এক্সপ্লোর

Rabindra Sarobar:শুকিয়ে যাচ্ছে রবীন্দ্র সরোবর, চিন্তায় প্রাতঃভ্রমণ ও সান্ধ্যভ্রমণকারীরা

Kolkata News:শুকিয়ে যাচ্ছে রবীন্দ্র সরোবর! প্রাতঃভ্রমণ বা সান্ধ্যভ্রমণে গিয়ে যারা রোজ এই শতাব্দীপ্রাচীন সরোবরকে দেখেন তাঁরা বলছেন, একটু একটু করে জল কমছে সরোবরের।

সুদীপ্ত আচার্য, কলকাতা: শুকিয়ে যাচ্ছে রবীন্দ্র সরোবর (Rabindra Sarobar)! প্রাতঃভ্রমণ বা সান্ধ্যভ্রমণে গিয়ে যারা রোজ এই শতাব্দীপ্রাচীন সরোবরকে দেখেন তাঁরা বলছেন, একটু একটু করে জল কমছে সরোবরের। বিশেষজ্ঞদের দাবি, উপায় এখন, ড্রেজিং (Dredging) বা পলি নিষ্কাশন করা। 

কী পরিস্থিতি?
আমার শহরে শুকিয়ে যাচ্ছে জল| আস্তে আস্তে লুকিয়ে যাচ্ছে জল| অন্য কোথাও চল...| পরিচিত বাংলা গানের লিরিকস...কিন্তু, আমার শহরে যেন সত্য়ি হয়ে উঠছে এই কথাগুলোই! শুকিয়ে যাচ্ছে রবীন্দ্র সরোবর! 
জাতীয় এই সরোবরের বয়স ১০৩ বছর। ইংরেজ আমলে খনন করা হয়েছিল এর কৃত্রিম জলাশয়। ১৯২ একর রবীন্দ্র সরোবরের ৯০ একর জুড়ে জলাশয়। প্রাতঃভ্রমণ বা সান্ধ্যভ্রমণে গিয়ে যারা একে রোজ দেখেন তাঁরা বলছেন, একটু একটু করে জল কমছে সরোবরের। বাঁধানো পাড় থেকে ২০ ফুট অবধি ভাঙা, যেখানে জল, সেখানেও গভীরতা কম। নোংরা জল, শ্যাওলা, এই সিঁড়ি আগে দেখা যেত না। কিন্তু, কেন কমছে জল? কারণ কি শুধুই তীব্র গরম? বিশেষজ্ঞরা বলছেন, না। নেপথ্য়ে রয়েছে শতাব্দীপ্রাচীন এই সরোবরের সংস্কারের অভাব। বছরের পর বছর পলি না সরানোয়, গভীরতা কমে গেছে সরোবরের। কমে গেছে জলধারণ ক্ষমতা। এখন কি আর কোনও উপায় নেই সরোবরকে বাঁচানোর? বিশ্বের নানা প্রান্তে সরোবর সংস্কারের কাজ করেছেন পরিবেশ বিজ্ঞানী শঙ্কর চট্টোপাধ্য়ায়। তিনি বলছেন, কৃত্রিম এই জলাশয়ের উৎস বৃষ্টি ও মাটির নীচের জল। বিশেষজ্ঞের দাবি, কঠিন পলি পড়ে যাওয়ায় মাটির নীচের জল উপরে উঠতে পারছে না। এখন উপায়, ড্রেজিং করা বা পলি নিষ্কাশন।  ২০১৭ সালে জাতীয় পরিবেশ আদালত নির্দেশ দিয়েছিল রবীন্দ্র সরোবরের পলি তুলতে হবে। তখন কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি বলে ড্রেজিং করলে রবীন্দ্র সরোবর সমপূর্ণ শুকিয়ে যেতে পারে। তখন পরিবেশ আদালত বলে ৩ ফুট ড্রেজিং করতে হবে। কিন্তু, কাজ হয়নি। পাস দিয়ে সামান্য মাটি কাটা হয়েছে। তাও, বিজ্ঞানসম্মতভাবে নয়। কংক্রিটের শহরে রবীন্দ্র সরোবর যেন এক টুকরো ‘ওয়েসিস’। কলকাতার ফুসফুস। তার সঙ্কট এখন কাটবে কীভাবে? প্রসঙ্গত, রোয়িং প্রশিক্ষণ চালু হতেই রবীন্দ্র সরোবরে একটি দুর্ঘটনা ঘিরে হইচই পড়ে যায়। উল্টে যায় রোয়িং বোট। বোটে ছিলেন এক সিনিয়র রোয়ার। উদ্ধারকারী বোট থাকায় দ্রুত তাঁকে উদ্ধার করা হয়। গত বছর, ২১ মের ঘটনা।  প্রবল ঝড়ে রোয়িং বোট উল্টে জলে ডুবে মৃত্যু হয় দুই কিশোরের।

আরও পড়ুন:কোথা থেকে শুরু বিশ্ব পরিবেশ দিবস উদযাপন? কেনই বা গুরুত্বপূর্ণ এই দিন?

সেরা শিরোনাম

West Bengal Live Blog: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
Kali Puja 2026: বৃষ্টি হলে বিশেষ ব্যবস্থা, প্রবেশ-প্রস্থান পথ নিয়েও অনেক নিয়ম! চোরবাগানের পরে কালীপুজো নিয়ে আরও কড়া প্রশাসন
বৃষ্টি হলে বিশেষ ব্যবস্থা, প্রবেশ-প্রস্থান পথ নিয়েও অনেক নিয়ম! চোরবাগানের পরে কালীপুজো নিয়ে আরও কড়া প্রশাসন
Koustav Bagchi: বিজেপির মিছিলে হাত ধরে হাঁটবেন অর্জুন সিং- কৌস্তভ? যা জানালেন বিধায়ক
বিজেপির মিছিলে হাত ধরে হাঁটবেন অর্জুন সিং- কৌস্তভ? যা জানালেন বিধায়ক
West Bengal: দুর্গাপুজোর প্যান্ডেলেই সংসার পেতেছে বাবুই পাখি, নিরাপদে নতুন ঠিকানায় পৌঁছে দেওয়ার উদ্যোগ
দুর্গাপুজোর প্যান্ডেলেই সংসার পেতেছে বাবুই পাখি, নিরাপদে নতুন ঠিকানায় পৌঁছে দেওয়ার উদ্যোগ

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget