এক্সপ্লোর

Uttar Dinajpur News: দেড় বছর ধরে ভাগ্যজয়ের চেষ্টা, ৬০ টাকার লটারিতে কোটিপতি ভ্যানচালক

Uttar Dinajpur News: বছর দেড়েক আগে থেকে লটারি কিনতে শুরু করেন তিনি। কিন্তু টিকিটের গোছা কেনার সামর্থ্য ছিল না তাঁর। তাই দিনে ছ’টাকা বরাদ্দ করেন লটারির জন্য।

সুদীপ চক্রবর্তী, রায়গঞ্জ: সংসার ভর্তি লোকজন। অথচ রোজগার নামমাত্র। কিছুতেই সঙ্কুলান হচ্ছিল না। তার মধ্যেও সকলের চোখ বাঁচিয়ে রোজ ছ’টাকা বরাদ্দ রাখতেন নিজের জন্য। ভাগ্যজয়ের সেই নেশাই জীবন পাল্টে দিল ভ্যানচালক দীপক দাসের। লটারি জিতে এখন তিনি কোটিপতি হওয়ার পথে।

উত্তর দিনাজপুরের রায়গঞ্জের (Raiganj) দক্ষিণ বড়ুয়া গ্রামের বাসিন্দা দীপক, পেশায় দিনমজুর। ভ্যান চালিয়ে মালপত্র বয়ে নিয়ে নামমাত্র টাকা রোজগার করেন। তাতে কোনও রকমে পেট ভরে স্বামী স্ত্রী এবং চার মেয়ের। কিন্তু শাক-পাতা খেয়ে পেট যদিও বা চলে, মেয়ের বিয়ে দেবেন কী করে, সেই চিন্তাই তাড়িয়ে বেড়াচ্ছিল দীপককে।

তা থেকেই বছর দেড়েক আগে থেকে লটারি (Lottery) কিনতে শুরু করেন তিনি। কিন্তু টিকিটের গোছা কেনার সামর্থ্য ছিল না তাঁর। তাই দিনে ছ’টাকা বরাদ্দ করেন লটারির জন্য। তাতে দু’-পাঁচ হাজার জুটেও যেত কখনও সখনও। কিন্তু সংসার গোছানোর পক্ষে তা যথেষ্ট নয়।

তাতেই কার্যত অধৈর্য হয়ে পড়েন দীপক। আগু পিছু না ভেবে মঙ্গলবার একেবারে কড়কড়ে ৬০ টাকার টিকিট কিনে ফেলেন। তার পর সন্ধ্যায় নম্বর মেলাতে গিয়েই চোখ ছানাবড়া। দেখতে পান একেবারে ১ কোটি টাকার প্রথম পুরস্কার পেয়ে গিয়েছেন তিনি।

আরও পড়ুন: Nadia News: সরকারি স্কুলের পড়ুয়াদের পোশাকের কাপড় তৈরির পাইলট প্রজেক্ট চালু নদিয়ায়

দীপকের লটারি (Lottery Winner) জেতার খবর পাড়ার দোকান থেকে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে চারিদিকে। রায়গঞ্জ থানার পুলিশের কানেও পৌঁছয় সে খবর। সম্পূর্ণ নিজের উদ্যোগেই দীপককে নিরাপত্তা দিতে পৌঁছয় তারা। সঙ্গে করে থানায় নিয়ে এসে প্রয়োজনীয় কাজ মেটানো হয়। তার পর তাঁকে বাড়িও পৌঁছে দিয়ে আসে পুলিশ। পুলিশের এই ভূমিকায় দীপক এবং তাঁর পরিবার যেমন খুশি, তেমনই খুশি গ্রামের মানুষও।

এবিপি আনন্দকে দীপক বলেন, “চার মেয়ের বিয়ে দেওয়ার জন্যই টিকিট কাটতাম। এত দিনে মুখ তুলে চাইলেন ভগবান। এ বার আর কোনও সমস্যা থাকবে না।”

স্থানীয় তৃনমূল পঞ্চায়েত সদস্য রিপন সরকার বলেন, “দিনমজুর ভ্যানচালক দীপক দাসের ১ কোটি টাকার লটারি পাওয়ার খবর শোনামাত্রই রায়গঞ্জ থানার পুলিশ তাঁকে নিরাপত্তা দিতে উদ্যোগী হয়। পুলিশের এই ভূমিকা যথেষ্ট প্রশংসনীয়।”

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
Blood Bank Scam: ভিন রাজ্যে রক্ত-প্লাজমা পাচার, মঙ্গলে স্বাস্থ্যভবনে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠক
ভিন রাজ্যে রক্ত-প্লাজমা পাচার, মঙ্গলে স্বাস্থ্যভবনে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠক
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
BJP MLA Attacked: নিজের বিধানসভা এলাকাতেই আক্রান্ত বিজেপি বিধায়ক, গাড়িতে হামলা, বিক্ষোভ, ভাঙচুর, কী বলছেন MLA
নিজের বিধানসভা এলাকাতেই আক্রান্ত বিজেপি বিধায়ক, গাড়িতে হামলা, বিক্ষোভ, ভাঙচুর, কী বলছেন MLA

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget