এক্সপ্লোর

Purulia News: নদীর চরে মহিলার দেহ উদ্ধারের দেড়দিন পার, এখনও মেলেনি পরিচয়, অধরা অভিযুক্তরা

West Bengal News: পুরুলিয়ার বরাবাজারে নদীর চরে তরুণীর দেহ উদ্ধারের পর ২৪ ঘণ্টারও বেশি কেটে গিয়েছে। এখনও খোলেনি রহস্যের জট।

মনোজ বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়া: নদীর চরে পুঁতে রাখা ছিল তরুণীর রক্তাক্ত দেহ। একদিন পার, এখনও জানা যায়নি মৃতের পরিচয়। অধরা অভিযুক্তরাও। স্থানীয়দের দাবি, তরুণীর মাথা ও মুখ থেঁতলে দেওয়া হয়। তাহলে কি নিহতের পরিচয় গোপন করার চেষ্টা হয়েছিল? উঠছে প্রশ্ন। কাছেই ঝাড়খণ্ড সীমানা, ভিনরাজ্যের সঙ্গে এই ঘটনার কোনও যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।

এখনও জানা যায়নি মৃতের পরিচয়: পুরুলিয়ার (Purulia News) বরাবাজারে নদীর চরে তরুণীর দেহ উদ্ধারের পর ২৪ ঘণ্টারও বেশি কেটে গিয়েছে। এখনও খোলেনি রহস্যের জট। জানা যায়নি নিহত তরুণীর পরিচয়। কে বা কারা, কী কারণে খুন করেছে, তার উত্তরও মেলেনি।  আর জি কাণ্ড নিয়ে তোলপাড়ের মধ্যেই বুধবার কৃষ্ণনগরে পুজো মণ্ডপের কাছে এক তরুণীর অর্ধদগ্ধ ও বিবস্ত্র দেহ উদ্ধার হয়। এরপরই পুরুলিয়ার বরাবাজারের ফতেপুর এলাকায় কুমারী নদীর চরে মাটি খুঁড়ে বছর পঁচিশের তরুণীর রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ।

বৃহস্পতিবার ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, জায়গাটা দড়ি দিয়ে ঘেরা। পাহারায় রয়েছেন ২ সিভিক ভলান্টিয়ার। স্থানীয়দের দাবি, নদীর চরে উঁচু ঢিবি দেখে প্রথমে তাঁদের সন্দেহ হয়। চারপাশে রক্তের দাগ দেখে এগিয়ে যেতেই মহিলাদের পোশাকের কিছুটা অংশ মাটির নিচ থেকে বেরিয়ে থাকতে দেখা যায়। পুলিশ এসে মাটি খুঁড়তেই উদ্ধার হয় অচেনা তরুণীর দেহ। স্থানীয়রা জানিয়েছেন, নিহতের পরিচয় জানতে আশেপাশের ৪-৫টি গ্রামে খোঁজ নিয়েও কিছু জানা যায়নি। মানবাজার-বরাবাজার রোড থেকে প্রায় ৩-৪ কিলোমিটার ভিতরে কুমারী নদীর এই চর। এখান থেকে ঝাড়খণ্ড সীমানার দূরত্ব ২০-২৫ কিলোমিটার। নিহত তরুণী ও খুনে জড়িতদের সঙ্গে ভিনরাজ্যের যোগ রয়েছে কি না, খতিয়ে দেখছে পুলিশ।

স্থানীয়দের দাবি, নিহত তরুণীর মাথা ও মুখ থেঁতলানো ছিল। তবে কি পরিচয় গোপন করার চেষ্টা হয়েছিল? সেই কারণেই ক্ষতবিক্ষত করে দেওয়া হয় মাথা ও মুখ? তরুণীর ওপর কি কোনও শারীরিক নির্যাতন হয়েছিল? কোনও প্রশ্নেরই উত্তর মেলেনি। কে বা কারা তরুণীর খুনের সঙ্গে যুক্ত, তাও রহস্যে মোড়া। কীভাবে খুন তা ময়নাতদন্তের পর স্পষ্ট হবে বলে জানিয়েছে বরাবাজার থানার পুলিশ।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Bankura Train Fire: ফের দূরপাল্লার ট্রেনে আগুন-আতঙ্ক, ধোঁয়ায় ঢাকল স্টেশন

সেরা শিরোনাম

News Live: বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডবের চারদিন পরও গ্রেফতারি শূন্য, হয়নি জিজ্ঞাসাবাদ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডবের চারদিন পরও গ্রেফতারি শূন্য, হয়নি জিজ্ঞাসাবাদ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Kolkata News: নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে
নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে

ভিডিও

Anandapur BJP Clash | আনন্দপুরে বিজেপি বনাম বিজেপি! উঠল তোলাবাজির অভিযোগ
Anandapur BJP Clash | আনন্দপুরে বিজেপি বনাম বিজেপি! গোষ্ঠীকোন্দলের জেরে রাতবিরেতে উত্তেজনা
CM Suvendu Adhikari | Jadavpur-কাণ্ডে বিস্ফোরক মুখ্যমন্ত্রী! বললেন,
Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget