এক্সপ্লোর

Canning News: অন্তঃসত্ত্বা স্ত্রীকে আটকে রেখে অত্যাচার, অভিযুক্ত স্বামীকে চ্যাংদোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

South 24 Parganas News: সন্ধে থেকে পরদিন সকাল ঘরে আটকে রেখে অকথ্য অত্যাচারের অভিযোগ।

শান্তনু নস্কর, দক্ষিণ ২৪ পরগনা: অন্তঃসত্ত্বা স্ত্রীকে ঘরে আটকে রেখে অত্যাচারের (Domestic Violence) অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas News) পথের দাবি এলাকায়। পরে পুলিশ গিয়ে উদ্ধার করে মহিলাকে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত যুবককে। অভিযুক্তের পরিবারের সাফাই, চাকরি চলে যাওয়ায় অবসাদে ভুগছিলেন তিনি।

আটকে রেখে অন্তঃসত্ত্বা স্ত্রীকে অত্যাচারের অভিযোগ

সন্ধে থেকে পরদিন সকাল ঘরে আটকে রেখে অকথ্য অত্যাচারের অভিযোগ। অভিযোগ, কেউ বাধা দিতে গেলে, অন্তঃসত্ত্বা স্ত্রীর উপর অত্যাচারের সব সীমা ছাড়িয়ে যাচ্ছিল। কেউ যাতে ঘরে ঢুকতে না পারে, কাচের বোতল ভেঙে ছড়িয়ে রেখেছিলেন যুবক। ন'মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।

চাঞ্চল্যকর অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার ঘুটিয়ারি শরিফ পুলিশ ফাঁড়ি এলাকায়। শেষমেশ, রবিবার সকালে মহিলাকে উদ্ধার করল পুলিশ।অভিযুক্ত স্বামীকে চ্যাংদোলা করে তুলে নিয়ে যায় পুলিশ। 

আরও পড়ুন: Siliguri News: কাচের বয়ামে ভরে পাচারের চেষ্টা, ৩০ কোটির সাপের বিষ উদ্ধার শিলিগুড়িতে

স্থানীয় সূত্রে খবর, ২০১৬ সালে ধৃতের সঙ্গে বিয়ে হয় মহিলার।  প্রথম দিকে সব ঠিকঠাক চললেও, অভিযোগ, কিছুদিন পর থেকেই অত্যাচার বাড়তে থাকে। সব সীমা ছাড়িয়ে যায় শনিবার সন্ধেয়। ঘরে আটকে রেখে শুরু হয় অন্তঃসত্ত্বা স্ত্রীর উপর অত্যাচার। প্রতিবেশীরা বাধা দিতে গেলেও, কোনও লাভ হয়নি।

এলাকার এক বাসিন্দা বলেন, "সবসময় এমন করে। স্ত্রীর উপর অত্যাচার করে। পুলিশ না এলে যে কোনও একটা ঘটনা ঘটে যেত, নেশাগ্রস্ত।" অভিযুক্তের বাবার দাবি, ২০১৩ সালে সেনাবাহিনীতে যোগ দেয় ছেলে। কিছু দিন পর একটি বিস্ফোরণে আহত হওয়ায় চাকরি চলে যায়। এর পর থেকেই অবসাদে ভুগছিলেন ওই যুবক।

অবসাদ থেকেই এমন আচরণ অভিযুক্তের!

 অভিযুক্তের বাবা বলেন, "বৌমাকে আটকে রেখেছে ঘরে। কিছুতেই বেরতে দিচ্ছিল না। মেরে দেবে হুমকি দিচ্ছিল। বৌমা অন্তঃসত্ত্বা। পুলিশ এসে বৌমাকে উদ্ধার করে।" ক্যানিংয়ের পুলিশ আধিকারিক দিবাকর দাস বলেন, "এরকম ঘটনা ঘটেছিল। স্বামীকে গ্রেফতার।" প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অবসাদ থেকেই এই ঘটনা ঘটিয়েছেন যুবক। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
TMC-BJP News: তোলা চেয়ে না মেলায় BJP সমর্থকের মায়ের শ্লীলতাহানি! গ্রেফতার TMC-র প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট
তোলা চেয়ে না মেলায় BJP সমর্থকের মায়ের শ্লীলতাহানি! গ্রেফতার TMC-র প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট
R G Kar Case: ২ বছরেও 'অধরা' সুবিচার! আর জি কর কাণ্ডে তদন্ত কতটা এগিয়ে ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ?
২ বছরেও 'অধরা' সুবিচার! আর জি কর কাণ্ডে তদন্ত কতটা এগিয়ে ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ?
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget