এক্সপ্লোর

R G Kar Protest: ভাঙা হচ্ছে RG করের সেমিনার হল লাগোয়া ঘর, প্রমাণ লোপাটের অভিযোগ তুলে বিক্ষোভে SFI, DYFI

R G Kar Hospital: আর জি করের সেমিনার হল থেকেই উদ্ধার হয়েছিল চিকিৎসকের দেহ। এবার সেই সেমিনার হল ভাঙা এবং প্রমাণ লোপাটের অভিযোগ তুলে বিক্ষোভে নামল SFI, DYFI।

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: চিকিৎসক ধর্ষণ-খুনে তোলপাড় রাজ্য রাজনীতি। আর জি করে (R G Kar Protest) নতুন করে উত্তেজনা। আর এবার প্রমাণ লোপাটের অভিযোগে। ভিতরে ঢুকল এসএফআই।  

নতুন করে উত্তেজনা: গত ৯ অগাস্ট আর জি করের সেমিনার হল থেকেই উদ্ধার হয়েছিল চিকিৎসকের দেহ। আরজি কর মেডিক্যাল কলেজের জরুরি বিভাগের বিল্ডিংয়ের চার তলায় সেমিনার রুমে চিকিৎসককে খুন ও ধর্ষণ করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, ওই সেমিনার রুমের উল্টোদিকে বিশ্রামকক্ষ তৈরির কাজ শুরু হয়েছে। সেমিনার হলের ঠিক উল্টোদিকে ঘরের দেওয়াল ভাঙা হয়েছে। বিশ্রামের ঘর তৈরির কাজ শুরু হয়েছে। আর জি কর মেডিক্যালের চিকিৎসকদের আশঙ্কা তথ্য প্রমাণ লোপাট হতে পারে। একই অভিযোগ তুলে এদিন আর জি কর চত্বরে বিক্ষোভ দেখায় SFI এবং DYFI। এবিষয়ে নতুন অধ্যক্ষ সুহৃিতা পাল জানান, 'পুলিশের সঙ্গে কথা হয়েছে, পুলিশ কাজ করতে দিলে হবে, না হলে কাজ বন্ধ।'

মঙ্গলবার সন্ধেয় হঠাৎ করেই উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। আরজি কর মেডিক্যাল কলেজের জরুরি বিভাগের বিল্ডিয়ের চারতলায় রয়েছে চেষ্ট মেডিসিন বিভাগ। গেট দিয়ে ঢুকে বাঁ-দিকে প্রথমেই রয়েছে একটি স্টোর রুম। তারপর একে একে মেল ও ফিমেল ওয়ার্ড। অন্যদিকে গেট দিয়ে ঢুকে ডান দিকে রয়েছে সেমিনার হল, এই সেমিনার হলই এখন বিতর্কের কেন্দ্রবিন্দুতে। কারণ, এখানেই মহিলা চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয়েছিল। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। সিবিআই তদন্ত শুরুও করতে পারেনি। সেমিনার হলের ঠিক উল্টোদিকের ঘর ভেঙে কাজ শুরু হওয়ায়, প্রশ্ন উঠছে। ঘটনা জানাজানি হতেই, এদিন সন্ধেয় আরজি কর মেডিক্যাল কলেজের ভিতরে ঢুকে বিক্ষোভ দেখাতে শুরু করে সিপিএমের ছাত্র ও যুব সংগঠন। আন্দোলনকারীদের দাবি, "আমরা খবর পাচ্ছি ঘর ভাঙার কথা হচ্ছে। এইভাবে প্রমাণ লোপাট করা যাবে না। সিবিআই কী করবে যদি প্রমাণ না থাকে। সেমিনার রুম আমাদের নেতারা দেখতে যাবে। যদি ভাঙা হয়ে থাকে তাহলে কপালে দুঃখ আছে।''                   

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: RG Kar Doctor's Death: আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুন, CBI তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Garia Case: গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?
গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget