এক্সপ্লোর

Malda Medical College: মালদা মেডিক্যাল কলেজে বিক্ষোভ, ফিরতে হল অরুণাভ দত্ত চৌধুরীকে

R G Kar News: বৃহস্পতিবার কাজে যোগ দিতে গিয়ে জুনিয়র ডাক্তারদের বিক্ষোভের মুখে পড়লেন অরুণাভ দত্ত চৌধুরী ৷

অভিজিৎ চৌধুরী ও করুণাময় সিংহ, মালদা: ফিরে যেতে হল জুনিয়র ডাক্তারদের বিক্ষোভের মুখে। মালদা মেডিক্যাল কলেজে (Malda Medical College) জয়েন করতে পারলেন না আর জি করের চেস্ট মেডিসিন বিভাগের প্রধান অরুণাভ দত্ত চৌধুরী। বিক্ষোভকারীরা জানিয়েছেন, আর জি কর থেকে আসা কাউকে তাঁরা জয়েন করতে দেবেন না। 

জুনিয়র ডাক্তারদের বিক্ষোভের মুখে: আর জি কর কাণ্ডের ছাপ আরও জোরালভাবে পড়ল মালদা মেডিক্যাল কলেজেও। মালদা মেডিক্য়াল কোনও আস্তাকুড় নয়। আরজি কর মেডিক্য়ালের কাউকে এখানে এনে ফেলা যাবে না। এই দাবিতে আগেই সরব হয়েছেন মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে জুনিয়র ডাক্তাররা। চলছে লাগাতার বিক্ষোভ-আন্দোলন। বৃহস্পতিবার কাজে যোগ দিতে গিয়ে জুনিয়র ডাক্তারদের বিক্ষোভের মুখে পড়লেন অরুণাভ দত্ত চৌধুরী ৷ যিনি আর জি কর মেডিক্য়ালের চেস্ট মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন। নিহত চিকিৎসকও চেস্ট মেডিসিন বিভাগেরই ছিলেন। মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের জুনিয়র ডাক্তার প্রকৃতি মান্না বলেন, "না, এই মুহূর্তে তো ছাত্ররা ওঁকে জয়েক করতে দিতে চাইছে না। সমস্ত আমাদের যারা আন্দোলনকারী ছাত্ররা জয়েন করতে দিতে চাইছে। আমরা জয়েন করতে দিতে চাইছি না। আমাদের যা মতামত, আমরা আগেও জানিয়েছিলাম যে, এই পরিস্থিতিতে জয়েন যেন না করানো হয়।''

গত ২১ অগাস্ট, সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্য ভবন অভিযান করেন আর জি করের আন্দোলনকারী চিকিৎসকরা। পরে তাঁদের প্রতিনিধিদল স্বাস্থ্য ভবনে গিয়ে স্মারকলিপি জমা দেয়। আন্দোলনকারীদের দাবি ছিল, চার আধিকারিককে অবিলম্বে সরাতে হবে। আন্দোলনকারীদের দাবি মেনে নিয়ে ওইদিন রাতেই হাসপাতালের চার কর্তাকে বদলির সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য ভবন। যঁদেরকে বদলি করা হয় তাঁদের মধ্যে অন্যতম চেস্ট মেডিসিন বিভাগের প্রধান অরুণাভ দত্ত চৌধুরী। আর জি কর মেডিক্য়াল কলেজ থেকে তাঁকে মালদা মেডিক্যালে বদলি করা হয় স্বাস্থ্যভবনের এই সিদ্ধান্ত জানার পরই ক্ষোভে ফেটে পড়েন মালদা মেডিক্যালের জুনিয়র ডাক্তাররা।

এই পরিস্থিতিতে এদিন মালদা মেডিক্যালে যোগ দিতে যান অরুণাভ দত্ত চৌধুরী। সকালে হাসপাতালে পৌঁছে তিনি প্রিন্সিপালের ঘরে বসেন। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন জুনিয়র চিকিৎসকরা। ঘটনা ঘিরে উত্তেজনা দেখা দিলে হাসপাতালে মোতায়েন করা হয় পুলিশ বাহিনী। হাসপাতাল সূত্রে খবর, বিক্ষোভের মুখে এদিন জয়েন করতে পারেননি অরুণাভ দত্ত চৌধুরী। যদিও তিনি এনিয়ে কোনও মন্তব্য করতে চাননি।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: R G Kar News: 'সবুজ রঙের চাদরের কোনও অস্তিত্ব নেই' আরজি কর কাণ্ডে মন্তব্য পুলিশের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর
জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget