এক্সপ্লোর

R G Kar Protest:'লজ্জা করে না? আজ প্রতিবাদ করছেন?' সিপিএমকে নিশানা বেচারাম মান্নার

Hooghly News: ২০০৬-এর ১৮ ডিসেম্বর, টাটাদের ন্যানো গাড়ি প্রকল্পের জমিতে উদ্ধার হয় তাপসী মালিকের দগ্ধ দেহ। যা নিয়ে প্রতিবাদ সপ্তমে নিয়ে যায় তৃণমূল।

সোমনাথ মিত্র, হুগলি: আর জি কর মেডিক্যালকাণ্ডে (R G Kar News) সিঙ্গুরের প্রতিবাদ-সভায় তাপসী মালিকের প্রসঙ্গ তুলে সিপিএমকে নিশানা করলেন বেচারাম মান্না।  সেই উদাহরণ টেনে তৃণমূলের বিরুদ্ধে বামেদের সমালোচনার জবাব দিতে চেয়েছেন মন্ত্রী। যা নিয়ে কটাক্ষ করেছে বামেরা।

প্রতিবাদ-সভায় তাপসী মালিকের প্রসঙ্গ: আর জি কর মেডিক্যাল কলেজে চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনা রাজ্য় রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছে। প্রতিবাদে পথে নেমেছে বামেরাও। এই প্রেক্ষাপটে সিঙ্গুরের তাপসী মালিক হত্য়াকাণ্ডকে হাতিয়ার করে পাল্টা সুর চড়ানোর কৌশল নিল তৃণমূল। নিহত তাপসী মালিকের মা-বাবাকে মঞ্চে বসিয়ে, সিপিএমকে নিশানা করলেন
কৃষি বিপণনমন্ত্রী ও সিঙ্গুরের তৃণমূল বিধায়ক বেচারাম মান্না। গতকাল তিনি বলেন,  "লজ্জা করে না সিপিএমের? আজ প্রতিবাদ করছেন? কোথায় ছিলেন যেদিন তাপসী মালিককে ধর্ষণ করে, খুন করে, কাঠের উনুনে জীবন্ত পুড়িয়ে মেরেছিলেন?''

২০০৬-এর ১৮ ডিসেম্বর, টাটাদের ন্যানো গাড়ি প্রকল্পের জমিতে উদ্ধার হয় তাপসী মালিকের দগ্ধ দেহ। যা নিয়ে প্রতিবাদ সপ্তমে নিয়ে যায় তৃণমূল। তৃণমূল ক্ষমতায় আসার পর, সিংগুরে তাপসী মালিকের মূর্তি বসানো হয়। তবে ২০১৮-র পঞ্চায়েত নির্বাচনে তাপসীর বাবা মনোরঞ্জন মালিক তৃণমূলের বিরুদ্ধে জেলা পরিষদ আসনে নির্দল প্রার্থী হন। গাড়ি চিহ্ন নিয়ে ভোটে দাঁড়ান তিনি। সেই সময় মেয়ের খুনে অভিযুক্তের আত্মীয়কে তৃণমূল টিকিট দিয়েছে বলে অভিযোগ করেন তাপসী মালিকের বাবা। তিনি জানিয়েছিলেন, "মেয়েকে খুনে অভিযুক্ত দেবু মালিকের ভাইপোকে তৃণমূলের টিকিট দেওয়া হয়েছে। তাই নির্দল হিসেবে লড়ার সিদ্ধান্ত।''

তাপসী মালিক হত্যা মামলায় সিপিএম নেতা সুহৃদ দত্ত ও সিপিএম কর্মী দেবু মালিক গ্রেফতার হলেও, পরে হাইকোর্ট থেকে তাঁরা জামিন পান। ১৮ বছর পর, এবার আর জি কর মেডিক্যালকাণ্ডে বিরোধীদের আক্রমণ ঠেকাতে সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে সেই তাপসী মালিকের হত্যাকাণ্ডকেই হাতিয়ার করলেন মন্ত্রী বেচারাম মান্না। বক্তব্যে উঠে এল সদ্য প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর কথাও। বেচারাম মান্না বলেন, "মুখ্যমন্ত্রী মৃত চিকিৎসকের বাড়িতে গেছেন। তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছেন। আপনারা সেদিন তাপসী মালিকের বাড়িতে গিয়েছিলেন? আপনাদের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য?''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: RG Kar News: আরজি কর মেডিক্যালে আর্থিক অনিয়মের অভিযোগ, তদন্তে সিট গঠন রাজ্যের

সেরা শিরোনাম

News Live Update : নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে জয়ের পর বিজেপির বিজয় মিছিল
নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে জয়ের পর বিজেপির বিজয় মিছিল
West Bengal News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
Durga Puja 2026: ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
Kunal Ghosh : কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক, পুলিশকে নির্দেশ হাইকোর্টের
কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক, পুলিশকে নির্দেশ হাইকোর্টের

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget