এক্সপ্লোর

Purulia Tiger Fear: ফের বাঘের ভয় বঙ্গে, এবার পুরুলিয়া-ঝাড়খণ্ড সীমানায় আতঙ্ক

West Bengal News: জিনতের জঙ্গল সফর শেষ হতে না হতেই ফের বাঘের ভয়। সূত্রের খবর, এই বাঘের গলায় জিনাতের মতো রেডিও কলার নেই।

হংসরাজ সিংহ, পুরুলিয়া: জিনাতের আতঙ্কের রেশ কাটতে না কাটতেই এবার নতুন করে বাঘের আতঙ্ক (Purulia Tiger Fear) তৈরি হয়েছে পুরুলিয়া-ঝাড়খণ্ড সীমানা এলাকা। ঝাড়খণ্ডের চাণ্ডিল লাগোয়া জঙ্গলে একটি রয়্যাল বেঙ্গল টাইগার ঘোরাফেরা করছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের।

পুরুলিয়া-ঝাড়খণ্ড সীমানায় আতঙ্ক: জিনতের জঙ্গল সফর শেষ হতে না হতেই ফের বাঘের ভয়। সূত্রের খবর, এই বাঘের গলায় জিনাতের মতো রেডিও কলার নেই। যার ফলে বাঘের গতিবিধি জানতে হিমসিম খেতে হচ্ছে ঝাড়খণ্ডের বনবিভাগকে। আতঙ্কে রয়েছেন পুরুলিয়া-ঝাড়খণ্ড সীমানা এলাকার বলরামপুর, বাঘমুণ্ডি সহ একাধিক গ্রামের বাসিন্দারা।                                              

জানা গিয়েছে, ঝাড়খণ্ডের সরাইকেলা-খরসোঁওয়া বনবিভাগের চাণ্ডিল রেঞ্জ ও খুঁটি বনবিভাগের তামাড় রেঞ্জ সীমানায় প্রায় ১০ থেকে ১৫ কিলোমিটার জায়গা জুড়ে বাঘের পায়ের ছাপ মিলেছে। এই অবস্থায় এলাকাবাসীদের জঙ্গলে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। যে এলাকায় বাঘের পায়ের ছাপ পাওয়া গিয়েছে সেখান থেকে পুরুলিয়ার বলরামপুরের দূরত্ব মাত্র ২০ কিলোমিটার। যদিও বাঘের বিষয়ে ঝাড়খণ্ড বনদফর আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি বলে দাবি পুরুলিয়া বন বিভাগের DFO অঞ্জন গুহর। তবুও এলাকায় বাঘের উপস্থিতির খবর মিলতে তৎপর রয়েছে পুরুলিয়ার বনদফতর।

এদিকে, দক্ষিণ ২৪ পরগনার মৈপীঠে ফের বাঘের আতঙ্ক দেখা দিয়েছে। মৈপীঠ কোস্টাল থানার অন্তর্গত বৈকুণ্ঠপুরের একাধিক জায়গায় বাঘের পায়ের ছাপ দেখা গেছে।  উত্তর ও দক্ষিণ বৈকুণ্ঠপুর, কিশোরীমোহনপুর, বৈকুণ্ঠপুর ৬ নম্বর লাগোয়া জঙ্গলের বিভিন্ন জায়গায় বাঘের পায়ের ছাপ দেখতে পেয়েছেন গ্রামবাসীরা। এইসব এলাকা লাগোয়া জঙ্গলে বাঘের গর্জন শোনা গেছে বলেও দাবি স্থানীয় বাসিন্দাদের। ঘটনাস্থলে রয়েছে পুলিশ ও বনদফতর।  উত্তর ও দক্ষিণ বৈকুণ্ঠপুর গ্রাম লাগোয়া জঙ্গল এলাকা জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। সেই জালের ওপর বাঘের লোম পাওয়া গেছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের একাংশের। আজমলমারির জঙ্গল থেকে নদী সাঁতরে বাঘটি গ্রাম লাগোয়া জঙ্গলে ঢুকেছে বলে জানাচ্ছেন স্থানীয়রা। গ্রামবাসীদের সতর্ক করতে লাগাতার মাইকিং করছে জেলা প্রশাসন। রাতে বাইরে বেরোতে নিষেধ করা হচ্ছে।

আরও পড়ুন: RG Kar News: চিকিৎসককে ধর্ষণ-খুনের তদন্ত কি শেষ? আর জি কর মামলায় আদালতে যা জানাল CBI

সেরা শিরোনাম

Rachana Banerjee: 'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Sudip Bandyopadhyay: 'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের
'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget