এক্সপ্লোর

R G Kar Doctors Death: দেবীপক্ষে নিহত চিকিৎসকের আবক্ষ ভাস্কর্য স্থাপন, সিদ্ধান্ত জুনিয়র ডাক্তারদের

R G Kar News: চরম নৃশংসতার শিকার হয়ে, চলে যেতে হয়েছে আর জি কর মেডিক্যালের তরুণী চিকিৎসককে।

কলকাতা: মহালয়ার দিন আর জি কর মেডিক্য়াল কলেজ (R G Kar News) হাসপাতালে নিহত চিকিৎসকের আবক্ষ ভাস্কর্য স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন তাঁর সহকর্মীরা। নিহত চিকিৎসকের বাবা-মায়ের হাতেই ভাস্কর্যের উন্মোচন হবে বলে জানিয়েছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা।

আবক্ষ ভাস্কর্য স্থাপনের সিদ্ধান্ত: চরম নৃশংসতার শিকার হয়ে, চলে যেতে হয়েছে আর জি কর মেডিক্যালের তরুণী চিকিৎসককে। মেয়ের এই নৃশংস পরিণতি মেনে নেয়নি গোটা দেশ। দোষীদের শাস্তির দাবিতে প্রতিবাদের আগুন জ্বলছে শহর থেকে জেলায়। রাত পোহলেও দেবীপক্ষ। তবে মায়ের আগমণী বার্তাও মেয়ের শোক ভোলাতে পারছে না। মহালয়ার দিনই, নিহত চিকিৎসকের আবক্ষ ভাস্কর্য স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন তাঁর সহকর্মীরা। আর জি কর মেডিক্যাল কলেজের প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিংয়ের সামনে মার্বেলের বেদীর উপরে বসছে নিহত চিকিৎসকের ফাইবার গ্লাসের ভাস্কর্য। মেডিক্যাল সার্ভিস সেন্টারের রাজ্য সম্পাদক বিপ্লব চন্দ্র বলেন, "জুনিয়র ডাক্তাররা জানিয়েছে ২ তারিখ প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিংয়ের সামনে সকাল ১১ টায় নির্যাতিতার মূর্তি বসানো হবে।''

নিহত চিকিৎসকের ফাইবার গ্লাসের ভাস্কর্য তৈরি করছেন পূর্ব মেদিনীপুরের মেচেদার বাসিন্দা শিল্পী অশোক সাঁই। আবক্ষ ভাস্কর্য উন্মোচনের পরই মহামিছিল ও মহাসমাবেশ রয়েছে জুনিয়র চিকিৎসকদের। এবিপি আনন্দর যুক্তি-তক্কো অনুষ্ঠানে, প্রথমবার নিহত তরুণী চিকিৎসকের মূর্তি স্থাপনের প্রস্তাব দিয়েছিলেন বিশিষ্ট চিকিৎসক অভিজিৎ চৌধুরী। তিনি বলেন, "আবেগপ্রবণ হয়ে বলুন বা যেভাবেই বলুন, আমার আপনাদের কাছে আবেদন কোথাও একটা স্মারক তৈরি করুন। স্বাস্থ্য শহিদ স্মারক। আমরা প্রতি ৯ অগাস্ট সেখানে আসব।'' 

এদিকে ফের ১০ দফা দাবি জানিয়ে পূর্ণ কর্মবিরতির ঘোষণা জুনিয়র ডাক্তারদের। দ্রুত স্বচ্ছতার সঙ্গে নির্যাতিতার ন্যায়বিচার সুনিশ্চিত করা, স্বাস্থ্যসচিবকে অবিলম্বে তাঁর পদ থেকে অপসারণ করার পাশাপাশি স্বাস্থ্যক্ষেত্রে প্রশাসনিক অক্ষমতা ও দুর্নীতির দায় স্বাস্থ্য দফতরেকে নেওয়ার দাবি জানিয়ে প্রেজ রিলিজে উল্লেখ জুনিয়র ডাক্তারদের। অন্য়দিকে, রাজ্যের সমস্ত হাসপাতাল ও মেডিক্য়াল কলেজে কেন্দ্রীয় রেফারাল ব্যবস্থা, ডিজিটাল বেড ভ্যাকান্সি মনিটর চালু করার দাবি জানালেন তাঁরা। পাশাপাশি নিরাপত্তার স্বার্থে, হাসপাতালগুলিতে সিসিটিভি ক্য়ামেরা, অন কল রুম, বাথরুমের সঙ্গে হেল্পলাইন নম্বর, প্যানিক বোতামের ব্যবস্থা করার দাবি জুনিয়র ডাক্তারদের। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Junior Doctors Protest: ফের রাজ্যজুড়ে পূর্ণ কর্মবিরতিতে জুনিয়র ডাক্তররা

সেরা শিরোনাম

News Live Update : CJP-র 'যন্তরমন্তর চলো', বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা
CJP-র 'যন্তরমন্তর চলো', বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
Crime News : এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget