এক্সপ্লোর

Raghunathpur Municipality : 'আই লাভ রঘুনাথপুর', বিনা টেন্ডারেই সেলফি পয়েন্ট তৈরি তৃণমূল পরিচালিত পুরসভার ?

Purulia : কংগ্রেসের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন পুরপ্রধান

হংসরাজ সিংহ, রঘুনাথপুর (পুরুলিয়া) : বিনা টেন্ডারে কাজ করানোর অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত (TMC-Led) রঘুনাথপুর পুরসভার (Raghunathpur Municipality) বিরুদ্ধে। মহকুমাশাসকের কাছে অভিযোগ জানালেন পুরসভার কংগ্রেস কাউন্সিলর। যদিও কংগ্রেসের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন পুরপ্রধান। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মহকুমাশাসক।

'আই লাভ রঘুনাথপুর'-

আই লাভ রঘুনাথপুর। বিভিন্ন জায়গার নাম দিয়ে এই ধরনের সেলফি পয়েন্ট এখন ট্রেন্ডিং। সোশাল মিডিয়ায় চোখ রাখলেই এই ছবি এখন আখছার দেখা যায়। কিন্তু তৃণমূল পরিচালিত পুরুলিয়ার রঘুনাথপুর পুরসভার তৈরি এই সেলফি পয়েন্ট নিয়েই এবার দুর্নীতির অভিযোগ তুলল বিরোধীরা।  

পয়লা অক্টোবর, ষষ্ঠীর দিন রঘুনাথপুরে এই সেলফি পয়েন্টের উদ্বোধন করা হয়। কিন্তু তৃণমূল পরিচালিত পুরসভার এক কংগ্রেস কাউন্সিলরের অভিযোগ, কোনও টেন্ডার ছাড়াই এটি তৈরি করেছে পুর কর্তৃপক্ষ। দুর্নীতির অভিযোগ তুলে মহকুমাশাসকের কাছে অভিযোগ জানিয়েছেন কংগ্রেস কাউন্সিলর দেবযানী প্রামাণিক ও কংগ্রেসের টাউন সভাপতি তারক প্রামাণিক। এমনকী চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্তের দাবিও জানিয়েছে কংগ্রেস। 

রঘুনাথপুরের ১৩ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর দেবযানী প্রামাণিক বলেন, এই সেলফি পয়েন্টের নির্মাণের জন্য কোনও টেন্ডার করা হয়নি। কোনও আলোচনাও করা হয়নি কাউন্সিলরদের সঙ্গে।

যদিও রঘুনাথপুরের পুরপ্রধান ও তৃণমূল নেতা তরণী বাউড়ি বলেন, বোর্ড অফ কাউন্সিলরের মিটিংয়ে এই নির্মাণ কাজের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিরোধীরা উন্নয়নের কাজে বাধা দিচ্ছেন।

এই পরিস্থিতিতে দুর্নীতির অভিযোগ পেয়ে তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন রঘুনাথপুরের মহকুমা শাসক।

প্রসঙ্গত, সম্প্রতি তৃণমূল পরিচালিত ঝালদা পুরসভায় অনাস্থা প্রস্তাব এনেছে কংগ্রেস (Congress)। অনাস্থা চেয়ে জেলাশাসক ও মহকুমাশাসককে চিঠি দিয়েছেন কংগ্রেস কাউন্সিলররা। অনাস্থা চেয়ে চিঠি কংগ্রেসের ৫ কাউন্সিলর ও ১ নির্দল কাউন্সিলরের। ঝালদা পুরসভার (Jhalda) ১২টি ওয়ার্ডের মধ্যে ৫টি তৃণমূল, ৫টি কংগ্রেস, ২টি নির্দল। এক নির্দল কাউন্সিলর সমর্থন করেন তৃণমূলকে। অপর নির্দল কাউন্সিলরকে নিয়ে তৃণমূলের বোর্ডের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব কংগ্রেসের।

পুরবোর্ড গঠনের আগেই রক্তাক্ত হয় পুরুলিয়ার ঝালদা। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় চারবারের কংগ্রেস কাউন্সিলরের। দলের বৈঠক সেরে ফিরে আসার পরই দুষ্কৃতীদের হামলার মুখে পড়েন কংগ্রেস নেতা।পুরুলিয়া শহরে দলের বৈঠকে যোগ দিতে গেছিলেন তপন কান্দু। বৈঠক শেষ হওয়ার পর ঝালদায় ফিরে যান। বিকেলে কয়েকজন বন্ধুর সঙ্গে রাস্তায় হাঁটছিলেন তিনি। অভিযোগ, তখনই মোটরবাইকে করে এসে দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। মাথায় গুলি লাগে কংগ্রেস কাউন্সিলরের। রাঁচির হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানেই মৃত্যু হয় তাঁর।

আরও পড়ুন ; তৃণমূল পরিচালিত ঝালদা পুরসভায় এবার অনাস্থা প্রস্তাব কংগ্রেসের

সেরা শিরোনাম

Biman Bhattacharya: প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
Lawyer Attacked: কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের একাংশের উপর হামলা, গ্রেফতার বিজেপি নেতা
কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের একাংশের উপর হামলা, গ্রেফতার বিজেপি নেতা
Bengali News Live: সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
Bikash Ranjan Bhattacharya: বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে 'হামলা', অভিযোগ ছোড়া হয় কাচের বোতল
বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে 'হামলা', অভিযোগ ছোড়া হয় কাচের বোতল

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget