এক্সপ্লোর

Rachana Banerjee: স্কুলে স্মার্ট ক্লাসরুম তৈরি নিয়ে ফের রচনা বন্দ্যোপাধ্যায় ও অসিত মজুমদারের সংঘাত প্রকাশ্যে

Rachana Banerjee and Asit Majumdar: স্কুলে স্মার্ট ক্লাসরুম তৈরি। তা নিয়ে শুরু থেকেই সাংসদ আর বিধায়কের মধ্যে সংঘাত

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: স্কুলে স্মার্ট ক্লাসরুম তৈরি নিয়ে ফের রচনা বন্দ্যোপাধ্যায় ও অসিত মজুমদারের সংঘাত প্রকাশ্যে। জুলাইয়ে বাগ‍‍বিতণ্ডার পর এবার স্মার্ট ক্লাসরুম উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোর অভিযোগ করেছেন তৃণমূল বিধায়ক। সবাইকে নিয়ে চলার বার্তা দিলে ভাল করতেন বিধায়ক, প্রতিক্রিয়া তৃণমূল সাংসদের। 

স্কুলে স্মার্ট ক্লাসরুম তৈরি। তা নিয়ে শুরু থেকেই সাংসদ আর বিধায়কের মধ্যে সংঘাত। উদ্বোধনেও জিইয়ে রইল দ্বন্দ্ব। হুগলির চুঁচুড়ার বাণীমন্দির স্কুলে স্মার্ট ক্লাসরুমের সূচনা হল হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। অথচ সেই অনুষ্ঠানে গরহাজির থাকলেন স্থানীয় তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। সাংসদ তহবিলের টাকায় চুঁচুড়ার বাণীমন্দির স্কুলে তৈরি হয়েছে স্মার্ট ক্লাসরুম। চলতি মাসের শুরুতে এই স্মার্ট ক্লাসরুম তৈরি করা নিয়ে তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের বিরুদ্ধে আপত্তি জানানোর পাশাপাশি, প্রধান শিক্ষিকার সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওঠে। 

চুঁচুড়ার বাণীমন্দির স্কুলের প্রধান শিক্ষিকা ধৃতি বন্দ্য়োপাধ্য়ায় বলছেন, 'উনি বললেন, এক্ষুনি কাজটা বন্ধ করা হোক। এক্ষুনি কাজটা বন্ধ করা হোক, কে কাজ করতে বলেছে? কার অনুমতি নিয়ে কাজ হচ্ছে। ওঁর বক্তব্য, কে টেন্ডার ডেকেছে, উনি কেন জানেন না।' সাংসদও পাল্টা হুঁশিয়ারি দেন। হুগলির তৃণমূল কংগ্রেস সাংসদ রচনা বন্দ্য়োপাধ্য়ায় বলছেন, 'আগামী দিনেও আমি স্মার্ট ক্লাসরুম করব চুঁচুড়ার বুকে এসে।কার কত দম আছে এসে আমায় আটকে দেখিয়ে দিক।'

শনিবার বাণীমন্দির স্কুলে স্মার্ট ক্লাসরুম উদ্বোধন করেন হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। বিধায়কের দাবি, স্কুলের পরিচালন সমিতির সদস্য হওয়া সত্ত্বেও এই অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি। চুঁচুড়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক অসিত মজুমদার বলছেন, 'লোকাল MLA হিসেবে নিশ্চয়ই আমি ডাক পাব..এটা স্বাভাবিক...বাণীমন্দিরে তো আমি ম্যানেজিং কমিটির
মেম্বার...এটা তো প্রোটোকলেও পড়ে বলে আমার মনে হয়, প্রোটোকলেও ওরা মানেনি হয়তো> আমার দুর্ভাগ্য ও আমার দলের MP...আমাকেও মমতা বন্দ্যোপাধ্যায় টিকিট দিয়েছেন...ওকেও মমতা বন্দ্যোপাধ্যায় টিকিট দিয়েছেন'

পাল্টা সবাইকে মিলেমিশে চলার জন্য বিধায়ককে বার্তা দিয়েছেন তৃণমূল সাংসদ। হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বলছেন, 'সবাইকে মিলেমিশে নিয়ে এখন উনি থাকতে চাইছেন...এটা অনেক আগে হওয়া উচিত ছিল...আজকে উনি সবাইকে ডাকছেন সবার সঙ্গে মিশছেন ভাল কথা...যদি সেটাই মেনটেন করেন আমি খুব খুশি হব।' এর আগে সাংসদ-বিধায়কের দ্বন্দ্ব মিটেছে বলে দাবি করা হয়েছিল তৃণমূল নেতৃত্বের তরফে। কিন্তু বরফ যে গলেনি, তা আরও একবার স্পষ্ট হল স্মার্ট ক্লাসরুম উদ্বোধনী অনুষ্ঠানে।  বিধায়ক-সাংসদের এই লড়াই বিধানসভা নির্বাচনের আগে শাসক দলের বিড়ম্বনা বাড়াতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। 

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
CM Suvendu Adhikari: রাজ্যের প্লাবিত এলাকা পরিদর্শনের পর আর্থিক সাহায্য ঘোষণা, ধান চাষীদের জন্য বড় বার্তা মুখ্যমন্ত্রীর, রইল রেশন-শস্যবীমা-সহ একাধিক জরুরি বার্তা
রাজ্যের প্লাবিত এলাকা পরিদর্শনের পর আর্থিক সাহায্য ঘোষণা, ধান চাষীদের জন্য বড় বার্তা মুখ্যমন্ত্রীর, রইল রেশন-শস্যবীমা-সহ একাধিক জরুরি বার্তা

ভিডিও

Jadavpur University News: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শাসক ঢোকার চেষ্টা করে: Subhamoy Maitra | ABP Ananda
Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget