এক্সপ্লোর

Crop Production Problem : দক্ষিণবঙ্গে ক্রমেই বেড়ে চলেছে বৃষ্টির ঘাটতি, ধান এবং পাট চাষে সমস্যার আশঙ্কা

Rainfall Problem : বৃষ্টির ঘাটতি ক্রমেই বেড়ে চলেছে দক্ষিণবঙ্গে। জুন মাসে, স্বাভাবিকের থেকে ৪৮ শতাংশ কম বৃষ্টি হয়েছে। এই অবস্থায়, ধান এবং পাট চাষে সমস্যা তৈরি হতে পারে বলে আশঙ্কা আবহাওয়া বিশেষজ্ঞদের।

সঞ্চয়ন মিত্র (কলকাতা) : উত্তরে অতিবৃষ্টি আর দক্ষিণে ঘাটতি। আবহাওয়ার এই খামখেয়ালিপনার প্রভাব পড়তে পারে কৃষিতে। বর্ষার এই সময়, পাট পচানো থেকে ধান রোওয়া সবই বৃষ্টির উপর নির্ভরশীল। বর্ষার প্রথম মাস পেরিয়ে গেলেও, এখনও সেভাবে বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গে (Rain deficiency in South Bengal)।

বৃষ্টির ঘাটতি দক্ষিণবঙ্গে

আবহাওয়া দফতরের পরিসংখ্যান অনুযায়ী, জুন মাসে দক্ষিণবঙ্গে স্বাভাবিকের থেকে ৪৮ শতাংশ কম বৃষ্টি হয়েছে। এই সময়, কলকাতায় ঘাটতির পরিমান ৫৯ শতাংশ। জুন মাসের পর, জুলাইয়ের প্রথম সাত দিনেও সেভাবে বৃষ্টি হয়নি। আগামী কয়েক দিনেও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভবনা নেই। তাই, বৃষ্টির ঘাটতি ক্রমেই বেড়ে চলেছে দক্ষিণবঙ্গে। 

১ জুন থেকে ৮ জুলাই পর্যন্ত গাঙ্গের পশ্চিমবঙ্গে গড়ে বৃষ্টি হয়, ৩৩৪ মিলিমিটার। সেখানে এবারে, ১৭৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। 

দক্ষিণবঙ্গের চাষের ক্ষেত্রে সিঁদুরে মেঘ দেখছেন আবহাওয়া বিশেষজ্ঞরা

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'বিশেষ করে ধান এবং পাট চাষের জন্য সমস্যা তৈরি হবে।'

স্বাভাবিক ভাবে বর্ষার সময়, বঙ্গোপসাগরের ওপর মাসে ২ থেকে ৩টি নিম্নচাপ তৈরি হয়। আবহাওয়া দফতরের মতে, জুন মাসে একটিও নিম্নচাপ তৈরি না হওয়ায়, দক্ষিণবঙ্গে বৃষ্টির এই ঘাটতি।

আরও পড়ুন- ক্যানিংয়ের ৩ তৃণমূল নেতাকে খুনের ঘটনায় প্রথম গ্রেফতার

প্রসঙ্গত মাস কয়েক আগেই উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিতে ছাষের ব্যাপক ক্ষতি হয়েছিল। আচমকাই ঝড় ও শিলাবৃষ্টিতে লন্ডভন্ড হয়েছিল উত্তর দিনাজপুর (North Dinajpur)। চৈত্রের শেষে প্রকৃতির রোষে নাজেহাল হতে হয়েছিল দুই জেলার বাসিন্দাদের। কয়েকদিনের নাগাড়ে বৃষ্টিতে বিপর্যস্ত হয়েছিল কোচবিহার (Coochbehar)। বৃষ্টির জলে ডুবে যায় একের পর এক কৃষিজমি। জমা জলে পচে নষ্ট হয়েছিল পাট ও অন্যান্য ফসল। ক্ষতিগ্রস্ত কৃষক অমল রায়ের কথায়, “কী করব কিছু বুঝতে পারছি না। প্রশাসন সাহায্য করুক।’’ জেলা কৃষি দফতর (District Agriculture Department) সূত্রে খবর,এখনও পর্যন্ত কোচবিহারে প্রায় ৩০০০ হেক্টর জমির পাট নষ্ট হয়েছে। বাংলা শস্য বিমা যোজনার মাধ্যমে ক্ষতিপূরণের আশ্বাস দেয় প্রশাসন।

সেরা শিরোনাম

Petrol-Diesel Price Hike: পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
BREAKING : পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা

ভিডিও

Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget