এক্সপ্লোর

JU Ragging: যাদবপুরে ফের ব়্যাগিং? ইস্তফার হুঁশিয়ারি অ্যান্টি ব়্যাগিং স্কোয়াডের চেয়ারম্যানের

JU Ragging Update: কয়েক মাস আগে র‍্যাগিংয়ের অভিযোগে উত্তাল হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। হস্টেলে র‍্যাগিংয়ের জেরে ছাত্র মৃত্যুর অভিযোগে তোলপাড় হয় রাজ্য-রাজনীতি।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: যাদবপুরে (Jadavpur University) ফের র‍্যাগিংয়ের (Ragging) অভিযোগ। হস্টেলে নয়, এবার বিশ্ববিদ্যালয়ের যাদবপুর ও সল্টলেক ক্যাম্পাসে র‍্যাগিংয়ের অভিযোগ উঠল। পদক্ষেপ না করায় ইস্তফার হুঁশিয়ারি দিলেন অ্যান্টি র‍্যাগিং স্কোয়াডের চেয়ারম্যান। উপাচার্যকে চিঠি দিয়েছেন তিনি। 

ফের র‍্যাগিংয়ের অভিযোগ: কয়েক মাস আগে র‍্যাগিংয়ের অভিযোগে উত্তাল হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। হস্টেলে র‍্যাগিংয়ের জেরে ছাত্র মৃত্যুর অভিযোগে তোলপাড় হয় রাজ্য-রাজনীতি। ঘটনায় প্রাক্তন এবং বর্তমান পড়ুয়া মিলিয়ে গ্রেফতার করা হয় ১৩ জনকে। আর সেই রেশ কাটতে না কাটতেই ফের র‍্যাগিংয়ের (Ragging) অভিযোগ যাদবপুরে। ঘটনায় ক্ষুব্ধ অ্যান্টি র‍্যাগিং স্কোয়াডের চেয়ারম্যান। ইতিমধ্যেই উপাচার্যকে চিঠি দিয়েছেন তিনি। তাঁর প্রশ্ন, 'র‍্যাগিং নিয়ে কেন বৈঠক ডাকা হচ্ছে না? তাহলে আমার থাকার দরকার কী?' এখনও প্রতিক্রিয়া মেলেনি যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।         

বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র‍্যাগিং হেল্পলাইন নম্বর মারফত ১৩ অক্টোবর দুটো অভিযোগ আসে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এক অধ্য়াপকই অ্যান্টি র‍্যাগিং স্কোয়াডের চেয়ারম্যান। উপাচার্যকে তিনি চিঠিতে লিখেছেন এই অভিযোগের ভিত্তিতে মিটিং ডাকার কথা বলেছেন। কিন্তু মিটিং ডাকা হচ্ছে না। সূত্রের খবর, ঘটনা পুরনো হলেও নতুন করে অভিযোগ জানানো হয়েছে। যদিও বিশ্ববিদ্য়ালয়ের উপাচার্য এবিষয়ে কোনও মন্তব্য করতে যাননি। 

গত ৯ অগাস্ট রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের তিনতলা থেকে পড়ে মৃত্যু হয় নদিয়ার এক পড়ুয়ার। নেপথ্যে ওঠে জঘন্যতম র‍্যাগিং-এর অভিযোগ ।এরপর থেকে বিভিন্ন মহলে বারবার প্রশ্ন উঠছে র‍্যাগিং ও তারওপর নজরদারি নিয়ে। এর আগে ব়্যাগিংয়ের অভিযোগে সরব হয়েছেন খোদ অন্তবর্তী উপাচার্য। গত মাসে অন্তবর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ বলেন, “তদন্ত চাই। আমি তো নিজে র‍্যাগিং-এর শিকার। মনে হচ্ছে চক্রান্ত, পিছনে পাকা মাথা।’’ 

বহু টালবাহানার পর সেই প্রক্রিয়াই গতমাসে শুরু হয় যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, মোট ২৯টি ক্য়ামেরা বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তারমধ্য়ে ৬টি ANPR বা Automatic Number Plate Recognition ক্যামেরা। যা দিয়ে গাড়ির নম্বর প্লেটের স্টিল ছবি তোলা হবে। ২১টি বুলেট ক্য়ামেরায় বিশ্ববিদ্য়ালয়ে ঢোকা বেরোনোর ভিডিও রেকর্ডিং হবে। সার্ভার রুমে থাকবে ২টি ডোম ক্য়ামেরা। বিশ্ববিদ্য়ালয় সূত্রে জানা যায়, যে ক্য়ামেরাগুলি বসানো হচ্ছে, প্রায় সবক'টিই রাতে ছবি তুলতে সমর্থ।              

আরও পড়ুন: Ration Scam: রেশন 'দুর্নীতি'তে ধৃত বাকিবুর রহমানের ১২দিনের ইডি হেফাজত

সেরা শিরোনাম

Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Siliguri: 'হিন্দু দোকানের বিরিয়ানি খান', পুজোর মুখে ফ্লেক্স হিন্দু জাগরণ মঞ্চের, বিতর্ক তুঙ্গে
'হিন্দু দোকানের বিরিয়ানি খান', পুজোর মুখে ফ্লেক্স হিন্দু জাগরণ মঞ্চের, বিতর্ক তুঙ্গে

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget