এক্সপ্লোর

RG Kar Rabindra Bharti Protest : রবীন্দ্রভারতীর প্রতিবাদ মিছিলে 'মত্ত সিভিক' ঢুকে পড়ার অভিযোগ, তুমুল বিক্ষোভ

Rabindra Bharati University Protest : পড়ুয়াদের লেখা গ্রাফিতির উপরে সিভিকের বাইক। তড়িঘড়ি অভিযুক্তকে সরালেন ট্রাফিক সার্জেন্ট। তুমুল বিক্ষোভ।

অনির্বাণ বিশ্বাস , ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : প্রতিবাদে উত্তাল শহর। জেলা থেকে জেলা চলছে বিক্ষোভ। আরজি করের ঘটনা নড়িয়ে দিয়েছে সারা বিশ্বের ভারতীয়দের। কলকাতা এখন প্রতিবাদের শহর। শুক্রবার সারারাত আরজি করের নির্যাতিতার সঠিক বিচারের দাবিতে পথে বসেছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। তাঁদের নির্ধারিত কর্মসূচি ছিল ভোর চারটে অবধি। প্রতিবাদ চলছিল শান্তিপূর্ণ ভাবেই কিন্তু রাত সাড়ে তিনটেয় ঘটল এমন একটি ঘটনা, যাতে করে আন্দোলনের মোড়টাই ঘুরে গেল অন্যদিকে। 

আর জি কর-কাণ্ডে বিটি রোডে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও প্রাক্তনীদের প্রতিবাদ চলাকালীন রাত সাড়ে তিনটে নাগাদ একটি বাইক নিয়ে ঢুকে পড়েন এক সিভিক ভলান্টিয়ার। বিক্ষোভকারীদের অভিযোগ, সেই সিভিক ভলান্টিয়ার ছিলেন মত্ত অবস্থায়। তিনি পুলিশ লেখা বাইক নিয়ে প্রতিবাদীদের মধ্যে ঢুকে পড়েন। টালমাটাল অবস্থায় তাঁকে ধরে ফেলেন বিক্ষোভকারীরা, জানতে চাওয়া হয় তাঁর পরিচয়। জানা যায়, ওই ব্যক্তি সিঁথি থানার সিভিক ভলান্টিয়ার গঙ্গাসাগর গোন্ডে। অভিযোগ তিনি বেসামাল অবস্থায় ছিলেন। প্রতিবাদ মিছিলে ওই ব্যক্তিকে নিয়ে অশান্তি বাঁধতেই, সেখানে কর্তব্যরত সার্জেন্ট ওই বাইকআরোহী সিভিক ভলান্টিয়ারকে 'সাইডে আসতে বলেন'। বিক্ষোভকারীদের অভিযোগ, সেখানে কর্তব্যরত সার্জেন্ট তারকেশ্বর পুরীই ওই মত্ত সিভিক ভলান্টিয়ারকে সেখান থেকে বেরিয়ে যেতে সাহায্য করেন। এই ঘটনার পর আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। কেন সব দেখে শুনে, সার্জেন্ট চুপ রইলেন, তাঁকে পালাতে সাহায্য করলেন, প্রশ্ন তুলেছেন পড়ুয়ারা। বিক্ষোভকারীদের অভিযোগ, কাশীপুর ও সিঁথি থানার পুলিশ অফিসাররাও গুরুত্ব দিয়ে পড়ুয়াদের কথা শুনছিলেন না। 

আরজি কর কাণ্ডে ধরা পড়েছে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। আবার রবীন্দ্রভারতীর বিক্ষোভেও মত্ত অবস্থায় ঢুকে পড়ার অভিযোগ সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধেই। আন্দোলনকারীদের অভিযোগ, এই সিভিক ভলান্টিয়ারকে বাঁচাতেই তৎপর ছিলেন সেখানে উপস্থিত সার্জেন্ট । তাই তাঁদের প্রশ্ন, সিভিক ভলান্টিয়ারদের মাথায় তাহলে কার হাত ? কেন তাঁদের সেফ-গার্ড দিচ্ছেন পুলিশ আধিকারিকরা? 

শেষমেষ এফআইআর দায়ের করে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে হেফাজতে নেয় পুলিশ। লালবাজার সূত্রে খবর, অবরোধ উঠতেই অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত কাজে যোগ দিতে পারবেন না বলেও জানিয়েছে পুলিশ। 

সাড়ে ৪ ঘণ্টা পর অবরোধ তোলেন প্রতিবাদীরা। কিন্তু ওই ব্যক্তিকে কেন আন্দোলনকারীদের সামনে আনা হল না, তাই নিয়েও ক্ষোভপ্রকাশ করেছেন বিক্ষোভকারী ছাত্রীরা। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: RG Kar Case: প্রেসক্রিপশনে 'Justice For RG Kar' স্টিকার, অভিনব প্রতিবাদ রায়গঞ্জের চিকিৎসকের

সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?

ভিডিও

Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026
Ekdalia Evergreen Club | এবিপি আনন্দর সেরা পাড়ার পুজো হিসেবে সম্মানিত একডালিয়া এভারগ্রিন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget