এক্সপ্লোর

Junior Doctors Agitation: 'বৈঠকের সরাসরি সম্প্রচার করতে হবে,' পাল্টা ইমেল জুনিয়র ডাক্তারদের

West Bengal News: একইসঙ্গে স্বাস্থ্যকর্তা, পুলিশ কমিশনার সহ পুলিশের আরও দুই কর্তার পদত্যাগের দাবিও জানিয়েছেন। পাশাপাশি বৈঠকের সরাসরি সম্প্রচারের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। 

কলকাতা: নিজেদের দাবিতে অনড় থেকে রাজ্য সরকারকে পাল্টা জোড়া ইমেল করলেন জুনিয়র ডাক্তাররা (Junior Doctors Agitation)। স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী যে অপেক্ষা করছেন তা তাঁরা জানতেন না। একইসঙ্গে স্বাস্থ্যকর্তা, পুলিশ কমিশনার সহ পুলিশের আরও দুই কর্তার পদত্যাগের দাবিও জানিয়েছেন। পাশাপাশি বৈঠকের সরাসরি সম্প্রচারের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। মুখ্যসচিবের বার্তা আসার আগে এদিন এই ইমেল করেন জুনিয়র ডাক্তাররা।

পাল্টা জোড়া ইমেল: দুপুর থেকে রাত পেরিয়ে ফের দুপুর। লালবাজারকে ছাপিয়ে গেল জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্য ভবনের সামনের ধর্না। স্বাস্থ্যকর্তাদের ইস্তফার দাবিতে অনড় তাঁরা। এদিন সাংবাদিকদের মুখোমুখি জুনিয়র চিকিৎসকরা বলেন, 'মুখ্যমন্ত্রী অপেক্ষা করছেন, এমন তথ্য স্বাস্থ্যসচিবের পাঠানো ইমেলে ছিল না।' মুখ্যমন্ত্রীকে পাঠানো ইমেল করে আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন, আর জি কর মেডিক্যালের নিহত চিকিৎসকের বিচার চাই, দোষীদের শাস্তি চাই। সন্দীপ ঘোষকে আইন অনুযায়ী সাসপেন্ড করতে হবে, স্বাস্থ্যসচিব সহ স্বাস্থ্যকর্তাদের অপসারণ করতে হবে। পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণ ও ডিসি নর্থ, ডিসি সেন্ট্রালের বিরুদ্ধে পদক্ষেপ। সব সরকারি হাসপাতালে পর্যাপ্ত নিরাপত্তা দিতে হবে। সরকারি হাসপাতালে হুমকি-সংস্কৃতি বন্ধ করতে হবে। বৈঠকে অন্তত ৩০ জনের প্রতিনিধি থাকতে দিতে হবে। বৈঠকের লাইভ সম্প্রচার করতে দিতে হবে।'

এদিকে আন্দোলনকারী চিকিৎসকদের লালবাজার অভিযানের সময়, সেই ছবি ফিরে এল স্বাস্থ্যভবনের সামনে। ফের আন্দোলনরত চিকিৎসকদের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সাধারণ মানুষ। কেউ এগিয়ে দিচ্ছেন জল, কেউ চা-বিস্কুট-খাবার। একটু একটু করে এতটাই জমেছে খাবারের পাহাড়, নতুন করে খাবার না পাঠাতে অনুরোধ করেছেন আন্দোলনকারীরা। অনুরোধ করেছেন, কেউ চাইলে খেয়েও যেতে পারেন। 

অন্যদিকে, আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলায় এবার CBI-জিজ্ঞাসাবাদের মুখোমুখি চার জুনিয়র চিকিৎসক। কেন্দ্রীয় এজেন্সির দাবি, তদন্তে এই জুনিয়র চিকিৎসকদের নাম উঠে আসে। এই প্রথমবার সিজিও কমপ্লেক্সে ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  অন্যদিকে, আর জি কর মেডিক্যালে ED-র আর্থিক দুর্নীতি মামলায় এদিন সিজিও কমপ্লেক্সে আসেন হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। সন্দীপ ঘোষ ও তাঁর শাগরেদদের বিরুদ্ধে আখতারই প্রথম অভিযোগ তোলেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: R G Kar Protest: 'আমাদের দাবিকে মুখ্যমন্ত্রী নস্যাৎ করেছেন,' ক্ষতিপূরণ ইস্যুতে পাল্টা চ্যালেঞ্জ নির্যাতিতার কাকিমার

সেরা শিরোনাম

কারও চাকরি যাবে না...সরকারি আশ্বাসের পরেও পথে কম্পিউটার শিক্ষকরা, কী দাবি?
কারও চাকরি যাবে না...সরকারি আশ্বাসের পরেও পথে কম্পিউটার শিক্ষকরা, কী দাবি?
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
West Bengal News Live : ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৮.৯.২৬) পর্ব ২: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দেশজুড়ে প্রতিবাদ কংগ্রেসের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৮.৯.২৬)পর্ব ১ : ১০বিদ্রোহী TMC বিধায়কের পদ খারিজ নিয়ে ৮ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত
Central Force | ৬ অক্টোবর রেজিনগরে উপনির্বাচন, তার আগে রেজিনগরে রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী
Haridevpur News | Mamata Banerjee-এর TMC-এর নেতাকে বেধড়ক মার, কাঠগড়ায় BJP
Kunal Ghosh | রাজ্য মানবাধিকার কমিশনে গিয়ে অভিযোগ বেলেঘাটার তৃণমূল বিধায়কের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget