এক্সপ্লোর

Mamata Banerjee: 'ডিউটিরত অবস্থায় যদি হদিশ না পাওয়া যায়, আপনারা কেউ খবর নিলেন না?' প্রশ্ন তুললেন মুখ্য়মন্ত্রী

R G Kar News: ৩৪ বছরের বাম শাসনকাল এবং একাধিক বিজেপি শাসিত রাজ্য়ের নৃশংসতার উদাহরণ টেনে, এদিন বাম-বিজেপিকে আক্রমণ শানান মমতা বন্দ্য়োপাধ্য়ায়। 

কলকাতা: আর জি কর মেডিক্য়ালে (R G Kar News) নারকীয় ঘটনায় এবার তরুণী চিকিৎসকের সহকর্মীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন মুখ্য়মন্ত্রী। বললেন, রাত ৩টে থেকে সকাল ৯টা পর্যন্ত ডিউটিরত অবস্থায় চিকিৎসকের কোনও খোঁজ পাওয়া গেল না, অথচ কেউ কোনও খোঁজ নিল না কেন? ঘটনায় দোষীর ফাঁসি চেয়ে, এদিন মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেন মুখ্য়মন্ত্রী। ৩৪ বছরের বাম শাসনকাল এবং একাধিক বিজেপি শাসিত রাজ্য়ের নৃশংসতার উদাহরণ টেনে, এদিন বাম-বিজেপিকে আক্রমণ শানান মমতা বন্দ্য়োপাধ্য়ায়। 

সহকর্মীদের ভূমিকা নিয়ে প্রশ্ন: আর জি কর হাসপাতালে দুষ্কৃতী তাণ্ডব নিয়ে, বিরোধীদের ঘাড়ে দায় ঠেলেছেন মুখ্য়মন্ত্রী। এবার মহিলা চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায়, তাঁর সহকর্মীদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুললেন তিনি। এদিন মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, "রাত একটা পর্যন্ত তারা একসাথে খাওয়া দাওয়া করেছে। ততক্ষণ সে ভাল ছিল। তারপর ২টোর পর সে সম্ভবত ঘুমোতে গেছে। যদি মেয়েটি রাত ৩টে থেকে সকাল ৯টা পর্যন্ত ডিউটিরত অবস্থায় যদি হদিশ না পাওয়া যায়, আপনারা কেউ খবর নিলেন না? কেন খবর নিলেন না এই ৬-৭ ঘণ্টা?''

আর জি কর-কাণ্ডে বিজেপি যখন তৃণমূলের বিরুদ্ধে সরব, তখন হাথরস-উন্নাওয়ের প্রসঙ্গ টেনে আক্রমণ শানিয়েছেন মুখ্য়মন্ত্রী। তিনি বলেন, "বিজেপি বন্ধুরা, বিলকিস বানোদের পরিবারকে হত্য়া করেছেন কারা? বিজেপি। উন্নাওতে ঘটনা ঘটিয়েছে কে? হাথরসে ঘটনা ঘটিয়েছে কে? উত্তরাখণ্ডে নার্সকে হত্য়া করেছে, ৯ দিন বাদে মৃতদেহ পেয়েছে, ধর্ষণ করে, কার রাজ্য়? মণিপুর ১ মাস বিবস্ত্র অবস্থায় হাঁটানো হয়েছে মেয়েদের এবং ধর্ষণ করেছে, গণধর্ষণ করেছে কাদের রাজত্বে?'' সাঁইবাড়ি, আমতা প্রসঙ্গে সিপিএমকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। "আজকে যারা এদের মধ্য়ে নতুন এসেছেন, বলব দাদাদের ইতিহাসটা ভাল করে জানুন। বামফ্রন্টের রাজত্ব ভাল করে জানুন। চোখ উপড়ে নিয়েছিল। হাত কেটে নিয়েছিল।''

এদিকে শনিবার থেকে ২৪ ঘণ্টার কর্মবিরতির ডাক দিল দেশের সর্ববৃহৎ চিকিৎসক সংগঠন ইন্ডিয়ান মেডিক্য়াল অ্য়াসোসিয়েশন। আর জি কর মেডিক্য়াল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসক খুন ও ধর্ষণের ধটনার প্রতিবাদে এবং কর্মরত মহিলা চিকিৎসক, স্বাস্থ্য়কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় সুরক্ষা আইন আনার দাবিতে শনিবার কর্মবিরতির ডাক দিয়েছে দিল্লি AIIMS-র ফ্য়াকাল্টি অ্য়াসোসিয়েশন। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: R G Kar Chaos: 'ওই ব্য়াটাকে আগে ধরা উচিত' আরজি করে তাণ্ডবের ঘটনায় কাকে নিশানা শুভেন্দুর?

সেরা শিরোনাম

News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Gyanesh Kumar: জ্ঞানেশের ইস্তফার দাবিতে বড় সিদ্ধান্ত বামেদের ? 'বন্ধুর তালিকায় তৃণমূল ছাত্র পরিষদ থাকবে ?..', বিশেষ সাক্ষাৎকারে SFI নেত্রী ঐশী ঘোষ
জ্ঞানেশের ইস্তফার দাবিতে বড় সিদ্ধান্ত বামেদের ? 'বন্ধুর তালিকায় তৃণমূল ছাত্র পরিষদ থাকবে ?..', বিশেষ সাক্ষাৎকারে SFI নেত্রী ঐশী ঘোষ
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
TMC News: ‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget