এক্সপ্লোর

Ration Scam: রেশন 'দুর্নীতি'তে ধৃত বাকিবুর রহমানের ১২দিনের ইডি হেফাজত

ইডি দাবি করেছে, বাকিবুরের রাইস মিলে মিলেছে সরকারি দফতরের ১০৯টি স্ট্যাম্প। পাশাপাশি সাড়ে ৫০ কোটির বেশি টাকার রেশন দুর্নীতি হয়েছে বলেও দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।

কলকাতা: রেশন 'দুর্নীতি'তে ধৃত বাকিবুর রহমানের ১২দিনের ইডি (ED) হেফাজতের নির্দেশ। এদিনের শুনানিতে ইডি দাবি করেছে, বাকিবুরের রাইস মিলে মিলেছে সরকারি দফতরের ১০৯টি স্ট্যাম্প। পাশাপাশি সাড়ে ৫০ কোটির বেশি টাকার রেশন দুর্নীতি হয়েছে বলেও দাবি ইডির। 

কোটি কোটি বেশি টাকার রেশন দুর্নীতি: স্কুলে নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের, ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের জোড়া ফ্ল্যাট থেকে কোটি কোটির বেশি নগদ বাজেয়াপ্ত করেছিল ED।এবার রেশন দুর্নীতিকাণ্ডেও উঠে এল সেই একই পরিমাণ টাকার অঙ্ক।৫০ কোটি ৫০ লক্ষ ৭৭ হাজার ৫৫০ টাকা। ED সূত্রে দাবি, রেশন দুর্নীতিকাণ্ডেও খোঁজ মিলেছে সেরকম একাধিক ভুয়ো কোম্পানির। যে সংস্থার মাধ্যমে কালো টাকা, সাদা করাই ছিল মূল উদ্দেশ্য।

কেন্দ্রীয় এজেন্সি সূত্রে আরও দাবি, ইতিমধ্যে বাকিবুরের ৬টি কোম্পানির হদিশ পেয়েছে তারা। যেখানে আটা বন্টন দুর্নীতির টাকা ঢুকেছে।যার মধ্যে NPG রাইসমিল প্রাইভেট লিমিটেডে ঢুকেছে - ১০ কোটি ৩০ লক্ষ ৯৭ হাজার ১০০ টাকা। রুদ্রাক্ষ ব্যাপার প্রাইভেট লিমিটেডে ৩ কোটি ৯৪ লক্ষ ৯১ হাজার ৫০০ টাকা, গুডলাইফ ডিলারস প্রাইভেট লিমিটেডে ৭ কোটি ৩৪ লক্ষ ৪৬ হাজার ১০০ টাকা, ইউনিকন কমোডিল প্রাইভেট লিমিটেডে ১১ কোটি ৬৭ লক্ষ ১১ হাজার ১০০ টাকা, জ্যাকি ক্লথিং প্রাইভেট লিমিটেড ও ত্রিমূর্তি ইনফ্রা ডেভলপার্স প্রাইভেট লিমিটেডে ১৪ কোটি ১৩ লক্ষ ২৪ হাজার ৮৫০ টাকা এবং কানাইয়া নির্মাণ প্রাইভেট লিমিটেডে ৩ কোটি ১০ লক্ষ ৬ হাজার ৯০০ টাকা ঢুকেছে। সব মিলিয়ে অঙ্কটা ৫০ কোটি ৫০ লক্ষ ৭৭ হাজার ৫৫০ টাকা।ED সূত্রে দাবি করা হয়েছে, বাকিবুরের মতো মিল মালিক থেকে Public Distribution System বা PDS ডিস্ট্রিবিউটার, PDS ডিলার এবং অন্যান্য আরও কয়েকজন ব্যক্তির মধ্যে দুর্নীতির টাকা ভাগ হয়েছিল। রেশন দুর্নীতি মামলায় আন্তর্জাতিক যোগ রয়েছে বলেও সোমবার আদালতে দাবি করে ED। 

রেশন দুর্নীতির তদন্ত প্রথম শুরু করেছিল রাজ্য পুলিশ।২০২০, ২১ ও ২২ সালে নদিয়ার ধুবুলিয়া, কোতোয়ালি ও নবদ্বীপ থানায় তিনটে FIR করে পুলিশ।২০২০ সালের ২০ ফেব্রুয়ারি, নদিয়ার কোতোয়ালি থানায় FIR দায়ের হয়।সেই FIR-এর ভিত্তিতেই ২০২২ সালে ED ECIR দায়ের করে। পাশাপাশি এই কয়েক বছরে, প্রায় সাড়ে ৩ হাজার কেজি আটা, পুলিশ বাজেয়াপ্ত করেছে বলেও ED সূত্রে দাবি করা হচ্ছে।

আরও পড়ুন: WB Dengue: আক্রান্তের সংখ্যা ৫৫ হাজার পার, উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP
Suvendu Adhikari : মহিলা সুরক্ষা নিয়ে পুলিশকে কড়া বার্তা দিলেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Nepal Flash Flood: ফের নেপালে হড়পা বান, নদী তীরবর্তী এলাকায় সতর্কতা জারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget