এক্সপ্লোর

Rabindra Bharti University : CPM-র আমলে চরম অসম্মানিত হয়েছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, স্মৃতি ফেরাল রবীন্দ্রভারতীর ঘটনা

Rabindra Bharti University Controversy : উপাচার্যকে হেনস্থা! বাম জমানার সন্তোষ ভট্টাচার্য কি তৃণমূল জমানার শুভ্রকমল?

কৃষ্ণেন্দু অধিকারী, ময়ূখঠাকুর চক্রবর্তী, উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : তৃণমূলপন্থী কর্মচারী সংগঠনের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ করেছেন রাজ্য়পাল (Bengal Governor) নিযুক্ত রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের (Rabindra Bharati University) অন্তর্বর্তী উপাচার্য। তিনি বলেন, ভয় পাচ্ছি, বাড়ি থেকে কাজ করতে হচ্ছে। যেতে পারছি না বিশ্ববিদ্যালয়ে। এই ঘটনায় ঘটনায় অনেকেরই স্মৃতিতে কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের প্রাক্তন উপাচার্য সন্তোষ ভট্টাচার্যের ভয়াবহ অভিজ্ঞতার কথা। আটের দশকের সেই সময়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সন্তোষ ভট্টাচার্যকে চরম অসম্মান করা হয়েছিল। সেদিন অভিযোগ ছিল সিপিএমের বিরুদ্ধে। 

আটের দশক।  ক্ষমতায় তখন বামেরা। মুখ্য়মন্ত্রী জ্য়োতি বসু। (Jyoti Basu) রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বিটি রোড ক্যাম্পাসের থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে  চরম বিতর্ক বাধে। বাম সরকারের সুপারিশ উপেক্ষা করে সন্তোষ ভট্টাচার্যকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করেছিলেন তৎকালীন আচার্য তথা রাজ্যপাল অনন্তপ্রসাদ শর্মা।  যার ফলে দীর্ঘদিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাস অচল করে রেখেছিল সিপিএম প্রভাবিত কর্মচারী সমিতি ৷

বাধ্য হয়ে সন্তোষ ভট্টাচার্যকে মাঝে-মধ্যে বাড়িতে বসেই ফাইল দেখতে হত ৷ পরিস্থিতির চাপে দু’একবার সিন্ডিকেটের বৈঠকও তাঁকে ডাকতে হয়েছিল বিশ্ববিদ্যালয়ের বাইরে ৷  তা সত্বেও নিজের দায়িত্বে অনড় ছিলেন তিনি। আর এখন তৃণমূল জমানায় তৃণমূলপন্থী কর্মচারী ইউনিয়নের চরম অসহযোগিতার অভিযোগ করছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য।

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায় অভিযোগ করেছেন, ' আমি যখন সন্তোষবাবু ভিসি ছিলেন তখন ছিলাম না, আমি ওকে ডিন হিসাবে পেয়েছি। উনি বড় মাপের মানুষ, পণ্ডিত মানুষ। যা ভাল ভেবেছেন করেছেন। এই অসভ্যতা অসহযোগিতা উপাচার্যের সঙ্গে করলে বিশ্ববিদ্যালয়ের কী মঙ্গল হবে? কলকাতা বিশ্ববিদ্যালয়ের কী লাভ হয়েছে, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের কী লাভ হচ্ছে?' 

কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা দত্ত দে জানান, ' আমি তখন ছোট, তাঁকেও চরম হেনস্থার শিকার হতে হয়েছিল। আজকে রবীন্দ্রভারতীর উপাচার্যকেও হেনস্থার শিকার হতে হচ্ছে। আমি উপাচার্য হিসাবে এটা মেনে নেই না, শাসক পাল্টেছে, কিন্তু তার মনোভাব বদলাল না। ' 

যদিও তৎকালীন শাসকের রোষে পড়া সত্ত্বেও, উপাচার্য পদ থেকে ইস্তফা দেননি সন্তোষ ভট্টাচার্য। তবে, তাঁর গভীর অভিমান হয়েছিল। সন্তোষ ভট্টাচার্যের মৃত্যুর পর, কলকাতা বিশ্ববিদ্যালয়ের আর্জি সত্ত্বেও মৃতদেহ নিয়ে যেতে দেওয়া হয়নি কলেজ স্ট্রিট ক্যাম্পাসে৷ কারণ তিনি পণ করেছিলেন, আর বিশ্ববিদ্যালয়ের চৌকাঠ মাড়াবেন না৷ 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Sujit Bose: পুজোর আগেই বড় ধাক্কা সুজিত বসুর! জামিনের আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে, জেলেই কাটবে দুর্গাপুজো
পুজোর আগেই বড় ধাক্কা সুজিত বসুর! জামিনের আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে, জেলেই কাটবে দুর্গাপুজো
Mamata Banerjee Rally: আজ মমতার মিছিল,
আজ মমতার মিছিল, "আমি পুলিশকে বলব যেখানে শুরু, সেখানেই শেষ করে দিতে", পরামর্শ মুখ্যমন্ত্রীর
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Embed widget