এক্সপ্লোর

Rail Roko: অবরোধ উঠতেই খালি রেলের ট্র্যাক, দুপুর থেকে চালু হতে পারে পরিষেবা

Railway Track Is Cleared:অবরোধ তুলে নিতে প্রশাসনের তরফে রাতেই দফায় দফায় কথা হয়েছিল আন্দোলনকারীদের সঙ্গে। মহালয়ার সকালেই পশ্চিম মেদিনীপুরের খেমাশুলি এবং পুরুলিয়ার কুস্তাউর থেকে উঠে গেল কুড়মি সম্প্রদায়ের অবরোধ।

সুনীত হালদার, বিশ্বজিৎ দাস ও হংসরাজ সিংহ, পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়া: অবরোধ (agitation) তুলে নিতে প্রশাসনের তরফে রাতেই দফায় দফায় কথা হয়েছিল আন্দোলনকারীদের (agitator) সঙ্গে। মহালয়ার (mahalaya) সকালে এল স্বস্তি, পশ্চিম মেদিনীপুরের (paschim medinipur) খেমাশুলি এবং পুরুলিয়ার (purulia) কুস্তাউর থেকে আজ ভোরেই উঠে গেল কুড়মি (kurmi) সম্প্রদায়ের অবরোধ। পরে দক্ষিণ পূর্ব রেলের (south eastern railways) মুখ্য জনসংযোগ অধিকারীক আদিত্য কুমার চৌধুরী জানালেন, গত রাতে আন্দোলনকারীরা যে দুই স্টেশনে বিক্ষোভ দেখাচ্ছিলেন সেখান থেকে সরে গিয়েছেন। এখন রেলের ট্র্যাক (railway track) পুরোপুরি খালি।

কী ঘটল এদিন?
দক্ষিণ পূর্ব রেল জানিয়েছে, এখন রেল ট্র্যাকের হালহকিকত খতিয়ে দেখার কাজ চলছে। ইঞ্জিনিয়াররা ট্র্যাক নিয়ে ফিট সার্টিফিকেট দিলেই যত দ্রুত সম্ভব পরিষেবা শুরু হবে। দক্ষিণ-পূর্ব রেলের যে কয়েকটি ট্রেন ঘুরপথে চালানো হচ্ছিল সেগুলিও এবার চেনা রাস্তা দিয়ে চালানো হবে। আদিত্য কুমার চৌধুরীর আশা, আজ দুপুরের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যাবে। উল্লেখ্য, গত ২০ তারিখ থেকে কুড়মি সম্প্রদায়ের অবরোধের জেরে থমকে ছিল ট্রেন পরিষেবা। শনিবার পর্যন্ত প্রায় আড়াইশো ট্রেন বাতিল হয়, বহু দূরপাল্লার ট্রেনের যাত্রাপথ ছোট করা হয় বা সময়সূচি বদলে যায় বহু ট্রেনের। তার জেরে সাধারণ মানুষের ভোগান্তি চরমে ওঠে। তফশিলি উপজাতি তালিকাভুক্তির দাবিতে এই অবরোধে সামিল হয়েছিলেন কুড়মি সম্প্রদায়ের সদস্যরা। পশ্চিম মেদিনীপুরের খেমাশুলি এবং পুরুলিয়ার কুস্তাউর তো বটেই, পরে ঝাড়গ্রামের লোধাশুলিতেও বিক্ষোভ দেখা দেয়। রেললাইনের পাশাপাশি জাতীয় সড়কও অবরুদ্ধ হয়ে পড়ে।

ক্ষয়ক্ষতি...
টানা কয়েক দিন ধরে চলতে থাকা ওই আন্দোলনের জেরে, ঝাড়গ্রাম-খড়গপুরে স্তব্ধ হয়ে পড়ে ৬ নম্বর জাতীয় সড়ক। সার দিয়ে দাঁড়িয়ে পড়ে কয়েক হাজার পণ্যবাহী লরি ও ট্রাক। এর প্রভাব পড়ে শাক-সবজির বাজারে। ভিন রাজ্যে সবজি রফতানির অন্যতম মাধ্যম এই ৬ নম্বর জাতীয় সড়ক। কিন্তু সেই রাস্তা অবরুদ্ধ হয়ে যাওয়ায় ট্রাকবন্দি হয়েই নষ্ট হয়ে যায় বহু সবজি, কাঁচা আনাজ, জানিয়েছিলেন ব্যবসায়ী ও কৃষকরা। কারও কারও আবার দাবি ছিল, জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ায় তাঁরা ভিন রাজ্যে সবজি পাঠাতেই পারছেন না। সব মিলিয়ে পুজোর মুখে ব্যাপক লোকসানের মুখে পড়তে হয় কৃষক ও ব্যবসায়ীদের। পাশাপাশি গণপরিবহণের ছবিটাও রীতিমতো উদ্বেগজনক ছিল। এদিন আন্দোলন উঠে যাওয়ায় কিছুটা স্বস্তিতে সাধারণ মানুষ। কিন্তু ক্ষতিপূরণ হবে কী ভাবে? সেটা অবশ্য এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন:মহালয়ায় শুভেন্দু- দিলীপের ছবিতে মালা দিয়ে বাবুঘাটে তর্পণ মদন মিত্রের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
West Bengal News Live : খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার !
খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার !

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget