এক্সপ্লোর

Ayodhya Ram Mandir: নদিয়া থেকে অযোধ্যা, রামমন্দির যাচ্ছে বিশ্বজিতের মুব়্যাল টেরাকোটা

Ayodhya Ram Mandir : অযোধ্যার মহাযজ্ঞে বাংলার নানারকম যোগ পাওয়া গিয়েছে ইতিমধ্যেই। এবার রাম মন্দিরের সঙ্গে যোগস্থাপন হল চৈতন্যভূমি নদিয়ার।

প্রদ্যোৎ সরকার, নদিয়া : ২২ জানুয়ারি উদ্বোধন হবে রাম জন্মভূমি মন্দিরের। তার আগে ৭ দিন ধরে পালন করা হবে বিভিন্ন আচার অনুষ্ঠান। অযোধ্যাজুড়ে সাজো সাজো রব। রেলস্টেশন, এয়ারপোর্টের পাশাপাশি, হনুমানগড়িতেও এখন তুমুল ব্য়স্ততা। রাম জন্মভূমিতে শুধুই রামায়ণের থিম। প্রত্য়েকটা বাড়ি সেজে উঠেছে একইরকম রঙে। প্রত্য়েকটা লাইটস্ট্য়ান্ড ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে। অযোধ্যার এই মহাযজ্ঞে বাংলার নানারকম যোগ পাওয়া গিয়েছে ইতিমধ্যেই। এবার রাম মন্দিরের সঙ্গে যোগস্থাপন হল চৈতন্যভূমি নদিয়ার। 

নদিয়ার কৃষ্ণনগরের বিশ্বজিতের ম্যুরাল টেরাকোটার কাজে সেজে উঠছে অযোধ্যার রাম মন্দির। মাঝে হাতে গোনা কয়েকটা দিন। আর মাত্র কয়েকদিনেই শেষ করে ফেলতে হবে  ১০০ টি ম্যুরাল টেরাকোটা তৈরির কাজ। ২০২৪ সালের ২২শে জানুয়ারি অযোধ্যার রাম মন্দির উদ্বোধন হতে চলেছে। তার আগেই সেরে ফেলতে হবে সবকিছু। রাত-দিন এক করে  কৃষ্ণনগর বেলেডাঙ্গা মতিসুন্দরীতে বিশ্বজিতের স্টুডিওয় চলছে কাজ।

শিল্পী বিশ্বজিৎজানালেন অযোধ্যার রাম মন্দিরের প্রবেশপথে বসানো হচ্ছে রামায়ণে বর্ণিত বিভিন্ন ঘটনার ২০০ টি ম্যুরাল। তার মধ্যে ১০০টি টেরাকোটার তৈরি। এছাড়াও অন্যান্য শিল্পীদের তৈরি পাথর, সিমেন্ট, সেরামিক, টাইল, ফাইবার, দিয়ে তৈরি ১০০ টি ম্যুরাল বসছে। এই কাজের জন্য বিশ্বজিৎকে কৃষ্ণনগর থেকে অযোধ্যা যাতায়াত করতে হচ্ছে প্রায়শই। 

কীভাবে যোগাযোগ? জানা গেল, ইতিমধ্যেই অযোধ্যা সরকারি সংগ্রহশালায় রয়েছে তাঁর হাতের টেরাকোটার কিছু শিল্পকর্ম। সেই শিল্পকর্মের জন্য পেয়েছিলেন সংবর্ধনাও। যোগী আদিত্যনাথের তরফে এসেছিল সম্মাননা। সেই সূত্রেই রাম মন্দিরে কাজের যোগাযোগ। রামায়ণের বিভিন্ন পর্বের মূল ঘটনাগুলির প্রেক্ষিতে কাজ করছেন তিনি। তুলে ধরছেন রামায়ণের বিভিন্ন গল্প। প্রায় ২০ ফুট চওড়া এক একটি ম্যুরাল তৈরি হচ্ছে তাঁর ওয়ার্কশপে। 

অযোধ্যায় স্থান পেয়েছে বিভিন্ন শিল্পীর কাজ। এর আগেই জানা গিয়েছিল, দত্তপুকুরের মহম্মদ জামালউদ্দিনের বানানো রামের মূর্তি জায়গা পেতে চলেছে অযোধ্য়ার রামমন্দিরে। তাঁর গড়া মূর্তি এর আগে দেশ-বিদেশে পাড়ি দিয়েছে। কিন্তু, যখন রামের মূর্তি গড়ার অর্ডার পেয়েছিলেন, তখন শিল্পী জানতেন না, কোন চমক অপেক্ষা করে আছে তাঁর জন্য়। তাঁর হাতের কাজ অযোধ্যার রামমন্দিরে জায়গা পাবে শুনে তিনি তো উচ্ছ্বসিত বটেই, খুশির হাওয়া তাঁর সঙ্গী কারিগরদের মধ্যেও।                

আরও পড়ুন :

পরনে হিজাব, সঙ্গী গেরুয়া ধ্বজ, মুম্বই থেকে অযোধ্যা পায়ে হেঁটে চলেছেন মুসলিম তরুণী

সেরা শিরোনাম

News Live Updates: পেনশনভোগীদের স্বস্তি! বকেয়া DR-এর ৫০ শতাংশ দেবে রাজ্য সরকার, কারা পাবেন ?
পেনশনভোগীদের স্বস্তি! বকেয়া DR-এর ৫০ শতাংশ দেবে রাজ্য সরকার, কারা পাবেন ?
TMC News : 'তৃণমূলের টাকায় কপ্টার-বিমান কিনে তৃণমূলকেই ভাড়া !' অ্যাকাউন্টের টাকা খরচ নিয়ে চাঞ্চল্যকর তথ্য
TMC News : 'তৃণমূলের টাকায় কপ্টার-বিমান কিনে তৃণমূলকেই ভাড়া !' অ্যাকাউন্টের টাকা খরচ নিয়ে চাঞ্চল্যকর তথ্য
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
Baruipur incident : কীভাবে ঘটানো হয়েছিল গোটা অপরাধ ? বারুইপুরকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে
কীভাবে ঘটানো হয়েছিল গোটা অপরাধ ? বারুইপুরকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে

ভিডিও

Baruipur Incident | যাঁরা দোষী তাঁদের শান্তি পেতে দেখতে চাই : Locket Chatterjee
Baruipur Incident :
Minakshi Mukherjee | পরপর পড়ল ডিম! শীতলকুচিতে গিয়ে হামলার মুখে মীনাক্ষী
Baruipur Incident | ২৪ ঘণ্টার মধ্য়ে গ্রেফতারি! আশ্বাস বার্তা দিলেন পুরমন্ত্রী Agnimitra Paul
Abhishek Banerjee | তদন্তে সহযোগিতার স্বার্থে রক্ষাকবচ! অভিষেককে 'নোটিস-স্মরণ' বিচারপতির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
England vs India Live: সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে তৃতীয় টি-২০-তে টস জিতে বোলিং করবে ভারত, দলে এক বদল
সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে তৃতীয় টি-২০-তে টস জিতে বোলিং করবে ভারত, দলে এক বদল
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Birbhum News: আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
FIFA on MS Dhoni Birthday: ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Embed widget