এক্সপ্লোর

R G Kar News: 'নির্মল ঘোষকে ডাকিনি...শ্মশান ঘাটেও ছিলেন' জানালেন নিহত চিকিৎসকের বাবা

আর জি কর মেডিক্য়ালে চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় এবার CBI-এর নজরে পানিহাটির হেভিওয়েট তৃণমূল বিধায়ক ও বিধানসভার মুখ্য় সচেতক নির্মল ঘোষ।

কলকাতা: ডাক্তারের ধর্ষণ-খুনের মামলায় এবার সিবিআই (CBI) নজরে তৃণমূল বিধায়ক। প্রায় ৭ ঘণ্টা পরে সিজিও কমপ্লেক্স থেকে বেরোলেন নির্মল ঘোষ। চিকিৎসকের সৎকারে কী ভূমিকা ছিল নির্মলের? সেই উত্তরের খোঁজ নিচ্ছে সিবিআই। পাশাপাশি আর জি কর মেডিক্যালের ফরেন্সিক মেডিসিনের অধ্যাপক অপূর্ব বিশ্বাসের দাবি ঘিরে শোরগোল।

আর জি কর মেডিক্য়ালে চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় এবার CBI-এর নজরে পানিহাটির হেভিওয়েট তৃণমূল বিধায়ক ও বিধানসভার মুখ্য় সচেতক নির্মল ঘোষ। সোমবার তাঁকে CGO কমপ্লেক্সে তলব করা হয়। প্রায় ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে CBI। পানিহাটির ৫ বারের তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। বিধানসভায় তৃণমূলের মুখ্য সচেতকও। ৯ অগাস্ট, দুপুরে আর জি কর মেডিক্য়াল কলেজে গেছিলেন নির্মল ঘোষ। নিহত চিকিৎসকের বাড়িতেও গেছিলেন। শ্মশানেও উপস্থিত ছিলেন তিনি। চিকিৎসককে ধর্ষণ-খুনের তদন্তে এবার, সোমবার সেই তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকেই ম্য়ারাথন জিজ্ঞাসাবাদ করল সিবিআই। চিকিৎসককে ধর্ষণ-খুন মামলায়, ফের জিজ্ঞাসাবাদ করা হল আর জি কর মেডিক্যালের ফরেন্সিক মেডিসিনের অধ্যাপক অপূর্ব বিশ্বাসকে। যে তিনজনের টিম চিকিৎসকের ময়নাতদন্ত করেছিলেন, সেই টিমের প্রধান ছিলেন অপূর্ব। তার মুখেই উঠে আসে প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়ের নাম। তিনি নিহত চিকিৎসকের প্রতিবেশী। দেহ উদ্ধারের দিন নির্যাতিতার পরিবারের সঙ্গে তিনিও হাসপাতালে যান। সেমিনার হলে মৃতদেহ দেখা ছাড়াও শেষকৃত্য়ের আগে শ্মশানের নথিতে সইও করেন এই সঞ্জীব মুখোপাধ্য়ায়ই। এখন তাঁর বিরুদ্ধেই দ্রুত ময়নাতদন্ত করার জন্য চাপ দেওয়ার অভিযোগ উঠল। সিপিএমের তরফে জানানো হয়েছে, ২০১৩ সাল পর্যন্ত সঞ্জীব মুখোপাধ্যায় সিপিএমের কাউন্সিলর ছিলেন। কিন্তু ২০১৮ সালে তৃণমূলে যোগদান করেন এবং গত বিধানসভা ভোটে শাসকদলের হয়ে প্রচারও করেছিলেন সঞ্জীব। সিপিএমের তরফে দেওয়া একটি ছবিতেও তৃণমূলের দুই হেভিওয়েট বিধায়ক নির্মল ঘোষ ও জ্য়োতিপ্রিয় মল্লিকের পাশেই দেখা যাচ্ছে সঞ্জীব মুখোপাধ্য়ায়কে।

এই প্রেক্ষিতে নিহত চিকিৎসকের বাবা বলেন, "নির্মল ঘোষকে ডাকিনি। সোমনাথ দে এবং সঞ্জীব কে আমি ফোন করেছিলাম। যাওয়ার জন্য বলেছিলাম। সোমনাথ দে-কে যাওযার জন্য বলেছিলাম। নির্মল ঘোষ একবার মনে হয় আমার সঙ্গে ছিলেন আর দেখিনি। শ্মশান ঘাটেও ছিলেন। তারপর থেকে আমাদের সঙ্গে আর দেখাই হয়নি।'' 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Weather Update: অস্বাভাবিক আর্দ্রতা ও গরমে নাজেহাল বঙ্গবাসী, কবে মিলবে স্বস্তি? জানাল আবহাওয়া দফতর

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে রাতভর বের করা হল আসবাব-কম্পিউটার, আজও ফের ৫ তলা অফিসে বুলডোজার
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে রাতভর বের করা হল আসবাব-কম্পিউটার, আজও ফের ৫ তলা অফিসে বুলডোজার
Humayun Kabir: প্রকাশ্যে OC-কে হুঁশিয়ারি, দ্বিতীয় নোটিসের পর অবশেষে শক্তিপুর থানায় হাজিরা হুমায়ুন কবীরের, চলছে জিজ্ঞাসাবাদ
Humayun Kabir: প্রকাশ্যে OC-কে হুঁশিয়ারি, দ্বিতীয় নোটিসের পর অবশেষে শক্তিপুর থানায় হাজিরা হুমায়ুন কবীরের, চলছে জিজ্ঞাসাবাদ
Accident News: কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
West Bengal Live Updates: স্বীকৃতি পেতে চলেছে NCPI, সর্বদল বৈঠকে আমন্ত্রণ, ওয়াকআউট করল বিরোধী দলগুলি
স্বীকৃতি পেতে চলেছে NCPI, সর্বদল বৈঠকে আমন্ত্রণ, ওয়াকআউট করল বিরোধী দলগুলি

ভিডিও

Kalyan Banerjee | এবার খোদ নেত্রীকে 'আল্টিমেটাম' কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda LIVE
Babul Supriyo | 'বিদ্রোহীরা বড় বড় কথা বলছেন, তাহলে তাঁরা পদ ছেড়ে দিন', বললেন বাবুল | ABP Ananda LIVE
Kolkata News | উদ্বেগ বাড়িয়ে করোনা আক্রান্ত ১০ বছরের বালক | ABP Ananda LIVE
World Cup News | অনূর্ধ্ব-১২ বিশ্ব ফুটবল যুব লিগে চ্যাম্পিয়ন ভারতের ক্লাব মিনার্ভা অ্যাকাডেমি | ABP Ananda LIVE
Mamata Banerjee | প্রাক্তন মুখ্যমন্ত্রীর ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Accident News: কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
IND Vs ENG: মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Embed widget