এক্সপ্লোর

Purulia News : কেমিস্ট্রির একমাত্র শিক্ষক বদলি, একাদশে বিজ্ঞান বিভাগে ভর্তি বন্ধ পুরুলিয়ার স্কুলে

Student Agitation : স্কুলের কেমিস্ট্রির একমাত্র শিক্ষক বদলি হয়েছেন। বাধ্য হয়ে একাদশে বিজ্ঞান বিভাগে ভর্তি বন্ধ রাখল পুরুলিয়ার রঘুনাথপুরের গোবিন্দ দাস ল্যাং ইন্সটিটিউশন। বিপাকে পড়েছে পড়ুয়ারা।

হংসরাজ সিংহ, রঘুনাথপুর (পুরুলিয়া) : স্কুলে নেই রসায়নের (Chemistry) কোনও শিক্ষক। অগত্যা একাদশে বিজ্ঞান বিভাগে ভর্তিই বন্ধ রাখল পুরুলিয়ার (Purulia) রঘুনাথপুরের গোবিন্দ দাস ল্যাং ইন্সটিটিউশন। গত ৩ জুন মাধ্যমিকের (Madhyamik 2022) রেজাল্ট বেরিয়েছে। তার ঠিক এক সপ্তাহ পর উচ্চ মাধ্যমিকে ভর্তির জন্য বিজ্ঞপ্তি জারি করেছে স্কুল।

কিন্তু, একাদশে কলা ও বাণিজ্য বিভাগে ভর্তির কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হলেও, উল্লেখ নেই বিজ্ঞান (Science) বিভাগের। এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষের দাবি, গত এপ্রিলে স্কুলের রসায়ন বিভাগের একমাত্র শিক্ষক বদলি হয়ে অন্যত্র চলে যান। ওই পদে এখনও শিক্ষক নিয়োগ হয়নি। সেই কারণেই বিজ্ঞান বিভাগে ভর্তি নেওয়া বন্ধ রাখতে হয়েছে। জি ডি ল্যাং ইন্সটিটিউশনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলীপকুমার মণ্ডল বলেছেন, 'সায়েন্সের অ্যাডমিশন বন্ধ রেখেছি। টিচার নেই। রসায়ন বিদ্যার শিক্ষক না থাকার বিষয়টি উচ্চমাধ্যমিক সংসদ, জেলা বিদ্যালয় পরিদর্শককে জানানো হয়েছে।'

বিপাকে পড়ুয়ারা

চলতি বছরে এই স্কুল থেকে মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে ১২২ জন। তাদের মধ্যে অনেকেই নিজের স্কুলে বিজ্ঞান বিভাগে একাদশে ভর্তি হতে চায়। স্কুলের এই সিদ্ধান্তে বিপাকে পড়েছে তারা। মাধ্যমিক পাশ করার পর উচ্চ মাধ্যমিকেও নিজেদের স্কুল থেকেই পড়তে চায় তারা। গোটা পরিস্থিতি পৌঁছেছে বিডিও-র কানেও। এবিষয়ে রঘুনাথপুর ১ নম্বর ব্লকের বিডিও রবিশঙ্কর গুপ্ত জানিয়েছেন, বিষয়টি তিনি জানেন। দ্রুত শিক্ষা বিভাগের আধিকারিকদের সঙ্গে বৈঠক করে সমস্যার সমাধান করব।

এদিকে, শিক্ষিকা কম থাকায় রোজ ক্লাস করানো সম্ভব নয়, একাদশে ভর্তির সময় এই মর্মে অভিভাবকদের থেকে মুচলেকা নিতে চাইছে ঝালদা (Jhalda) উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় কর্তৃপক্ষ, অভিযোগ এমনই। আর এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ঝালদা উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি অমর চট্টোপাধ্যায় বলেন, 'ভর্তি নেব আর অভিভাবকদের সঙ্গে সমঝোতা করে মুচলেকা নিয়ে যে যখন যে ক্লাস হবে, তাদের নেব, বাকিরা বাড়িতে থাকবে। ভর্তি করে রোজ আনা-চলে যাওয়া সম্ভব নয়।' 

আরও পড়ুন- হাওড়ার পর মুর্শিদাবাদ জেলার একাংশে ইন্টারনেট পরিষেবা বন্ধ

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: আর জি কর মামলায় তদন্তকারী অফিসার বদল করা হল, অভয়ার মা-বাবার দাবি মেনেই
আর জি কর মামলায় তদন্তকারী অফিসার বদল করা হল, অভয়ার মা-বাবার দাবি মেনেই
TMC News: সেক্যুলার মন নিয়ে বিজেপি-র সঙ্গে থাকতে পারছেন না? NCPI থেকে যোগাযোগ করা হচ্ছে, দাবি ‘কালীঘাট তৃণমূলে’র
সেক্যুলার মন নিয়ে বিজেপি-র সঙ্গে থাকতে পারছেন না? NCPI থেকে যোগাযোগ করা হচ্ছে, দাবি ‘কালীঘাট তৃণমূলে’র
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
TMC News: NDA-র বৈঠকে গেলেন না ৩ NCPI সাংসদ, ‘কালীঘাট তৃণমূলে’ ফিরতে চাইছেন কি? বাড়ছে জল্পনা
NDA-র বৈঠকে গেলেন না ৩ NCPI সাংসদ, ‘কালীঘাট তৃণমূলে’ ফিরতে চাইছেন কি? বাড়ছে জল্পনা

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget