এক্সপ্লোর

R G Kar Case : মেয়ের মৃত্যুর ১ বছর! দিল্লি গিয়ে CBI-কে কী কী প্রশ্ন অভয়ার মা-বাবার? পেলেন কি উত্তর?

সিবিআই দফতর থেকে বেরিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন তাঁরা। CBI একটা বোগাস তদন্তকারী সংস্থা, বললেন নিহত চিকিৎসকের বাবা। 

নয়াদিল্লি:  দিল্লিতে গিয়ে সিবিআই ডিরেক্টরের সঙ্গে দেখা করলেন অভয়ার মা-বাবা। দেখা করলেন আর জি কর মামলার তদন্তকারী আধিকারিকের সঙ্গেও।  গত ১ বছরে বারবার আশাহতই হয়েছেন, এবার দিল্লি এসেছিলেন অনেক আশা নিয়ে। কিন্তু সেখানেও এসে এমন কিছু ঘটল না, যা ছিটেফোঁটা আলো দেখাতে পারে।  নিহত চিকিৎসকের মা শুধু বললেন, 'আমরা বললাম যে, আমাদের এখানে আসার সময়টাই নষ্ট হয়েছে।' সিবিআই দফতর থেকে বেরিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন তাঁরা। CBI একটা বোগাস তদন্তকারী সংস্থা, বললেন নিহত চিকিৎসকের বাবা। 

CBI এর কাছে কী কী প্রশ্ন অভয়ার মা-বাবার

বৃহস্পতিবার দিল্লি গিয়ে CBI ডিরেক্টরের সঙ্গে দেখা করেন অভয়ার মা-বাবা। আর তারপর সেই CBI-এর বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন  তাঁরা। এই খুন ধর্ষণের ঘটনা কি সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় একাই ঘটিয়েছিল? নাকি আর কেউ জড়িত ছিল? সেই উত্তর আজও মেলেনি। আর তা নিয়েই বৃহস্পতিবার ক্ষোভের সুর ঝরে পড়ে সন্তানহারা দম্পতির গলায়। নিহত চিকিৎসকের মা জানান, 'আমাদের যে এখন ইনভেস্টিগেটিং অফিসার, DIG, ওনারা দু'জনেই বলছেন সঞ্জয় রায় একাই করেছে আর কেউ এইসব কোনও ধর্ষণের সঙ্গে জড়িত নয়। এটা আমরা মা-বাবা হিসাবে যেমন মানি না, তেমনি আমার এই দেশের ১৪০ কোটি লোকও সেটা মানে না।  '

'CBI একদম বোগাস' বললেন অভয়ার বাবা

নিহত চিকিৎসকের বাবার গলাতেও ক্ষোভ আর হতাশার সুর।  'ডিরেক্টর বললেন, যে আমরা সাপ্লিমেন্টারি চার্জশিট দেব, দেব, দেব ... এইটা প্রতিজ্ঞা করেছেন, ব্যস। আমাদের ধন্য করে দিয়েছেন উনি এটা বলে।...১৪০ কোটি লোক যাদের ওপর ভরসা করে থাকে, তারা একদম বোগাস। আমাদের দেশে এই ধরনের তদন্তকারী সংস্থা যতদিন থাকবে, ক্রাইম জীবনে কমবে না।  ' 

'গ্রো আ স্পাইন অর রিজাইন'

বৃহস্পতিবার দিল্লির সিবিআই দফতরে ঢোকার সময় অভয়ার মায়ের হাতে ছিল একটি প্ল্যাকার্ড।  যার এক দিকে লেখা ছিল,  'আমরা জানতে চাই, কারা যুক্ত?  অপরাধের জায়গা কোনটা?ধর্ষণ ও খুনের উদ্দেশ্য কী?  'প্ল্যাকার্ডের আরেক দিকে লেখা ছিল, ডিয়ার সিবিআই, গ্রো আ স্পাইন অর রিজাইন! 

নিহত চিকিৎসকের মা বলেন,  'সিবিআই এটা নিতে রাজি হয়নি। বলেছে আমাদের স্পাইন আছে। আমরা এটা নেব না। আমি লাস্টে বলে এসেছি আপনাদের স্পাইন নেই। তাই আপনারা এই তদন্ত করেছেন। '

শনিবার ৯ অগাস্ট, আর জি কর-কাণ্ডের এক বছর পূর্ণ হবে। বিচারের দাবিতে সেদিন নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে।

সেরা শিরোনাম

Kunal Ghosh: 'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
Kalyan Banerjee Vs Abu Taher: 'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ
'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ
West Burdwan: রান্না করা ডালের পরিমাণ নিয়ে ক্ষুব্ধ, মিড ডে মিলের কর্মীদের ধমক বিধায়ক জিতেন্দ্র তিওয়ািরর
রান্না করা ডালের পরিমাণ নিয়ে ক্ষুব্ধ, মিড ডে মিলের কর্মীদের ধমক বিধায়ক জিতেন্দ্র তিওয়ািরর

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget