয় দখলকে কেন্দ্র করে পুরুলিয়ায় (Purulia) প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীকোন্দল (TMC Inner Clash)। রবিবার রাতে পুরুলিয়া শহরের বাসস্ট্যান্ডের সামনে স্থিত আইএনটিটিইউসি অনুমোদিত 'পুরুলিয়া ম্যাক্সি ট্যাক্সি ওয়ার্কার্স ইউনিয়ন'-র কার্যালয় দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে কোন্দল প্রকাশ্যে আসে। ঘটনাকে ঘিরে দুই গোষ্ঠীর মধ্যে বচসাও বাধে। ঘটনাই অস্বস্তিতে পড়েছে তৃণমূল।

তৃণমূল ট্রেড ইউনিয়ন অনুমোদিত,'পুরুলিয়া জেলা ম্যাক্সি ট্যাক্সি ওয়ার্কার্স ইউনিয়ন'-র কার্যালয় জোর করে দখল করার অভিযোগ ওঠে পুরুলিয়া শহর তৃণমূল ট্রেড ইউনিয়নের সভাপতি কাজল ব্যানার্জীর বিরুদ্ধে। কার্যালয়ের বাইরে শহর তৃণমূল ট্রেড ইউনিয়নের ব্যানার ঝুলিয়ে দেয় বলে অভিযোগ। এমনকি কার্যালয়ে থাকা ইউনিয়নের নথি সরিয়ে দেওয়ারও অভিযোগ ওঠে।'পুরুলিয়া জেলা ম্যাক্সি ট্যাক্সি ওয়ার্কার্স ইউনিয়ন'-র সদস্যদের অভিযোগ,' ১৯৯৯ সালে স্থানীয় ট্যাক্সি চালকদের দ্বারা তৈরি হয়েছিলো পুরুলিয়া ম্যাক্সি ট্যাক্সি ওয়ার্কার্স ইউনিয়ন। সেই ইউনিয়ন সরকারি রেজিস্ট্রেশনে নথিভুক্ত হয়। পরে তৃণমূল ট্রেড ইউনিয়নের ছত্রছায়ায় আসে তারা। স্থানীয় ম্যাক্সি ট্যাক্সি চালকদের সেই নিজস্ব কার্যালয় জোর করে দখল করার অভিযোগ ওঠে শহর তৃণমূল ট্রেড ইউনিয়ন সভাপতি কাজল বন্দ্যোপাধ্যায়ের বিরূদ্ধে। গোটা ঘটনায় তৃণমূল জেলা নেতৃত্বর হস্তক্ষেপের দাবি জানিয়েছেন সংগঠনের সদস্যরা। যদিও কার্যালয় দখল করার অভিযোগ অস্বীকার করেছে আইএনটিটিইউসি পুরুলিয়া শহর সভাপতি কাজল বন্দ্যোপাধ্যায়। সংগঠনের সদস্যদের সঙ্গে আলোচনা করে সমস্যা মিটিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

 সম্প্রতি ডোমকলে (Domkal) প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দলের অভিযোগ ওঠে (TMC Clash)। তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলেরই পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে। পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হওয়ায় হামলার অভিযোগ। ডোমকল থানায় অভিযোগ দায়ের আক্রান্ত তৃণমূল কর্মীর। অভিযুক্ত তৃণমূল নেতা সহ ৭ জনকে আটক করেছে পুলিশ (Police)।  প্রসঙ্গত, হাওড়ার নাজিরগঞ্জে আগ্নেয়াস্ত্র নিয়ে যুব তৃণমূল নেতা আরিফ খানের বাড়িতে হামলার অভিযোগ উঠেছিল। যুব তৃণমূল নেতার ঘনিষ্ঠদের বেধড়ক মারধরের অভিযোগ। গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টার অভিযোগ উঠেছে। গুড্ডু খান এবং তাঁর অনুগামীদের বিরুদ্ধে।

আরও পড়ুন, কলকাতা বইমেলায় মমতা, পরিবহণ মন্ত্রীকে কী নির্দেশ মুখ্যমন্ত্রীর ?

জানা গিয়েছে, আর এই গুড্ডু খান হলেন হাওড়া পুরসভার তৃণমূলের প্রাক্তন মেয়র পারিষদের স্বামী । বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেন গুড্ডু। সিসি ক্যামেরার ফুটেজ দেখে গুড্ডুকে আটক করেছে পুলিশ। জানা গিয়েছে, ২০২১-এ যুব তৃণমূল নেতা আরিফের বাবাকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। নিহত ওয়াজুল খান তৃণমূলের সংখ্যালঘু সেলের নেতা ছিলেন। প্রসঙ্গত, গতবছর অগাস্টে তৃণমূল উপ প্রধানের বাড়িতে হামলা ঘটনা প্রকাশ্যে আসে।। প্রাণনাশেরও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। যদিও সেবার অভিযোগ উঠেছিল দলেরই নেতার বিরুদ্ধে।  এদিন শমীক ভট্টাচার্য বলেন, 'গুড্ডু খান, বিজেপিতে যোগদান করেছিল, 'এটা ঠিকই। বিধানসভা নির্বাচনের সময় অন্য দলের প্রতীকে প্রতিদ্বন্দিতা করেছেন। তারপর থেকে বিজেপির সঙ্গে তার আর কোনও সম্পর্ক নেই। আবার ঘরের ছেলে, ঘরে ফিরে গিয়েছিল। সে তৃণমূলেই ছিল।' 

 

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget