এক্সপ্লোর

Mamata Banerjee: 'আশা করি মানুষ বুঝতে পারছেন ওরা বিচার চায় না, চায় চেয়ার,' কাদের নিশানা মুখ্যমন্ত্রীর?

West Bengal News: জুনিয়র ডাক্তাররা বৈঠকের লাইভ স্ট্রিমিংয়ের দাবিতে অনড় রইলেন। আর মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সরকার কিছুতেই সেই দাবি মানল না।

কলকাতা: এবার উই ওয়ান্ট জাস্টিস বললেন মুখ্যমন্ত্রীও। নবান্ন থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, " উই ওয়ান্ট জাস্টিস ফর তিলোত্তমা।' একইসঙ্গে উই ওয়ান্ট জাস্টিস ফর কমন পিপল, ট্রিটমেন্টও বলেন তিনি।

কাদের নিশানা মুখ্যমন্ত্রীর?

জুনিয়র ডাক্তাররা বৈঠকের লাইভ স্ট্রিমিংয়ের দাবিতে অনড় রইলেন। আর মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সরকার কিছুতেই সেই দাবি মানল না। প্রায় ২ ঘণ্টা অপেক্ষার জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠক হল না। এদিন নবান্ন থেকেই সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের নির্দেশ মনে করিয়ে দিয়ে ফের চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী বলেন, "আমরা চাই, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ওঁরা কাজে যোগ দিন। আমি জানি, অনেকে আলোচনায় রাজি ছিলেন। দু-একজনের জন্য বৈঠক হচ্ছে না, বাইরে থেকে তাঁদের কাছে নির্দেশ আসছে। প্রথমদিন থেকে চেষ্টা করেছি, বাংলার জনগণ আমায় ক্ষমা করবেন। আমাদের অনেক অসম্মান করা হচ্ছে। সাধারণ মানুষ জানতেন না এর মধ্যে রং আছে। মানুষ এসেছিলেন বিচার চাইতে তিলোত্তমার। আশা করি মানুষ বুঝতে পারছেন ওঁরা বিচার চায় না, চায় চেয়ার।''

শুরু থেকেই আন্দোলনকারী চিকিৎসকদের দাবি ছিল সরকার এবং জুনিয়র চিকিৎসদের বৈঠকের সরাসরি সম্প্রচার করতে হবে। জুনিয়র চিকিৎসদের ৩০ জনের প্রতিনিধি দল নবান্নে গেলেও কাটল না জট। বিকেল থেকে যা নিয়ে চলে দীর্ঘ টানাপোড়েন। শেষ পর্যন্ত ভেস্তে গেল বৈঠক। এদিন মুখ্যমন্ত্রী বলেন, "২ ঘণ্টা ১০ মিনিট অপেক্ষা করছিলাম, ভেবেছিলাম ডাক্তার ভাইবোনেদের শুভবুদ্ধির উদয় হবে। আমরা বলেছিলাম, খোলা মনে আলোচনায় আসুন। কথা বললেই সমস্যার সমাধান হয়। আমরা স্বচ্ছতার জন্য ভিডিওগ্রাফির জন্য প্রস্তুতি নিয়েছিলাম। আমরা বিচারাধীন মামলা নিয়ে আলোচনার লাইভ টেলিকাস্ট করতে পারি না। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী আমরা লাইভ স্ট্রিমিং করতে পারি না। আমরাও চাই নির্যাতিতা বিচার পাক, কিন্তু মামলা আর আমাদের হাতে নেই। আমরা ডাক্তারদের নিরাপত্তা, স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি নিয়ে আলোচনায় রাজি ছিলাম। বিচারাধীন মামলার কারণেই লাইভ সম্প্রচারে সমস্যা আছে। ২ ঘণ্টা অপেক্ষার পরেও ডাক্তাররা আসেননি। তারপরেও আমরা কোনও পদক্ষেপ করব না। ওঁরা ছোট, তাই ক্ষমা করে দেব। ২৭ জনের বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে, ৭ লক্ষ মানুষ পরিষেবা পাননি। আর কারা মারা গেছেন, সেই তথ্যও জোগাড় করছি। সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও আমরা কিছু করিনি। তারপরেও বৈঠকে ডেকে ২ ঘণ্টা অপেক্ষা করেছি, ওঁরা আসেননি। আমি আমার সাধ্য মতো চেষ্টা করলাম। আমরা চাই, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ওঁরা কাজে যোগ দিন। '

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Junior Doctors Agitation:লাইভ স্ট্রিমিং না হলে বৈঠকে যাবেন না জুনিয়র ডাক্তাররা, টানাপোড়েন চরমে

সেরা শিরোনাম

Madan Mitra: মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী
মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী
Annapurna Yojana:
"এর পরে যদি আমাকে কেউ বলে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাইনি...", দলের কর্মীদেরই হুঁশিয়ারি বিজেপি বিধায়কের
Durga Puja 2026: কাঁটাতারের এপারে দুর্গাপুজো, মায়ের ভোগ আর শাড়ি আসে ওপার বাংলা থেকে! অবাক করা আত্মীয়তা এই ৫ গ্রামের
কাঁটাতারের এপারে দুর্গাপুজো, মায়ের ভোগ আর শাড়ি আসে ওপার বাংলা থেকে! অবাক করা আত্মীয়তা এই ৫ গ্রামের
West Bengal News Live Updates: আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল

ভিডিও

Koel Mallick Joins BJP: বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক
Bankshall Court: ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Koel Mallick News : বিধানসভায় মনোনয়ন জমা কোয়েলের, হাজির শমীক ভট্টাচার্য
ED Raid: ২ রাজ্যের মোট ৯ জায়গায় অভিযান চালাচ্ছেন ED আধিকারিকেরা
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের মেডিক্যাল রেকর্ড প্রকাশ্যে আনার অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Plane Accident: বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
Shai Hope: মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
IND vs PAK: সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
Embed widget