এক্সপ্লোর

Purulia News : পুরুলিয়ায় ফের আরও ২টি ত্রিশঙ্কু গ্রাম পঞ্চায়েতের দখল নিল তৃণমূল !

TMC : তৃণমূলে যোগদানকারীদের বক্তব্য, রাজ্য সরকারের উন্নয়ন দেখেই তাঁরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন

সন্দীপ সমাদ্দার, জয়পুর (পুরুলিয়া) : পঞ্চায়েতে (Panchayat) দলবদলের হিড়িক অব্যাহত। রাজ্যের বিভিন্ন প্রান্তেই সেই ধারা চলছে। যোগদান করিয়ে পুরুলিয়ায় ফের আরও ২টি ত্রিশঙ্কু গ্রাম পঞ্চায়েতের দখল নিল তৃণমূল (TMC)। জয়পুর ব্লকের (Jaipur Block) ঘাঘরা গ্রাম পঞ্চায়েতের জয়ী ফরওয়ার্ড ব্লক (Forward Block) ও নির্দল প্রার্থী বোর্ড গঠনের আগে নাম লেখালেন শাসকদলে।

ঘাঘরা গ্রাম পঞ্চায়েতের মোট আসন ১৫টি। নির্বাচনী ফলাফলে এই পঞ্চায়েতে তৃণমূল পেয়েছিল ৭টি আসন, নির্দল ৪টি, বিজেপি ২টি, ফরওয়ার্ড ব্লক ১টি এবং সিপিএম ১টি করে আসন পায়। গতকাল পুরুলিয়া জেলা কার্যালয়ে জেলা তৃণমূল সভাপতির হাত ধরে ফরওয়ার্ড ব্লকের ১ জন এবং ১জন নির্দল প্রার্থী তৃণমূলে যোগ দেন। এর ফলে এই পঞ্চায়েতে তৃণমূলের ঝুলিতে এখন ৯টি আসন।
আজ ১জন ফরওয়ার্ড ব্লক এবং ১জন নির্দল প্রার্থী তৃণমূলে যোগ দেওয়ায় আসন সংখ্যা দাঁড়াল ৯।

অন্যদিকে, পুরুলিয়া ১ নম্বর ব্লকের ডিমডিহা গ্রাম পঞ্চায়েতে কংগ্রেস ২টি আসন পায়। সেই দুই জয়ী প্রার্থীই যোগ দিয়েছেন তৃণমূলে। এর ফলে ২০ আসনের গ্রাম পঞ্চায়েতে তৃণমূল দখল করল ১২টি আসন। বিজেপি ৭ এবং নির্দল একটি আসনে জিতেছে। বিরোধীদের দাবি, বোর্ড দখলের জন্য মরিয়া তৃণমূল জোর করে ভয় দেখিয়ে দলবদল করাচ্ছে। এই আমলে উন্নয়ন দেখে যোগদান, পাল্টা দাবি করেছেন শাসকদল। তৃণমূলে যোগদানকারীদের বক্তব্য, রাজ্য সরকারের উন্নয়ন দেখেই তাঁরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। আগে যেই দলে ছিলেন তাঁরা, সেখানে থেকে কোনও উন্নয়ন করতে পারবেন না। তাই দলবদল।

এর আগে অগাস্টের গোড়ায় পুরুলিয়ায় দু'টি ত্রিশঙ্কু গ্রাম পঞ্চায়েত দখল করেছিল তৃণমূল। গোটা জেলায় ১৭০টির মধ্যে তৃণমূল ১২৩টি পঞ্চায়েত দখল করে। ৩৩টি গ্রাম পঞ্চায়েত ত্রিশঙ্কু অবস্থায় ছিল। এর আগেও ২টি ত্রিশঙ্কু গ্রাম পঞ্চায়েত দখল করেছিল তৃণমূল। সেই সময়ের পরিসংখ্যান অনুযায়ী, ৩৩টির মধ্যে ৪টি ত্রিশঙ্কু গ্রাম পঞ্চায়েতের দখল নিয়েছিল শাসকদল। এখন নতুন করে আরও দু'টি গ্রাম পঞ্চায়েত সেই তালিকায় নতুন সংযোজন হয়। আগেরবার বিজেপি দাবি করেছিল, পুলিশ-প্রশাসন দিয়ে ভয় দেখিয়ে, গায়ের জোরে পঞ্চায়েত দখল করছে তৃণমূল। যদিও সেই দাবি উড়িয়ে শাসকদল পাল্টা দাবি করে, জোরাজুরি নয়, উন্নয়নে সামিল হওয়ার জন্য স্বেচ্ছায় বিরোধী প্রার্থীরা তাদের দলে আসতে চাইছেন।

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget