এক্সপ্লোর

Purulia News : দলবদল জারি পুরুলিয়ায়, একের পর এক ত্রিশঙ্কু গ্রাম পঞ্চায়েত যাচ্ছে তৃণমূলের দখলে

Gram Panchayat : পুরুলিয়ায় ১৭০ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১২৩টি পঞ্চায়েত দখল করেছে তৃণমূল। ত্রিশঙ্কু অবস্থায় ছিল ৩৩ টি গ্রাম পঞ্চায়েত। এর মধ্যে ৪ টি দখল করেছে শাসকদল। 

সন্দীপ সরকার, পুরুলিয়া : পুরুলিয়ায় ফের দুটি ত্রিশঙ্কু গ্রাম পঞ্চায়েত দখল করল তৃণমূল (TMC)। এখনও পর্যন্ত শাসকদলের ঝুলিতে এসেছে এমন চারটি গ্রাম পঞ্চায়েত (Gram Panchayat)। বিজেপির দাবি, পঞ্চায়েত দখলে মরিয়া তৃণমূল পুলিশ-প্রশাসনকে দিয়ে ভয় দেখিয়ে, গায়ের জোরে দলবদল করাচ্ছে। উন্নয়নে সামিল হতে বিরোধী প্রার্থীরা দলে দলে যোগ দিচ্ছেন, পাল্টা দাবি শাসক শিবিরের।

পুরুলিয়ার (Purulia) তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া সোমবারই দাবি করেছিলেন, যে গ্রাম পঞ্চায়েতগুলো এখনও ত্রিশঙ্কু আছে, সেগুলো অনেক সদস্যরাই যাঁরা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন এবং আমরা বিভিন্ন বিষয় বিবেচনা করার পর সেই পঞ্চায়েতগুলো গঠনের ব্যাপারে আলোচনা চলছে। আর ঠিক তার পরের দিনই দলবদলের জেরে পাল্টে গেল দুটি ত্রিশঙ্কু গ্রাম পঞ্চায়েতের সমীকরণ। 

পুরুলিয়ার রঘুনাথপুর ২ নম্বর ব্লকের জোড়াডি গ্রাম পঞ্চায়েত ত্রিশঙ্কু অবস্থায় ছিল। ২২টি আসনের মধ্যে তৃণমূল ১১টি আসন দখল করে। নির্দল ৫, বিজেপি ৩, কংগ্রেস ২ ও সিপিএম একটি আসনে জেতে। সিপিএম প্রার্থীকে দলে যোগদান করিয়ে ম্যাজিক ফিগার ১২-য় পৌঁছয় তৃণমূল। একই ছবি জয়পুর ব্লকে। জয়পুর গ্রাম পঞ্চায়েতও ত্রিশঙ্কু হয়। মোট আসন ১৫টি। এর মধ্যে তৃণমূলের দখল করে ৭ টি আসন। বিজেপি ৬ এবং নির্দল ২টি আসনে জয়ী হয়। এক নির্দল প্রার্থী তৃণমূলে যোগ দেওয়ায় ম্যাজিক ফিগার ৮ ছুঁয়ে ফেলে শাসকদল। 

পুরুলিয়ায় ১৭০ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১২৩ টি পঞ্চায়েত দখল করেছে তৃণমূল। ত্রিশঙ্কু অবস্থায় ছিল ৩৩ টি গ্রাম পঞ্চায়েত। এর মধ্যে ৪ টি দখল করেছে শাসকদল। এই নিয়ে তৃণমূলকে আক্রমণ করেছে বিজেপি। গুরুত্ব দিতে নারাজ শাসক শিবির। অন্যদিকে, বীরভূমের মুরারই ১ নম্বর ব্লকেও শিবির বদলের ছবি। সোমবার মন্ত্রী চন্দ্রনাথ সিংহর বাড়িতে গিয়ে তৃণমূলে যোগ দেন রাজগ্রাম ও গোড়াশা গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের টিকিটে জয়ী চার প্রার্থী।                                                 

আরও পড়ুন- গণনার পর থেকে বাড়ি ছাড়া, বোর্ড গঠনের আগে মুর্শিদাবাদে কংগ্রেস কার্যালয়ে আশ্রয় সিপিএম-কংগ্রেসের জয়ী প্রার্থীদের

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

সেরা শিরোনাম

Humayun Kabir: আমিত শাহ-র কাছে 'সারেন্ডার' করতে চান হুমায়ুন কবীর, রেজিনগরে উপ নির্বাচনের আগে কী বললেন?
আমিত শাহ-র কাছে 'সারেন্ডার' করতে চান হুমায়ুন কবীর, রেজিনগরে উপ নির্বাচনের আগে কী বললেন?
Ayushman Bharat: স্বাস্থ্য সাথী কার্ড ব্যবহার করেন ? আয়ুষ্মানে যুক্ত হলে কী করবেন ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
স্বাস্থ্য সাথী কার্ড ব্যবহার করেন ? আয়ুষ্মানে যুক্ত হলে কী করবেন ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
West Bengal News Live: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আটক বহু হেভিওয়েট নেতা-নেত্রী
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আটক বহু হেভিওয়েট নেতা-নেত্রী
Annapurna Yojana: 'আমরা বঞ্চিত করব না...', অন্নপূর্ণা যোজনা নিয়ে ফের বড় বার্তা মুখ্যমন্ত্রীর
'আমরা বঞ্চিত করব না...', অন্নপূর্ণা যোজনা নিয়ে ফের বড় বার্তা মুখ্যমন্ত্রীর

ভিডিও

CJP Protest Mumbai: মুম্বইয়ে CJP-র বিক্ষোভে অভিনেতা Naseeruddin Shah | Shivaji Park | ABP Ananda
CJP Protest: যন্তরমন্তরে AAP, Congress, বামের বিক্ষোভ, কী ঘটল আজ রাজধানীতে? | Gyanesh Kumar | Delhi
CJP Protest Mumbai: মুম্বইয়ের শিবাজি পার্কে বিক্ষোভে CJP, উঠল স্লোগান | Gyanesh Kumar | ABP Ananda
Congress Protest: Delhi-তেও CEC Gyanesh Kumar-র পদত্যাগের দাবিতে বিক্ষোভ দেখাল কংগ্রেস | ABP Ananda
Kolkata Left Protest: কলকাতাতে CEC Gyanesh Kumar-র বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি বামেদের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget