এক্সপ্লোর

Purulia News: আদ্রা রেল হাসপাতালে রোগীদের মেয়াদ উত্তীর্ণ স্যালাইন!উদ্বেগে বিক্ষোভ আত্মীয়দের

Purulia Health News: রোগীদের এরকম মেয়াদ উত্তীর্ণ স্যালাইন বোতল থেকে স্যালাইন দেওয়া হল, সেই প্রশ্ন তুলেছেন তাঁরা।  রোগীদের অভিযোগ, এই স্যালাইন নেওয়ার  পর তাঁরা আরও বেশি অসুস্থ হয়ে গেছেন।

হংসরাজ সিংহ, পুরুলিয়া: অসুস্থ হয়ে যেখানে চিকিৎসার আশায় মানুষ আসেন, সেই হাসপাতালেই গাফিলতির অভিযোগ।  মেয়াদ শেষ হওয়া বোতল থেকে স্যালাইনের  দেওয়ার অভিযোগ উঠল পুরুলিয়ার (Purulia) দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের হাসপাতালে ((South Eastern Railway Hospital, Adra))।একজনকে নয়, একাধিক রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন (expiry saline)দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই অভিযোগ ঘিরে  সমগ্র এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শুক্রবার হাসপাতালের মহিলা বিভাগে এই ঘটনা ঘটে বলে খবর।

রোগী ও তাঁর পরিবারের লোকজনের অভিযোগ ,রোগীদের স্যালাইন দিতে  যে বোতলগুলি ব্যবহার করা  হয়েছিল, সেগুলোর মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। তাঁদের দাবি,  09/2021 তারিখে মেয়াদ  শেষ হয়ে গিয়েছে ওই স্যালাইনের বোতলগুলির। অর্থাৎ গত সেপ্টেম্বরে মেয়াদ শেষ হয়ে গিয়েছে।  এরপরেও এত বড় হাসপাতালে কী করে রোগীদের এরকম মেয়াদ উত্তীর্ণ স্যালাইন বোতল থেকে স্যালাইন দেওয়া হল, সেই প্রশ্ন তুলেছেন তাঁরা।  রোগীদের অভিযোগ, এই মেয়াদ উত্তীর্ণ স্যালাইন নেওয়ার  পর তাঁরা আরও বেশি অসুস্থ হয়ে গেছেন।

ঘটনার পর আতঙ্কে রয়েছে রোগীর পরিবারের লোকজন। দোষী স্বাস্থ্যকর্মীদের উপযুক্ত শাস্তি দাবি করে চিফ মেডিকেল সুপারেনটেনডেন্টের কাছে অভিযোগ দায়ের করেছেন তাঁরা। অভিযোগ সম্পর্কে জানার পর পর হাসপাতালে ছুটে আসেন চিফ মেডিকেল সুপারিনটেন্ডেন্ট, একাধিক চিকিৎসক  সহ এ ডি আর এম (আদ্রা ডিভিশন)। এডিআরএম সুধাংশু শর্মা জানান ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘটনায় জড়িত দুই স্বাস্থ্যকর্মীকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে। ঘটনায় তদন্ত কমিটিও গঠন করা হয়েছে বলে জানা গেছে।

এর আগে গত সেপ্টেম্বর মাসে মধ্য পঞ্চাশের রোগিণীকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ উঠেছিল সরকারি হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনার কুলতলির জয়নগর গ্রামীণ হাসপাতালে এই অভিযোগ উঠেছিল। ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন কুলতলির পূর্ব রাধাবল্লভপুরের বাসিন্দা মামুদা সর্দার। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা বয়, জ্বর না কমায় তাঁকে প্যারাসিটামল ইনফিউশন নামে একটি ওষুধ দেওয়া হয়। সেই ওষুধের মেয়াদ আগেই শেষ হয়ে গিয়েছে বলে তাঁরা অভিযোগ করেন। এই ঘটনায় কুলতলির ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে অভিযোগ দায়ের করে রোগিণীর পরিবার। দক্ষিণ ২৪ পরগনা স্বাস্থ্য জেলার সহকারী মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছিলেন, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। দোষ প্রমাণ হলে ব্যবস্থা নেওয়া হবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra Paul:
"..সম্ভবত কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে", দলের একাংশকে শমীকের কড়া বার্তার পর যা জানালেন অগ্নিমিত্রা..
News Live Update : হামিম, অর্পিতাকে জেরা করে গ্রেফতার আদিত্য সিং, জঙ্গিদের টার্গেট ছিলেন পুর প্রতিমন্ত্রী
হামিম, অর্পিতাকে জেরা করে গ্রেফতার আদিত্য সিং, জঙ্গিদের টার্গেট ছিলেন পুর প্রতিমন্ত্রী
Agnimitra Paul: 'সিঙ্গেল বেড দেব, সেবাশ্রয়ের ওষুধও দেব না, এত তাড়া কেন?' অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রার
'সিঙ্গেল বেড দেব, সেবাশ্রয়ের ওষুধও দেব না, এত তাড়া কেন?' অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রার
TMC News: আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন? কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা
আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন? কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget