এক্সপ্লোর

R G Kar Doctor Death:'তিনজন ছেলে FIR দেখতে চায়...অতিসক্রিয়তা ছিল' জানালেন আরজি কর কাণ্ডে নির্যাতিতার বিশেষ বন্ধু

R G Kar Update: আরজি করের নির্যাতিতার বিশেষ বন্ধুর কথায় উঠে এল অতিসক্রিয়তার প্রসঙ্গও। 

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: স্বপ্ন দেখেছিলেন একসঙ্গে ঘর বাঁধার। দীর্ঘ কয়েকবছরের সম্পর্ক তাঁদের। এবছরই বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু দুঃস্বপ্নের সেই ৯ অগাস্ট ভেঙে চুরমার করে দিয়েছে সবকিছু। প্রিয় মানুষকে মানসিকভাবে বিপর্যস্ত সেই ব্যক্তিও, যাঁর সঙ্গে বিয়ের দিন পর্যন্ত ঠিক হয়ে গেছিল। আরজি করের নির্যাতিতার বিশেষ বন্ধুর কথায় উঠে এল অতিসক্রিয়তার প্রসঙ্গও। 

এবিপি আনন্দ: কখন জানতে পারলেন প্রথম? 

নির্যাতিতার বিশেষ বন্ধু: ১১টা নাগাদ কাকু আমায় ফোন করেন। বলেন যে আত্মহত্যার একটি ঘটনা ঘটেছে। আমরা ওখানে পৌঁছে দেখতে পাই, খুব ভিড়। আমি রীতিমতো ঠেলে ভেতরে যাই। আমাদের সেমিনার রুমের উল্টো দিকে একটি ঘরে বসানো হয়। প্রায় সাড়ে ৬টা থেকে ৭টা নাগাদ আমরা FIR দায়ের করি। যদিও আমরা পরে জানতে পারি, ওটা নাকি ১১টা ৪৩-এ দায়ের হয়েছে। 

এবিপি আনন্দ: একটা অভিযোগ শুনছিলাম যে ওখানে এসে কয়েকজন বলেন এটা করতে হবে, ওটা করতে হবে বলে? 

নির্যাতিতার বিশেষ বন্ধু: তিনজন ছেলে আসে এবং তাঁরা FIR দেখতে চায়। তখন বলে যে আমরা কলেজ থেকে আসছি। আমার বন্ধুরা বলে যে FIR এখন দেখাব না। আপনারা বাইরে বসে থাকুন। তারাও অনেকক্ষণ বাইরে বসেছিল। 

এবিপি আনন্দ: FIR কী করেছেন সেটা দেখার জন্য ঢুকে পড়েছিল? 

নির্যাতিতার বিশেষ বন্ধু: তারা আসতে চাইছিল। কিন্তু আসতে দেওয়া হয়নি। 

এবিপি আনন্দ: এরপর থানা থেকে বাড়িতে যান? 

নির্যাতিতার বিশেষ বন্ধু: না, থানা থেকে কাকু সহ পরিবারের বাকিদের পুলিশ নিয়ে যায় আরজি করে যেখানে ময়নাতদন্ত হয়েছে। কাউকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। একটা হুড়মুড় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। আরজি করে গিয়ে তখন দেখছি প্রচুর পুলিশ, প্রচুর লোক। শববাহী গাড়িটা অনেকক্ষণ আটকে ছিল। তারপর সেই গাড়ি কার্যত করিডর করে বেরিয়ে যায়। কাকিমাকে গাড়িতে তুলতে গেলে প্রচণ্ড ধাক্কাধাক্কিতে পড়ে যাই। বাড়িতে আসার পরেও দেখি আশেপাশে প্রচুর পুলিশ। কোনওক্রমে বলে তারপর উপরে উঠি। 

এবিপি আনন্দ: শেষকৃত্য কেন্দ্র করেও অনেক প্রশ্ন উঠে এসেছে, আপনি যেতে পেরেছিলেন সঙ্গে? 

নির্যাতিতার বিশেষ বন্ধু: আগে শববাহী গাড়ি এবং কাকু বেরিয়ে যান। তখন গিয়ে দেখি প্রচুর পুলিশ ঘিরে রেখেছে সৎকারের জায়গা। দুটো দেহ লাইনে ছিল। আমরা যখন বেরোই দেখি, জায়গাটা ফাঁকা হয়ে গেছে। 

এবিপি আনন্দ: একমাত্র নির্যাতিতার দেহ চুল্লিতে দেওয়া পর্যন্ত যতটুকু উদ্যোগ, তাই তো? 

নির্যাতিতার বিশেষ বন্ধু: অতিসক্রিয়তা তো মনে হয়েছেই। আমি নই, আমাদের বন্ধুদের সবারই মনে হয়েছে। 

এবিপি আনন্দ: ডেথ সার্টিফিকেট বা টাকা দেওয়া, কেউ সই করে দিয়েছে, এগুলো তো আপনার জানা?

নির্যাতিতার বিশেষ বন্ধু: এই ঘটনাটা আমি প্রত্যক্ষ করিনি কিন্তু পরে শুনেছি। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: R G Kar Protest:'কোনও শব্দ নয়, স্তব্ধ থাক রাজ্য' আরজি কর কাণ্ডের একমাসে প্রতিবাদে সামিল হতে পোস্ট সৃজিতের

সেরা শিরোনাম

Burdwan Medical College: বর্ধমান মেডিক্যালের দেওয়ালে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
বর্ধমান মেডিক্যালের দেওয়ালে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget