এক্সপ্লোর

Junior Doctors Protest: ফের রাজ্যজুড়ে পূর্ণ কর্মবিরতিতে জুনিয়র ডাক্তররা

Junior Doctors Cease Work: রাতভর জিবি বৈঠকের পর এমনই সিদ্ধান্ত নিলেন আন্দোলনকারীরা। আন্দোলনকারী চিকিৎসকদের দাবি, ভয়ের রাজনীতি বন্ধ না হওয়া এবং সরকার নিরাপত্তা দিতে না পারায় কর্মবিরতির এই সিদ্ধান্ত।

কলকাতা: ফের রাজ্যজুড়ে পূর্ণ কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা (Junior Doctors Protest)। ৮ ঘণ্টা জিবি বৈঠকে সিদ্ধান্ত নিলেন তাঁরা। আন্দোলনকারীদের দাবি, সরকার নিরাপত্তা দিতে না পারায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পূর্ণ কর্মবিরতিতে জুনিয়র ডাক্তররা: পুজোর আগে রাজ্যজুড়ে পূর্ণ কর্মবিরতির ঘোষণা করলেন জুনিয়র চিকিৎসকরা। রাতভর জিবি বৈঠকের পর এমনই সিদ্ধান্ত নিলেন আন্দোলনকারীরা। আন্দোলনকারী চিকিৎসকদের দাবি, ভয়ের রাজনীতি বন্ধ না হওয়া এবং সরকার নিরাপত্তা দিতে না পারায় কর্মবিরতির এই সিদ্ধান্ত। মোট ১০ দফা দাবি পেশ করেছেন আন্দোলনকারীরা। দ্রুত স্বচ্ছতার সঙ্গে নির্যাতিতার ন্যায়বিচার সুনিশ্চিত করা, স্বাস্থ্যসচিবকে অবিলম্বে তাঁর পদ থেকে অপসারণ করার পাশাপাশি স্বাস্থ্যক্ষেত্রে প্রশাসনিক অক্ষমতা ও দুর্নীতির দায় স্বাস্থ্য দফতরেকে নেওয়ার দাবি জানিয়ে প্রেজ রিলিজে উল্লেখ জুনিয়র ডাক্তারদের। অন্য়দিকে, রাজ্যের সমস্ত হাসপাতাল ও মেডিক্য়াল কলেজে কেন্দ্রীয় রেফারাল ব্যবস্থা, ডিজিটাল বেড ভ্যাকান্সি মনিটর চালু করার দাবি জানালেন তাঁরা। পাশাপাশি নিরাপত্তার স্বার্থে, হাসপাতালগুলিতে সিসিটিভি ক্য়ামেরা, অন কল রুম, বাথরুমের সঙ্গে হেল্পলাইন নম্বর, প্যানিক বোতামের ব্যবস্থা করার দাবি জুনিয়র ডাক্তারদের। এছাড়াও, হাসপাতালগুলিতে পুলিশি সুরক্ষা বাড়ানো, সিভিক ভলান্টিয়ারের বদলে স্থায়ী পুরুষ ও মহিলা পুলিশকর্মী নিয়োগ করার দাবি তোলা হয়েছে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের তরফে। অন্য়দিকে, হাসপাতালগুলিতে ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মীদের শূন্যপদগুলি অবিলম্বে পূরণ করা এবং প্রতিটি মেডিক্য়াল কলেজে থ্রেট সিন্ডিকেটে জড়িতদের বিরুদ্ধে এনকোয়ারি কমিটি বসিয়ে তাঁদের শাস্তি দেওয়ার দাবি জানানো হয়েছে প্রেস রিলিজে। এখানেই শেষ নয়, অবিলম্বে রাজ্যের প্রতিটি মেডিক্য়াল কলেজে ছাত্রসংসদ নির্বাচন করা, সব কটি কলেজে আর ডি এ কে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি কলেজ ও হাসপাতালগুলিতে পরিচালনার সবকটি কমিটিতে ছাত্রছাত্রী ও জুনিয়র ডাক্তারদের নির্বাচিত প্রতিনিধিত্ব সুনিশ্চিত করা এবং WBMC ও WBHRB-এর অভ্যন্তরে দুর্নীতি ও বেনিয়মের অভিযোগের প্রেক্ষিতে তদন্তপ্রক্রিয়া শুরু করার দাবি জুনিয়র ডাক্তারদের।

সরকারি মেডিক্য়াল কলেজগুলোতে সুরক্ষা এবং নিরাপত্তা ব্য়বস্থা নিয়ে, সোমবার পদে পদে সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়ল রাজ্য় সরকার। এমনকী, প্রধান বিচারপতি এই প্রশ্ন অবধি তুললেন, যে কাজ এত ধীরগতিতে হচ্ছে কেন? ৯ সেপ্টেম্বরের শুনানিতে, জুনিয়র ডাক্তারদে জন্য় আলাদা ডিউটি রুম, শৌচাগার, বায়োমেট্রিক অ্য়াকসেসের মতো বেশ কিছু ব্য়বস্থা নেওয়ার জন্য় রাজ্য় সরকারকে নির্দেশ দেন প্রধান বিচারপতিও। সোমবার সেই কাজের অগ্রগতি জানতে চান ডি ওয়াই চন্দ্রচূড়। কিন্তু, রাজ্য় সরকারের আইনজীবীর কোনও উত্তরই তাঁকে সন্তুষ্ট করতে পারেনি। কাজ কবে শেষ হবে, সেই ডেডলাইন দিতে গিয়েও, বারবার দিন বদলান রাজ্য় সরকারের আইনজীবী।  প্রথমে ১০ অক্টোবরের কথা বলেও পরে আবার ১৫ অক্টোবর অবধি সময় চান তিনি। ধীর গতিতে কাজ নিয়ে, প্রধান বিচারপতির প্রশ্নের উত্তর দিতে গিয়ে, সিবিআইয়ের কোর্টে বল ঠেলার চেষ্টা করেন রাজ্য় সরকারের আইনজীবী। সঙ্গে সঙ্গে পাল্টা খোঁচা দেন সলিসিটর জেনারেলও। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Hooghly News: ৪ ঘণ্টার উপর কলেজে বন্দি, মুক্তি পেতেই দৌড় অধ্যাপক-অধ্যাপিকাদের, 'নির্দিষ্ট সময়ে আসতে হবে..'

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

Delhi Protest: দিল্লিতে AISA ও SFI-র প্রতিবাদ বিক্ষোভ মিছিলে উত্তেজনা | ABP Ananda
Mamata Banerjee Detained: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে Delhi-তে আটক পুলিশের
CJP Protest Delhi: নয়ডা বর্ডারেও নিরাপত্তার চাদর, মোতায়েন প্রচুর মহিলা পুলিশ | Noida | ABP Ananda
CM Suvendu Adhikari:
CJP Protest Delhi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget