এক্সপ্লোর

Bankura News:দিনেদুপুরে শ্যুটআউট বাঁকুড়া শহর লাগোয়া কেশিয়াকোলে, গুলিবিদ্ধ একাধিক

Shootout: বাঁকুড়া শহর লাগোয়া কেশিয়াকোলে দিনেদুপুরে শ্যুটআউট। প্রাথমিক ভাবে খবর, মঙ্গলবারের ঘটনায় বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন ।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া:  বাঁকুড়া শহর (Bankura Shootout) লাগোয়া কেশিয়াকোলে দিনেদুপুরে শ্যুটআউট। প্রাথমিক ভাবে খবর, মঙ্গলবারের ঘটনায় বেশ কয়েকজন গুলিবিদ্ধ (Bullet Wound) হয়েছেন । পুলিশ সূত্রে জানা যাচ্ছে, বাঁকুড়া আদালতে মামলা সংক্রান্ত কারণে পূর্ব বর্ধমান থেকে কয়েকজন গাড়িতে করে এসেছিলেন। আদালত থেকে ফেরার পথে তাঁদের গাড়ি ধাওয়া করে গুলি ছুড়তে শুরু করে দু'জন বাইক আরোহী। জনবহুল এলাকায় প্রকাশ্য়ে গুলি চালানোর ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর গুলি ছুড়তে ছুড়তেই চম্পট দেয় হামলাকারীরা। আহতদের বাঁকুড়া হাসপাতালে পাঠানো হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চলছে। হামলার কারণ এখনও স্পষ্ট নয়।

রাজ্যে আগেও নজির...
এই রাজ্য়ে প্রকাশ্যে শ্যুটআউট একেবারে বিরল কোনও ঘটনা নয়। গত ১ এপ্রিল, শক্তিগড়ে, হাড় হিম করা শ্যুটআউটে খুন হন দুর্গাপুরের কয়লা মাফিয়া রাজু ঝা! জাতীয় সড়কেরই তাঁকে গুলি করে খুন করা হয়। গুরুতর জখম হয়েছিলেন নিহতের সঙ্গীও! পুলিশ সূত্রের খবর, গাড়িতে বসে থাকার অবস্থাতেই রাজু ঝা-কে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় আততায়ীরা। ঘটনাস্থলের আশেপাশের দোকানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ। কিন্তু যে ভাবে, জাতীয় সড়কের উপর এই শ্যুটআউট হয়েছিল তা জানতে আতঙ্কের হিমস্রোত বয়ে যায় বাসিন্দাদের মধ্যে। খুনের সময়ের CCTV ফুটেজে শার্পশ্যুটারদের দেখা গিয়েছিল বলে তদন্তে উঠে আসে। সূত্রের খবর ছিল, শুধুই পেশাদার শার্পশ্যুটাররাই নয়, নেপথ্যে সক্রিয় ছিল উত্তরপ্রদেশ ও বিহারজুড়ে জাল বিছিয়ে রাখা শার্প শ্যুটাররা।আততায়ীদের নীল ব্যালেনো গাড়ির চেসিস ও ইঞ্জিন নম্বর রিকভার করে জানা যায়, গাড়িটি হরিয়ানার গুরগাঁওয়ের বাসিন্দার। দিল্লির জনকপুরী থেকে চুরি যায় গাড়িটি। পুলিশ সূত্রে খবর, এই নীল ব্যালেনো গাড়িটি প্রায় একমাস ধরে ঘুরেছিল রানিগঞ্জ, আসানসোল, দুর্গাপুর, বীরভূমে। তারপর এই গাড়ি চেপেই শক্তিগড়ে আসে সুপারি কিলাররা। সেখান থেকেই গুলি চলে। 
এতেই শেষ নয়। মাসখানেক আগে, বাগুইআটির নারায়ণপুরে ভর সন্ধেয় শ্যুটআউটের ঘটনায় এক দুষ্কৃতীর মৃত্যু হয়েছিল। পুলিশ সূত্রে জানা যায়, দমদম জেল থেকে প্যারোলে ছাড়া পেয়ে এলাকায় আসতেই হামলা চলে ওই দুষ্কৃতীর উপর। বাইকে করে এসে এলোপাথাড়ি গুলি চালিয়েছিল হামলাকারীরা।  অন্তত ৬ থেকে ৭ রাউন্ড গুলি চলে, খবর পুলিশ সূত্রে। ঘটনার আগেই প্যারেলো ছাড়া পেয়েছিল ওই ব্যক্তি। 

আরও পড়ুন:নেতৃত্বে রোহিত, ডেপুটি হার্দিক, বিশ্বকাপের ১৫ সদস্যের ভারতীয় দলে সূর্যকুমার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Howrah News: আচমকাই ভেঙে পড়ল ১০০ বছরের পুরনো বাড়ির ভিতরের অংশ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ মালিক, কীভাবে উদ্ধার ?
আচমকাই ভেঙে পড়ল ১০০ বছরের পুরনো বাড়ির ভিতরের অংশ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ মালিক, কীভাবে উদ্ধার ?
Asish Banerjee: আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
Siliguri News: থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget